
রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের এক সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে বিরাট কোহলি ভারতীয় বোর্ডকে (বিসিসিআই) ক্রিকেটের রাজকীয় সংস্করণ ছাড়ার কথা জানিয়েছেন। কোহলির সিদ্ধান্ত ভারতীয় সংবাদমাধ্যমে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে জড়িয়ে আছে প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম।
টেস্টে অধিনায়কত্ব দিতে বিসিসিআইকে কোহলি অনুরোধ করেছেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে। তবে তাঁর দাবি নাকচ করে দিয়েছে বোর্ড। কারণ, বিসিসিআই শুবমান গিলের মতো তরুণ কাউকে টেস্টের অধিনায়ক চাচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হচ্ছে। দলের ভবিষ্যৎ ও দীর্ঘস্থায়ী চিন্তাভাবনার কথা ভাবা হচ্ছে। এমনকি কোচ গৌতম গম্ভীরও এক ঝাঁক এমন ক্রিকেটার চাচ্ছেন যাদের সঙ্গে দীর্ঘ সময় কাজ করা যাবে।’
রোহিতের নেতৃত্বে গত বছর ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে। অস্ট্রেলিয়াতেও ভারতীয় ক্রিকেট দলের যে ভরাডুবি হয়েছে, সেখানে রোহিত ও জসপ্রীত বুমরা অধিনায়ক ছিলেন। এই রোহিত কদিন আগে টেস্টকে বিদায় বলেছেন। এদিকে জুন-আগস্টে হবে ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইংল্যান্ড সফর বিসিসিআই খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘এমন গুরুত্বপূর্ণ সিরিজের জন্য মাঝামাঝি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সবশেষ দুই সিরিজ দলের জন্য আদর্শ ছিল না। ইংল্যান্ড সিরিজটা এখন গুরুত্বপূর্ণ।’
টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত কোহলি যে বিসিসিআইকে জানিয়েছেন, সেটা নিয়ে ক্রিকইনফো গতকাল এক প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও ভারতীয় এই ক্রিকেটার তারকা ক্রিকেটার প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি। তবে সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা কোহলির টেস্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নানা কথা বলছেন। এনডিটিভির বরাতে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘সে এখনো অবিশ্বাস্যরকমের ফিট ও ক্ষুধার্ত। ড্রেসিংরুমে তার উপস্থিতি পুরো দলকে উজ্জীবিত করে। আমরা তাকে অনুরোধ করেছি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যেন কিছুটা সময় নিয়ে ভাবে।’
কোহলি সবশেষ টেস্ট খেলেছেন এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিডনিতে সেই টেস্টের দুই ইনিংসে ১৭ ও ৬ রান করেন ভারতীয় এই তারকা ব্যাটার। আর ক্রিকেটের রাজকীয় সংস্করণে কোহলি আগেও নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবে ৬৮ টেস্টে ৫৪.৮০ গড়ে করেছেন ৫৮৬৪ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৩০ সেঞ্চুরির ২০টিই করেছেন দলপতি হিসেবে।
আরও পড়ুন:

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৫ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৬ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৭ ঘণ্টা আগে