
ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটও তোলপাড় বইয়ে দিলেন বিরাট কোহলি। টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এই ব্যাটার। তবে খবরটি এল রোহিত শর্মা অবসর নেওয়ার ঠিক তিন দিন পর।
যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোহলিকে অনুরোধ করেছে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার। কিন্তু কোহলি সেই অনুরোধ মানবেন কি না তা নিয়ে রয়েছে সংশয়। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘সে এখনো অবিশ্বাস্যরকমের ফিট ও ক্ষুধার্ত। ড্রেসিংরুমে তার উপস্থিতি পুরো দলকে উজ্জীবিত করে। আমরা তাকে অনুরোধ করেছি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যেন কিছুটা সময় নিয়ে ভাবে।’
টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না কোহলির। সবশেষ অস্ট্রেলিয়া সফরে ৫ টেস্ট খেলে মাত্র ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেছেন। আটটি ডিসমিসালের মধ্যে সাতটিতে তিনি আউট হয়েছেন অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে। একটা সময় টেস্টে তাঁর গড় ছিল ৫০ এরও বেশি। কিন্তু শেষ পাঁচ বছরে পারফরম্যান্সের গ্রাফকে শুধুই নিচে নিয়ে গেছেন তিনি। ৩৭ ম্যাচ খেলে সেঞ্চুরি করেছেন মাত্র তিনটি। যা তাঁর নামের সঙ্গে বেশ বেমানান।
অস্ট্রেলিয়া সফরের পর তাই কোহলি অবসরের ছোটখাটো একটা ইঙ্গিত দিয়ে রাখেন। কিন্তু সেই খবর যে এতো দ্রুত সংবাদমাধ্যমে ভাসবে তা হয়তো কেউই টের পাননি। গত মার্চে তিনি বলেছিলেন, ‘হয়তো চার বছর পর আমার আর অস্ট্রেলিয়া সফর করার সুযোগই থাকবে না।’
৭ বছর আগে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেছিলেন, ‘যেদিন আবার চেষ্টা করার স্পৃহা হারিয়ে ফেলব তখন আর কিছু করার থাকবে। কেউই আর রাজি করাতে পারবে না ফেরার জন্য। সেই সুযোগও নেই। অনুপ্রেরণা আসে জেতার মাধ্যমেই। যেদিন আগ্রহ হারিয়ে ফেলব, সেদিন খেলা ছেড়ে দেব। আমি কখনোই নিজের শরীরের সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করব না।’
অনুরোধের পরও তাই কোহলি নিজের সিদ্ধান্তে অটল থাকেন কি না সেটাই দেখার বিষয়। গত বছর বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন তিনি। সাদা পোশাকে এখন পর্যন্ত ১২৩ ম্যাচ খেলে ৯ হাজার ২৩০ রান করেছেন ৩৬ বছর বয়সী এই ব্যাটার। আগামী জুনে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে ভারত। এই সিরিজ দিয়েই হয়তো টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন কোহলি।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
৮ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
১০ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
১১ ঘণ্টা আগে