
‘ডি থ্রি ট্রফি’ নামে নতুন টুর্নামেন্টের ছয় কোচ ড্রাফটের মাধ্যমে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সালাহ উদ্দীন, আব্দুর রাজ্জাকরা আছেন এই তালিকায়। কোচ নির্বাচনের মতো সহকারী কোচ, ফিজিওথেরাপিস্টও ড্রাফটের মাধ্যমে ঠিক করল বিসিবি।
ড্রাফটের মাধ্যমে আজ প্রধান কোচ, সহকারী কোচ ও ফিজিওথেরাপিস্ট বেছে নিয়েছে ছয় দল।মোহাম্মদ সালাহ উদ্দীনকে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে ফরচুন। সেভেন রিংস সিমেন্টের প্রধান কোচের দায়িত্বে থাকছেন তালহা জুবায়ের। রাজ্জাককে প্রধান কোচ নির্বাচন করেছে ওয়ালটন।
এইস ব্লুস্টারের প্রধান কোচের দায়িত্বে আছেন সোহেল ইসলাম। একমি রাজিন সালেহকে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে। সিটিজেন্স ব্যাংকের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। এইস ব্লুস্টারে সোহেলের সহকারী কোচের দায়িত্বে থাকছেন সালাহউদ্দিন আহমেদ উজ্জ্বল ও আশিকুর রহমান মজুমদার। সহকারী কোচ হিসেবে তারেক আজিজ খান ও ফয়সাল হোসেন ডিকেন্সকে বেছে নিয়েছে একমি।
সিটিজেন্স ব্যাংকে বাবুলের সহকারী হিসেবে কাজ করবেন নাজমুল হোসেন ও মোহাম্মদ সেলিম। আর তুষার ইমরান, ডলার মাহমুদ ওয়ালটনের সহকারী কোচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক নির্বাচক হান্নান সরকার সেভেন রিংস সিমেন্টের সহকারী কোচ। তিনি ও হুমায়ুন কবীর শাহীন এই ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচের দায়িত্বে থাকছেন।
গত পরশু ‘ডি থি ট্রফি’র ছয় আইকন ক্রিকেটারের নাম জানা গেছে। মেহেদী হাসান মিরাজকে আইকন ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে ওয়ালটন। মুশফিকুর রহিম হলেন সেভেন রিংস সিমেন্টের আইকন ক্রিকেটার। আরেক অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়েছে একমি। সিটিজেনসের নাঈম শেখ, ফরচুনের তাওহীদ হৃদয় ও ব্লু স্টারের আইকন হলেন নুরুল হাসান সোহান।
ডিসেম্বরে ‘ডি থ্রি ট্রফি’ টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। জানুয়ারিতে প্রথম শ্রেণির ক্রিকেট, মে মাসে ৫০ ওভারের ক্রিকেট খেলবে দলগুলো। প্রতি ঘরোয়া মৌসুমে তিন সংস্করণে মোট ৪২ ম্যাচ খেলবে দলগুলো। টি-টোয়েন্টি শুরুর সম্ভাব্য সময় আগামী ১৫ ডিসেম্বর। খেলা হবে বরিশাল ও ঢাকায়। ২৬ অক্টোবর হবে প্লেয়ার্স ড্রাফট।

লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
১ ঘণ্টা আগে
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
জার্সির রং দেখে অনেকেই বুঝতে পারছিলেন না কে কোন দল। কারণ, ফুটবলে সচরাচর ব্রাজিলকে হলুদ জার্সিতে খেলতে দেখা যায়। কুইনসল্যান্ডের সানকর্পে আজ হলুদ জার্সি পরা দলকে অনেকেই ব্রাজিল মনে করেছিলেন। আসল ঘটনা অন্য ব্রাজিল ও অস্ট্রেলিয়া খেলেছে নীল ও হলুদ জার্সি পরে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা ব্রাজিল আজ
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর বাতিল হয়ে যাওয়া পরিকল্পনার নথি চাওয়ায় উয়েফার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে ফিফা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে দেওয়া জবাবে ফিফা বলেছে, নথি পাওয়ার জন্য উয়েফার আইনি উদ্যোগ আগামী মার্চের ফিফা সভাপতি নির্বাচনেও প্রভাব ফেলতে পারে।
৪ ঘণ্টা আগে