
ডারউইনে গতকাল শুরু হওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ছিল বাংলাদেশেরই। কিন্তু আজ দ্বিতীয় দিনে চিত্রটা উল্টো। বাংলাদেশের ওপর যেমন ছড়িয়ে ঘুরিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুশ্চিন্তাও বেড়েছে ফিল সিমন্সের দলের।
১ রানে ২ উইকেট হারানো প্রথম ইনিংসে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রানে অলআউট হয়ে গেছে। আজ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৯ রানে বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। এখনো নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ পিছিয়ে ৭৩ রানে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি চিন্তা এখন তাইজুল ইসলামকে নিয়ে। যিনি একাদশে থাকলেও বোলিং করতে পারেননি।
তাইজুলের বর্তমানে কী অবস্থা, আজ দ্বিতীয় দিনের খেলা শেষে জানিয়েছেন জাতীয় দলের ফিজিও
বায়েজিদুল ইসলাম খান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিও বার্তায় বায়েজিদুল বলেন,
‘তাইজুল ইসলামের গতকাল ব্যাটিংয়ের সময় বোলিং ফিঙ্গারে ব্যথা লেগেছে। বল কনটিউশন হইছে। তারপর থেকে আমরা সেটাকে একটু ব্যান্ডেজ করে রেখেছি। অফ রাখাও হয়েছে। আজ পুরো দিন বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল আবার দেখব।’
তাইজুলের পরিবর্তে বোলিং করেছেন মুশফিক হাসান। ৪ ওভারে ৩৮ রান খরচ করলেও কোনো উইকেট পাননি মুশফিক। যদিও তিনি একাদশে ছিলেন না। তাইজুলের পরিবর্তে মুশফিককে আনার ব্যাখ্যায় ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘সে (তাইজুল) জায়গায় আজ তাদের ম্যানেজমেন্ট এবং আম্পায়ারদের সঙ্গে কথা বলেছি যেন মুশফিক হাসানকে খেলাতে পেরেছি। যে কারণে আজ মুশফিক বোলিং করতে পেরেছে।’
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ রান করেছে ৪.০৬ রানরেটে। ডারউইনে ৮৭.২ ওভারে ৩৫৫ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ১৩০ রান করেন টিগ উইলি। ১৭৭ বলের ইনিংসে মেরেছে ১৬ চার। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রান করেন উইকেটরক্ষক জেক ডোরান। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। সৈয়দ খালেদ আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী নিয়েছেন একটি করে উইকেট।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫ ওভারে ২ উইকেটে ১৯ রান করার পর দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। সাদমান ইসলাম (৭), মুমিনুল হক (৬)—দুজনকেই ফিরিয়েছেন ক্যাম্পবেল থম্পসন। তানজিদ হাসান তামিম ব্যাটিং করছেন ৭ রানে।

একই দিনে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি পর্বে বাংলাদেশের আরেক দল ফর্টিস এফসিও মাঠে নামবে। তবে তাদের ম্যাচটি হবে ঢাকায়। বসুন্ধরা কিংস অ্যারেনায় কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে খেলবে ফর্টিস।
২৫ মিনিট আগে
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতা হয়নি আর্জেন্টিনার। উত্তর আমেরিকার মাটিতে হওয়া সবশেষ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে লা আলবিসেলেস্তেরা। তিন সপ্তাহ পর সে ম্যাচের মাঠ এবং শুরুর সময় নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন আর্জেন্টিনার রাইট ব্যাক নিকোলাস তালিয়াফিকো।
১ ঘণ্টা আগে
এর আগে বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী জানিয়েছিলেন, অ্যাডামসহ পাঁচ প্রবাসী ফুটবলারকে নিয়ে কাজ করছে ফেডারেশন। ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে তাঁদের মধ্যে কারা থাকবেন, সেটি ঠিক করবেন প্রধান কোচ ও টেকনিক্যাল স্টাফ।
১ ঘণ্টা আগে
বিজি-৩০৬ ফ্লাইটে ব্যবহৃত উড়োজাহাজটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার। ত্রুটি সারাতে বাংলাদেশ থেকে প্রকৌশলীদের একটি দলকে রোমে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান। আটকে পড়া যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।
১ ঘণ্টা আগে