
কার্লো আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদ জিতেছে অসংখ্য শিরোপা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—কী পায়নি রিয়াল! এবার ক্লাবটি পেয়েছে এক দুঃসংবাদ। কোচ আনচেলত্তির রিয়াল ছাড়ার কথা শোনা যাচ্ছে।
রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে আনচেলত্তির। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম অনডা সেরোর এক প্রতিবেদনে জানা গেছে, মেয়াদ শেষের আগেই ক্লাব ছাড়তে যাচ্ছেন ইতালিয়ান এই কিংবদন্তি। আনচেলত্তির সঙ্গে রিয়ালের সম্পর্ক ২০২৪-২৫ মৌসুম শেষেই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন সময়ে খবরটা এল, যখন লস ব্লাঙ্কোসরা চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি নিচ্ছে। সান্তিয়াগো বার্নাব্যুতে আগামীকাল গ্রুপ পর্বের ম্যাচে রিয়াল খেলবে সালসবুর্গের বিপক্ষে। বাংলাদেশ সময় আগামীকাল রাত ২টায় শুরু হবে রিয়াল-সালসবুর্গ ম্যাচ।
২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলছে ৩৬ দল। ১২ পয়েন্ট নিয়ে রিয়াল পয়েন্ট তালিকায় অবস্থান করছে ২০ নম্বরে। ৬ ম্যাচ খেলে তিনটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে তারা। আনচেলত্তির দল চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন।
এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ৩২৩ ম্যাচ ডাগআউটে থেকেছেন। তাঁর অধীনে ক্লাবটি জিতেছে ২৩৩ ম্যাচ। ৪৫টি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ, লা লিগা—সবশেষ ২০২৩-২৪ মৌসুমে এই তিন শিরোপা জিতেছে ট্রেবল জিতেছে ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া ক্লাবটি।
আনচেলত্তির রিয়াল মাদ্রিদ ছাড়ার খবর চাউর হওয়ার রাতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ড্র হয়েছে। ড্রতে রিয়াল মাদ্রিদ পেয়েছে লেগানেসকে।হেতাফের বিপক্ষে খেলবে আতলেতিকো মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের প্রতিপক্ষ ওসাসুনা। বার্সেলোনা খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
৯ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
১০ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
১১ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
১২ ঘণ্টা আগে