Ajker Patrika

ছক্কা মারা বাবরের শক্তির জায়গা নয়, বলছেন ভারতের সাবেক ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৩৭
ছক্কা মারা বাবরের শক্তির জায়গা নয়, বলছেন ভারতের সাবেক ক্রিকেটার
নেদারল্যান্ডসের বিপক্ষে ১৮ বলে ১৫ রান করেন বাবর। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর আজমের ব্যাটিং নিয়ে আগেও অনেকবার প্রশ্ন উঠেছে। এই সংস্করণে তাঁর স্ট্রাইকরেট নিয়ে সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষকেরা। এবার বাবরের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুললেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তাঁর মতে, ছক্কা মারা বাবরের শক্তির জায়গা নয়।

জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৩ উইকেট হারিয়েছে তারা। তবে এই জয় সহজে আসেনি। ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল পাকিস্তানের। ১০ ওভার শেষে ২ উইকেটে ৯০ রান করেছিল দলটি। এরপর দ্রুত উইকেট পড়তে থাকে। স্কোর নেমে আসে ১৬.১ ওভারে ৭ উইকেটে ১১৪ রানে। সে সময় পাকিস্তানের জয় প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছিল।

যে কয়েকজন ব্যাটারের কারণে পাকিস্তান চাপে পড়েছিল, তাদের মধ্যে সবার আগে ওঠে আসবে বাবরের নাম। ফন ডার মারউইয়ের বলে আউট হওয়ার আগে ১৮ বলে ১৫ রান করেন তিনি। একটি চারের বিপরীতে কোনো ছক্কা মারতে পারেননি। বাবর এমন একসময়ে আউট হন যখন দলের দ্রুত রান তোলার প্রয়োজন ছিল। সেটা তো করতেই পারেননি, উল্টো আউট হয়ে দলকে বিপদে ফেলে দেন বাবর। স্বাভাবিকভাবেই নেদারল্যান্ডসের বিপক্ষে তাঁর ব্যাটিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে সমালোচনা ঝড়। তবে ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দিতে গিয়েই বাবরের সমালোচনা করেছেন কাইফ।

কাইফ বলেন, ‘তাকে (বাবর) ছক্কা মারতে বলা হয়েছে। কিন্তু ছক্কাটা কোথায়? সে তো ছক্কাই মারতে পারছে না। ছক্কা মারা তার শক্তির জায়গা নয়। তার খেলার ধরনই ছক্কার জন্য নয়। সে মূলত সিঙ্গেল-ডাবলস নিয়ে, বলপ্রতি এক রানের গতিতে খেলে দলকে জয়ের দিকে নিয়ে যায়। যতবারই সে বড় শট খেলতে যায়, ততবারই নিজের উইকেট হারায়।’

নেদারল্যান্ডসের বিপক্ষে হারের শঙ্কায় পড়লেও পাকিস্তানকে উদ্ধার করেন ফাহিম আশরাফ। ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১১ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন এই অলরাউন্ডার। তাঁর ছোট ঝোড়ো ইনিংসেই ম্যাচের মোড় ঘুরে যায়। দলে জেতানোর পথে ব্যক্তিগত ৭ রানে নতুন জীবন পান ফাহিম। তাঁর ক্যাচ ছেড়ে দেন ম্যাক্স ও ডাউড। কার্যত তাঁর ভুলের কারণেই জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত হেরে যায় ডাচরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাথায় গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা আশরাফুল মারা গেছেন

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধানের জবানবন্দি

আইসিসি-পিসিবির সঙ্গে জরুরি মিটিংয়ে হঠাৎ লাহোরে বিসিবি সভাপতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান: শেষ সময়ে এমপিওর তোড়জোড়

১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটির বিষয়ে সরকারের নতুন নির্দেশনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত