আসিয়ান কাপ

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলে ফিফা আসিয়ান কাপ শুরু করবে বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের এই ম্যাচের আগেই ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়ে যাবে প্রতিযোগিতা। বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলোর সূচি গতকাল প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
জাকার্তার গেলোরা বান কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচ। জামাল ভূঁইয়াদের পরের ম্যাচ ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে। একই মাঠে একই সময়ে ম্যাচটি শুরু হবে।
গ্রুপপর্বে তিন ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে হামজা চৌধুরী-জামালরা ১ অক্টোবর শেষ ম্যাচটি খেলবেন ইন্দোনেশিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
প্রথমবারের মতো হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। চ্যালেঞ্জ ডিভিশনে খেলবে আরও ৬ দল। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারত ও চীন নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের জায়গায় খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।
টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। প্রধান কোচ টমাস ডুলির অধীনে চলছে প্রস্তুতি।


আসিয়ান কাপের আগে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড ছোট করছেন কোচ টমাস ডুলি। প্রাথমিক দলে থাকা ৩০ ফুটবলার থেকে এরই মধ্যে ছয়জনকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মিডফিল্ডার কাজেম শাহ, তাজ উদ্দিন, ফুলব্যাক ইসা ফয়সাল এবং প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ ও দেবজিৎ সরকার। বাদ পড়েছেন রাব্বি হোসেন রাহুলও।
১০ মিনিট আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শেষ হওয়ার এক মাস হতে চলল। তবু ঐতিহাসিক এই সিরিজ নিয়ে আলোচনা না হয়ে কী পারে! ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে ১-১ সমতায় ড্র করা তো চাট্টিখানি কথা নয়। শুধু তা-ই নয়, অস্ট্রেলিয়া সফর শেষে মিচেল স্টার্কের কাছ থেকে কিছু ‘টিপস’ও নিয়ে এসেছেন শরীফুল ইসলাম।
১ ঘণ্টা আগে
আসিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্প থেকে ছয় ফুটবলারকে বাদ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলি। প্রাথমিক স্কোয়াডে থাকা ফুটবলারদের কয়েক দিনের অনুশীলন ও পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ পড়াদের তালিকায় রয়েছেন পরীক্ষিত ফুলব্যাক ইসা ফয়সাল, মিডফিল্ডার কাজেম শাহ ও তাজ উদ্দিন। এ ছাড়া প্রব
২ ঘণ্টা আগে
সেপ্টেম্বরের শেষে শুরু হতে যাওয়া আসিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। ইন্দোনেশিয়া-হংকংয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে খেলবে ১৪ দল। আসিয়ান কাপ দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলের উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছে ফিফা।
২ ঘণ্টা আগে