
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা—সামাজিক মাধ্যমে সংগঠনগুলো লিওনেল মেসির বাবার মৃত্যুতে দিচ্ছে শোকবার্তা। তারকা ফুটবলারের বাবা হারানোর ঘটনায় আসলে শোকাহত পুরো বিশ্বই। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলও এর বাইরে নয়।
আর্জেন্টিনার স্থানীয় সময় গতকাল সকালে মেসির বাবার মৃত্যুর খবর প্রকাশের পর সামাজিক মাধ্যম সয়লাব হয়ে যায় শোকবার্তায়। গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মেসির বাবার প্রতি শ্রদ্ধা জানাতে বেশ কিছু কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এএফএ। ম্যাচ শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন, খেলোয়াড় ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরতে হবে বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
১৪ আগস্ট পর্যন্ত শোকের প্রতীক হিসেবে এএফএর সকল স্থাপনায় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানিয়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। গতকাল দেশটির প্রিমিয়ার লিগের আতলেতিকো তুকুমান-রিয়েস্ত্রা ম্যাচ শুরুর আগে খেলোয়াড়-রেফারিরা ১ মিনিট নীরবতা পালন করেন। ফুটবলারদের কালো আর্মব্যান্ড পরে খেলতে দেখা গেছে। গ্যালারিতে দেখা গেছে মেসি ও তাঁর বাবার ছবি।
মেসির বাবার মৃত্যুতে শোকবার্তায় এএফএ বলেছে, ‘এই গভীর শোকের মুহূর্তে সভাপতি ক্লদিও তাপিয়া, নির্বাহী কমিটির সদস্যরা এবং পুরো আর্জেন্টাইন ফুটবল পরিবার লিওনেল, তাঁর ভাই, পরিবার ও প্রিয়জনদের পাশে রয়েছে। আমরা তাঁদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও ভালোবাসা জানাচ্ছি। এই কঠিন সময়ে আমরা পুরো পরিবারের পাশে রয়েছি।’
বাবার মৃত্যুর খবর পেয়ে মেসি মায়ামি থেকে রওনা দেন জন্মস্থান রোজারিওর উদ্দেশ্যে। রোজারিওর স্থানীয় সময় রাত ৮টায় পৌঁছান তিনি। বাংলাদেশ সময় সেটা আজ ভোর পাঁচটা। বাবাকে শেষ বিদায় জানাতে মেসি যখন রোজারিওতে, ঠিক কয়েক ঘণ্টা পর কয়েক হাজার মাইল দূরে মায়ামিতে মাঠে নেমেছে তাঁর দল ইন্টার মায়ামি। লিগস কাপের ম্যাচটিতে মন্তেরের কাছে মেসিবিহীন মায়ামি হেরেছে ২-১ গোলে।
মেসি না থাকায় আজ লিগস কাপে ইন্টার মায়ামিকে নেতৃত্ব দিয়েছেন রদ্রিগো দি পল। ৩২ মিনিটে গোলের পর দি পল নিজের জার্সি খুলে ফেলেন। মেসির ১০ নম্বর জার্সি পরে সতীর্থকে সমর্থন জানান দি পল। মায়ামির ফুটবলাররাও খেলেছেন কালো আর্মব্যান্ড পরে।

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির শেষকৃত্য নীরবে নিভৃতে করার থাকলেও সেটা তো আর করা গেল না। স্থানীয় সংবাদমাধ্যমের ক্যামেরায় ধারণ করা হয়েছে শেষকৃত্যের কিছু মুহূর্ত। এমন ঘটনায় মেসি আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন বলে জানা গেছে।
২৪ মিনিট আগে
মিরপুরে গত পরশু সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ এইচপি। আজ একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে বাংলাদেশ এইচপি-মালয়েশিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেল
১ ঘণ্টা আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোন্সের একটি ফেসবুক পোস্টে উদ্বেগ তৈরি হয়েছে। যশোরে শামসুল হুদা একাডেমিতে দল নিয়ে আবাসিক ক্যাম্পে থাকা এই কোচ জানিয়েছেন, বেতন না পাওয়ায় তাঁর হাতে কোনো টাকা নেই। এমনকি স্ত্রী ও সন্তানদের খরচের জন্যও টাকা পাঠাতে পারছেন না বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে নিজের ও পর
১ ঘণ্টা আগে
সবাই আমার কাছে অলৌকিক কিছুর আশা করছে! আমাকে প্রথম ছয়ের মধ্যে থাকার লক্ষ্য দেওয়া হয়েছে। চীনসহ অন্যান্য প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, তারা সবাই উঁচুমানের হকি খেলছে। তবে আমি নিশ্চিত, এই দল প্রথম ছয়ের মধ্যেই থাকবে। দল নিয়ে আমি অত্যন্ত আশাবাদী।
২ ঘণ্টা আগে