
মাত্র ১৯৩ রানের ছোটখাটো লক্ষ্য—যাকে রান তাড়া নয়, বরং শেষ কাজটা সেরে ফেলা বলা যায়। সেই কাজটা করতে পারল না ভারত। লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে এ রান তাড়া মামুলি ব্যাপারই হওয়ার কথা ছিল সফরকারীদের। উইকেটের কাঁপুনি, স্নায়ুর চাপ আর ইংলিশ বোলারদের নিখুঁত শিকারবৃত্তি মিলে গুঁড়িয়ে গেল ভারতের জয়ের স্বপ্ন। লর্ডসের মাঠে বেন স্টোকসরা যখন জয়োল্লাসে ফেটে পড়লেন, তখন ভারতীয় ড্রেসিংরুমে নীরবতা।
রোমাঞ্চের তীব্রতা ছড়িয়ে লর্ডসে ২২ রানে জিতল ইংল্যান্ড। ভারত হারলেও বীরের মতো লড়ে গেলেন শুধু রবীন্দ্র জাদেজা। ২০১৯ সালে ঠিক এ দিনেই নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। বিশ্বকাপ না হলেও এমন রোমাঞ্চকর জয়ের পর সে রকম উদ্যাপনই করলেন বেন স্টোকসরা।
পরশু চতুর্থ দিনের খেলা শেষে অতি আত্মবিশ্বাস নিয়ে ওয়াশিংটন সুন্দর বলেছিলেন, ‘নিশ্চিতভাবেই ভারত কাল (আজ) জিতবে। ঠিক দুপুরের পরেই।’ তাঁর কথাই মিলে গেছে, তবে সেটি তাঁদের বিপক্ষে, ইংল্যান্ডের পক্ষেই গেল। আর্চার-স্টোকসদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ১৯৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ইনিংসে ১৭০ রানে গুটিয়ে যায় ভারত।
আগের দিনের ৪ উইকেটে ৫৮ রান নিয়ে পঞ্চম দিনের ব্যাটিংয়ে নামে ভারত। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি। ১১২ রানে ৮ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় অতিথিরা। ওপেনার লোকেশ রাহুল থিতু হয়েও ফেরেন ৫৮ বলে ৩৯ রান করে। ভারতের নবম উইকেট বেশ ভোগায় ইংল্যান্ডকে। জসপ্রীত বুমরাকে নিয়ে ৩৫ রানের একটি জুটি গড়েন জাদেজা। ২২ ওভার ব্যাটিং করেন দুজনে। বোলিংয়ের সব অস্ত্র ব্যবহার করেও মিলছিল না সুফল। ইনিংসের ৬২তম ওভারে অধিনায়ক স্টোকসই সেই দায়িত্ব পালন করলেন। আলগা বলে পুল করতে গিয়ে মিডঅনে ধরা পড়েন বুমরা। ভাঙে ৩৫ রানের জুটি।
দশম উইকেটে মোহাম্মদ সিরাজকে নিয়ে জাদেজা ৮০ বলে ২৩ রানের আরেকটি জুটি গড়েন। তবে তৃতীয় সেশনে শোয়েব বশিরের দারুণ এক ঘূর্ণি সিরাজের শরীর থেকে নিচে পড়ে গড়িয়ে গড়িয়ে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দেয়। ২৫তম টেস্ট ফিফটি করে ১৮১ বলে ৬১ রানের ইনিংস খেলে অপরাজি থাকেন জাদেজা।
প্রায় সাড়ে চার বছর পর ফিরে আর্চার রেখেছেন দলের জয়ে দারুণ ভূমিকা। দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন ৩ উইকেট, স্টোকসও নিয়েছেন ৩টি উইকেট।
প্রথম ইনিংসে ইংল্যান্ড ও ভারত দুই দলই সমান ৩৮৭ রান তুলেছিল। দ্বিতীয় ইনিংসে ইংলিশরা করেছিল ১৯২ রান।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে