
শুরুতে উইকেট হারানোর পরও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশ স্কোরবোর্ডে তুলেছে ৩৫৫ রান। বাংলাদেশের বোলারদের হতাশাজনক পারফরম্যান্সের দিনে উজ্জ্বল কেবল হাসান মাহমুদ। স্বাগতিকদের ১০ উইকেটের চারটিই নিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার।
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৪.০৬ রান রেটে ব্যাটিং করলেও হাসান তুলনামূলক কিপ্টে বোলিং করেছেন। ১৯ ওভারে খরচ করেন ৪২ রান। ২.২৬ ইকোনমিতে বোলিং করা বাংলাদেশের তারকা পেসার ৫ ওভার মেডেন দিয়েছেন। আজ দ্বিতীয় দিনের খেলা শেষে বোলিং নিয়ে হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিও বার্তায় বলেন, ‘সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে, আমরা খুবই ভালো শুরু করেছি এবং বোলাররা খুবই ভালো লাইন-লেংথ বজায় রেখে করে বোলিং করেছে। এখানের কন্ডিশন খুবই ভালো। বাউন্স এবং সুইং হচ্ছে।’
জুন মাসে ইংল্যান্ডে কাঁপিয়ে এসেছেন হাসান মাহমুদ। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে কেন্টের জার্সিতে ২ ম্যাচ খেলে নিয়েছেন ১২ উইকেট। যার মধ্যে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৬ উইকেট। কেন্ট সেই ম্যাচ জেতে ১৪০ রানে। চার দিনের সেই ম্যাচের ফল আসে তিন দিনে।
ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিং করা হাসান অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের উইকেটের মধ্যে সামঞ্জস্য খুঁজে পেয়েছেন। আজ অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় দিনের খেলা শেষে ২৬ বছর বয়সী বাংলাদেশের পেসার বলেন, ‘বোলিংয়ের দিক থেকে বলতে গেলে যদি বলি যে, বোলিং ইউনিট হিসেবে আমরা সবাই ভালো বোলিংয়ের চেষ্টা করেছি। বিশেষ করে, লন্ডনের উইকেটের যে অবস্থা, ওভালের যে অবস্থা দেখলাম, দুটোই আমার চোখে একই রকম। দুই জায়গাতেই বোলিং করতে অনেক উপভোগ করি। চেষ্টা করি যে লাইন বজায় রেখে সুইং ধরে রাখতে।’
১ রানে ২ উইকেট হারানো ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ঘুরে দাঁড়ায় তৃতীয় উইকেটে কার্টিস প্যাটারসন ও জশ ফিলিপের ৫২ রানের জুটিতে। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৪তম ওভারের দ্বিতীয় বলে ফিলিপকে (২৪) বোল্ড করে জুটি ভাঙেন হাসান। যেটা ছিল আজ দ্বিতীয় দিনের ইনিংসের কেবল দ্বিতীয় ওভার। বাংলাদেশের তারকা পেসার এরপর নিয়েছেন প্যাটারসন (৫৩) ও রোক্কিসিওলির (৫) উইকেট। গতকাল হাসান স্যাম কনস্টাসের উইকেট পেয়েছেন। আজ দ্বিতীয় দিনের বোলিং শেষে বাংলাদেশের পেসার বলেন, ‘নতুন বলে যদি আগেভাগে উইকেট পাই, সো ওই মেন্টালিটি নিয়েই বোলিং করি এবং চেষ্টা করেছি, সেটা ধরে রাখার।’
ডারউইনে গতকাল শুরু হওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৮৭.২ ওভারে ৩৫৫ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ১৩০ রান করেন টিগ উইলি। ১৭৭ বলের ইনিংসে তিনি মেরেছেন ১৬ চার। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রান করেন উইকেটরক্ষক জেক ডোরান। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। সৈয়দ খালেদ আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী নিয়েছেন একটি করে উইকেট।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫ ওভারে ২ উইকেটে ১৯ রান করার পর দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। সাদমান ইসলাম (৭) ও মুমিনুল হক (৬)—দুজনকেই ফিরিয়েছেন ক্যাম্পবেল থম্পসন। তানজিদ হাসান তামিম ব্যাটিং করছেন ৭ রানে।

চাপের মুখে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পক্ষে যেমন অনেকে আছেন, তেমনি তাঁর বিরোধী লোকের সংখ্যাও একেবারে কম নয়। এরই মধ্যে বেশ কিছু ফেডারেশন তাঁকে ভেটো দিয়েছে। এবার ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২৮ মিনিট আগে
১৯ জুলাই আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। একই দিনে আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ডও নিজেদের করে নেয় তারা। ২০২৪ সালের ২২ মার্চ কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারের পর থেকে আর কোনো ম্যাচে হারেনি স্পেন। টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে ইতালির আগের রেকর্ড ভেঙেছে স্
১ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত উত্তর আমেরিকার মাটিতে সবশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন মেসি। তাই অবসর নিয়ে আলোচনা না করে দশ নম্বর জার্সিধারীকে খেলা উপভোগ করতে দেওয়ার পরামর্শ দিলেন তাপিয়া।
২ ঘণ্টা আগে
ডারউইনে গতকাল শুরু হওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ছিল বাংলাদেশেরই। কিন্তু আজ দ্বিতীয় দিনে চিত্রটা উল্টো। বাংলাদেশের ওপর যেমন ছড়িয়ে ঘুরিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুশ্চিন্তাও বেড়েছে ফিল সিমন্সের দলের।
৩ ঘণ্টা আগে