
দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বের তিন ম্যাচের পর শেষ বত্রিশের ম্যাচ—এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে কোনো ম্যাচই হারেনি সেলেসাওরা। তবে টুর্নামেন্টের মাঝপথে চিন্তা বাড়ল কার্লো আনচেলত্তির দলের।
জাপানের বিপক্ষে হিউস্টনে পরশু রাতে ২-১ গোলে জিতে নকআউট পর্বের আরেক ধাপ শেষ ষোলোতে পৌঁছেছে ব্রাজিল। এবার (শেষ ষোলো) তারা খেলবে নরওয়ের বিপক্ষে। তবে এই ম্যাচে ব্রাজিলের তারকা মিডফিল্ডার লুকাস পাকেতার খেলা নিয়ে রয়েছে সংশয়। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে বলেছে, ‘গতকাল স্ক্যানের পর পাকেতার বাঁ ঊরুর হ্যামস্ট্রিংয়ের পেশিতে চোট ধরা পড়েছে। জাতীয় দলের মেডিকেল দলের তত্ত্বাবধানে তাঁর নিবিড় চিকিৎসা ও পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম চলবে।’
পাকেতা যেন দ্রুত সেরে উঠতে পারেন, সিবিএফ প্রাণপণ চেষ্টা করেছে। কিন্তু কবে নাগাদ তিনি ফিরবেন, সে ব্যাপারে ফেডারেশন নিশ্চিত কিছু বলতে পারেনি। ৫ জুলাই নিউ জার্সিতে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে শেষ ষোলোর ব্রাজিল-নরওয়ে ম্যাচ।
হিউস্টনে পরশু রাতে জাপানের বিপক্ষে ঊরুর চোটে পড়ায় পুরো ৯০ মিনিট খেলতে পারেননি পাকেতা। তাঁর পরিবর্তে ৪৫ মিনিটের সময় মাঠে নামানো হয়েছিল এনদ্রিককে। পাকেতার শেষ ষোলোতে খেলার অনিশ্চয়তার খবর সিবিএফের বরাতে গত রাতে রয়টার্স প্রকাশ করেছে। এদিকে ইতালিয়ান বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিসিও রোমানো নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছেন, পাকেতা খেলতে পারছেন না নরওয়ের বিপক্ষে।
নকআউট পর্বের সূচি অনুযায়ী গত রাতের জয়ী দল শেষ ষোলোতে ব্রাজিলের মুখোমুখি হবে। ডালাসে গতকাল শেষ বত্রিশের ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারায় নরওয়ে। ৩৯ মিনিটে আন্তোনিও নুসার গোলে এগিয়ে যায় নরওয়ে। শেষ ভাগে এসে খেলা জমে ওঠে। ৭৪ মিনিটে আমাদ দিয়ালো গোল করে আইভরি কোস্টকে সমতায় ফেরান।
নরওয়ে-আইভরি কোস্ট ম্যাচ ১-১ গোলে ড্র হয়ে অতিরিক্ত সময়ে যাওয়া সময়ের ব্যাপার মনে হচ্ছিল। তবে সেটা হয়নি। ৮৬ মিনিটে আর্লিং হালান্ড গোল করে ব্যবধান গড়ে দেন। এবারের বিশ্বকাপে এটা হালান্ডের পঞ্চম গোল। নরওয়ের ফরোয়ার্ড এগিয়ে নেওয়ার পর আইভরি কোস্ট সমতায় ফেরার প্রাণপণ চেষ্টা করেও পারেনি। ২-১ গোলে জিতে নরওয়ে তাই শেষ ষোলোতে পেল ব্রাজিলকে।

নকআউট পর্বে চ্যাম্পিয়ন দলগুলোকে এভাবেই চেনা যায়, যেভাবে হিউস্টনে জাপানের বিপক্ষে লড়াই করল ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে আসা গোলে ২-১ ব্যবধানের এই রুদ্ধশ্বাস জয় ব্রাজিলিয়ান দলে সেই লড়াকু মানসিকতা তৈরি করেছে, যার অভাব দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছিল।
৩৯ মিনিট আগে
বিশ্বকাপের সহ-আয়োজক বলে কথা। তারা যদি দাপট দেখিয়ে না খেলে, তাহলে কী করে হয়! প্রসঙ্গটা যে মেক্সিকোকে নিয়ে, সেটা অনেকেই ধরতে পেরেছেন। চার ম্যাচের চারটিতে জিতে তারা কেটেছে শেষ ষোলোর টিকিট।
১ ঘণ্টা আগে
কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। এবারের ফুটবল বিশ্বকাপে দুজনেই পাল্লা দিয়ে গোল করছেন। তবে গোল্ডেন বুট নয়, এমবাপ্পের লক্ষ্য আরও বড়। ২০২২ সালে কাতারে যে বিশ্বকাপ তিনি খুইয়েছেন, সেই শিরোপা পুনরুদ্ধারের বার্তা দিলেন ফরাসি তারকা ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে গড়ানোর কথা ছিল মেক্সিকো-ইকুয়েডর শেষ বত্রিশের ম্যাচ। আসতেকা স্টেডিয়ামে দর্শকেরা আসতেকা স্টেডিয়ামে আসতেও শুরু করেছিলেন। কিন্তু বাদ সাধল আবহাওয়া।
৩ ঘণ্টা আগে