
প্রিয় দলকে সমর্থন দিতে দর্শকেরা কত কিছুই তো করেন। তারকা ফুটবলারের ছবি সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে ভক্ত-সমর্থকদের গ্যালারিতে উল্লাস করতে দেখা যায়। সেখানে গতকাল অ্যানফিল্ডের গ্যালারিতে দর্শকদের কলা দেখানোর বিষয়টি অনেককেই চমকে দিয়েছে।
অ্যানফিল্ডে গতকাল প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে খেলার সময় ম্যানচেস্টার সিটির দর্শকেরা কলা দেখিয়েছেন। শত শত ফোলানো কলা দেখে স্বাভাবিকভাবেই অবাক হওয়ার কথা। প্রশ্ন আসতেই পারে কেন এই কলা? আসলে ৩৯ বছরের ঐতিহ্য ফেরাতে অ্যানফিল্ডে গতকাল গ্যালারিতে সিটির সমর্থকেরা ফোলানো কলা নিয়ে এসেছেন। লিভারপুল ম্যাচ শুরুর আগে সিটির সমর্থকেরা তাঁদের খেলোয়াড়দের করতালি দিয়ে অভিনন্দন জানান। কলা নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
১৯৮৭ সালে ম্যানচেস্টার সিটির এক সমর্থক একটি ফোলানো কলা নিয়ে হাজির হয়েছিলেন মাঠে। মজার ছলে নিয়ে আসা বিষয়টি গ্যালারিতে তাড়াতাড়িই জনপ্রিয় হয়ে ওঠে। তখন ইংলিশ ক্লাবগুলো ইউরোপীয় বিভিন্ন প্রতিযোগিতা থেকে এক রকম নিষিদ্ধ ছিল। এবার সিটির সমর্থকগোষ্ঠী ১৮৯৪ গ্রুপের উদ্যোগে অ্যানফিল্ডে পুরোনো দিনের ঐতিহ্য ফিরিয়ে আনতে আহ্বান করা হয়েছিল। লিভারপুল ম্যাচে ফোলানো কলার পাশাপাশি দর্শকদের পরিকল্পনায় ছিল রেট্রো জার্সিও।
এমনিতেই অ্যানফিল্ডে খেলতে গেলে ম্যানচেস্টার সিটির বিরূপ পরিস্থিতিতে পড়তে হয়। এবারের প্রেক্ষাপট অন্য রকম। আর্থিক অনিয়মের অভিযোগে সিটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ৯০ কোটি পাউন্ড নয়ছয়ের অভিযোগ উঠেছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৪৬৯৪ কোটি ১৪ লাখ টাকা। গতকাল অ্যানফিল্ডের বাইরে বিক্রেতারা ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের ছবি সংবলিত পতাকা ও রুমাল বিক্রি করেন। সেখানে ‘দোষী’, ‘প্রতারক’ শব্দ দেখা গেছে। এদিকে ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগেই লিভারপুলের সমর্থকেরা দলীয় বাসগুলোকে স্বাগত জানাতে আশপাশের রাস্তায় জড়ো হয়েছেন।
ম্যানচেস্টার সিটিকে কটাক্ষ করে বিভিন্ন গানও বাজানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে মার্সিসাইড পুলিশ ড্রোন ওড়ানোর পাশাপাশি স্টেডিয়ামের আশপাশে বাড়তি পুলিশ মোতায়েন করে। লিভারপুলের দলের বাসটি ভক্ত-সমর্থকদের হইচইয়ের মধ্যে স্টেডিয়ামে পৌঁছায়। তবে ভিড় এড়াতে সিটির দুটি বাস বিকল্প পথ ব্যবহার করে স্টেডিয়ামে পৌঁছায়।
অ্যানফিল্ডে গতকাল গ্যালারিতে ম্যানচেস্টার সিটির দর্শকেরা কলা দেখিয়েছেন, মাঠেও তাদের পারফরম্যান্স ছিল অনবদ্য। লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের মাথায় তিন গোল দেয় সিটি। ৬৫ মিনিটে প্রথম গোল করেন আর্লিং হালান্ড। ৬৮ মিনিটে জেরেমি ডোকুর পা থেকে আসে দ্বিতীয় গোল। তৃতীয় গোল ৭৮ মিনিটে করেন রায়ান শেরকি।
৬ ম্যাচে ৬ জয়ে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে ২০২৬-২৭ মৌসুমের প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটি। দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ১৫। ১৩ পয়েন্ট নিয়ে তিনে ব্রাইটন। প্রত্যেকেই ছয়টি করে ম্যাচ খেলেছে।

স্থায়ী অধিনায়ক হওয়ার পর সাহিবজাদা ফারহানের নেতৃত্বে পাকিস্তান উড়ছে। শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। তবে এখানে শ্রীলঙ্কার দায়ও কোনো অংশে কম নয়। একের পর এক ক্যাচ মিসে সিরিজটাই হাতছাড়া হয়ে গেল লঙ্কানদের হাত থেকে।
৫ মিনিট আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। লাল কার্ড পেয়ে রেফারির দিকে তেড়ে যাওয়ার ঘটনায় আছেন নিষেধাজ্ঞার শঙ্কায়। এবার তাঁর সঙ্গে প্রেমিকার বিচ্ছেদের খবর প্রচার হয়েছে।
৩৮ মিনিট আগে
আর্জেন্টিনার জার্সিতে গত সপ্তাহেই শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বেনিন ম্যাচ শেষে দর্শকদের উদ্দেশ্যে দিয়েছেন এক বিদায়ী ভাষণ। এবার তিনি ভবিষ্যতের দশ তারকা ফুটবলার বেছে নিলেন। যাঁদের মধ্যে আছেন এক আর্জেন্টাইনও।
১ ঘণ্টা আগে
আবুধাবিতে একমাত্র টেস্টে প্রথম তিন দিনের খেলা শেষে বাংলাদেশই অনেকটা এগিয়ে। আফগানিস্তানের বিপক্ষে এরই মধ্যে ৩২৯ রানের লিড পেয়েছে বাংলাদেশ। লিটন দাস আজ ৫ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। মেহেদী হাসান মিরাজ শূন্য থেকে শুরু করবেন। বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের পাশাপাশি ডারবানে
২ ঘণ্টা আগে