
ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশে পরিচিত মুখ বলতে কেবল স্যাম কনস্টাস ও জশ ফিলিপে। বাকিরা সবাই অচেনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে এমন অচেনা একটি দলের বিপক্ষেই বেশ চাপের মুখে পড়েছে বাংলাদেশ।
দারুণ ব্যাটিং করে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের আলোটা নিজের দিকে টেনে নেন মেহেদী হাসান মিরাজ। ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। মিরাজ সেঞ্চুরির দেখা পেলেও ব্যাটিং নিয়ে চিন্তা কমছে না বাংলাদেশের। মিরাজ ছাড়া প্রথম ইনিংসে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।
নাজমুল হোসেন শান্ত (৩৭) ও সাদমান ইসলাম অনিক (৩২) আশা দেখালেও দলের বিপদে সেভাবে প্রতিরোধ গড়তে পারেননি। বাংলাদেশও পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করাতে। ২৬৩ রানে গুটিয়ে গেছে অতিথিদের ইনিংস।
বিপদের মুখে সৌম্য সরকার (৪৮) ও খালেদ আহমেদকে (৬৯) নিয়ে দুটি জুটি না গড়লে আরও আগেই অলআউট হতো বাংলাদেশ। সদ্য সাবেক ওয়ানডে দলপতির সেঞ্চুরির বিপরীতে টপঅর্ডার কিংবা মিডলঅর্ডারের ব্যর্থতা সিরিজ শুরুর আগে বাংলাদেশের চিন্তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
জবাবে ৩৫৫ রানে অলআউট হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ৯২ রানের লিড নিয়েছে স্বাগতিকেরা। বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন টিগ উইলি। তাঁর অবদান ১৩০ রান। জ্যাক ডোরান এনে দেন ৭৬ রান। এ ছাড়া কার্টিস প্যাটারসন ৫৩ ও জ্যাক ক্লেটন করেন ৪৮ রান। প্রতিপক্ষের এসব অচেনা ক্রিকেটারদের দাপুটে ব্যাটিং যেন ইনিংজুড়ে বাংলাদেশের ব্যাটারদের কাঁটা গায়ে নুনের ছিটা দিয়ে গেছে।
ব্যাটাররা হতাশ করলেও দাপট দেখিয়েছেন বাংলাদেশের পেসাররা। ক্রিকেট অস্ট্রেলিয়ার ১০ উইকেটের ৮টাই নেন পেসাররা। ৪২ রানে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল হাসান মাহমুদ। তাসকিন আহমেদের শিকার দুটি। খালেদ আহমেদ ও ইবাদত হোসেন নেন একটি করে উইকেট। বাকি উইকেট দুটি ঝুলিতে পুরেন সেঞ্চুরিয়ান মিরাজ।

ফিফার বিতর্কিত প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনা। একই সঙ্গে পরিকল্পনা প্রণয়নের সময় হওয়া ভুল স্বীকার করে ২১১টি সদস্য সংস্থার কাছে ইনফান্তিনোর ক্ষমা চাওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে তারা।
১ ঘণ্টা আগে
গিলের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন সহ অধিনায়ক লোকেশ রাহুল। বৃহস্পতিবার অনুশীলনে চোট পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গিলকে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২ ঘণ্টা আগে
বৃহস্পতিবার এক বিবৃতিতে পিসিবি জানায়, বোর্ডের মাধ্যমে ভিসা আবেদনের সময় হামজা যে তথ্য জমা দিয়েছিলেন, তা নিয়ে তদন্তের পর এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে প্রমাণিত হয়েছে, আবেদনের ক্ষেত্রে সম্পূর্ণ ও সঠিক তথ্য দেননি হামজা। বিভ্রান্তিকর তথ্য দিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় গোপন করেছেন এই ক্রিকেটার
২ ঘণ্টা আগে
তবে ব্যতিক্রম উয়েফা। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা জানিয়েছে, ইনফান্তিনো দায়িত্বে থাকা পর্যন্ত ফিফার সব ধরনের টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্তে অটুট থাকবে তারা।
৩ ঘণ্টা আগে