
অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের জয়ের পর এবার স্বাগতিকদের ধবলধোলাই করার লক্ষ্য দলটির সামনে। আইসিসির ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সেই স্বপ্নের কথাই শোনালেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম টেস্টে বাংলাদেশের জয়ে বড় অবদান ছিল মিরাজের। ৬৫ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসিয়ে দেন তিনি। হাসান মাহমুদ ম্যাচসেরার পুরস্কার জিতলেও তাই এই জয়ে আলাদাভাবেই নিতে হবে মিরাজের নাম।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে আগামী ২২ আগস্ট; ভেন্যু ম্যাকাই। সে ম্যাচ জিতলে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল উন্নতি করবে বাংলাদেশ। তিনে উঠে আসবে নাজমুল হোসেন শান্তর দল। তাতে করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।
দ্বিতীয় টেস্ট রেখে মিরাজ বলেন, ‘অবশ্যই আমরা সেভাবেই (সিরিজ জয়ের কথা) ভাবছি এবং যে পরিকল্পনা নিয়ে এগিয়েছি, সেটাতেই মনোযোগ ধরে রাখতে চাই। প্রথম ম্যাচ জেতার পর আমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে টেস্ট ম্যাচ জেতা কখনোই সহজ নয়। এই মুহূর্তে আমরা শুধু এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। পরের ম্যাচ নিয়ে পরে পরিকল্পনা করব।’
প্রথম টেস্টে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করেছেন একাধিক ক্রিকেটার। ম্যাচসেরা হাসান মাহমুদ প্রথম ইনিংসে ৬ উইকেটসহ ম্যাচে মোট ৯ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংস ১০১ রান করেন তানজিদ হাসান তামিম। একমাত্র ইনিংসে অধিনায়ক শান্তর ব্যাট থেকে আসে ৮৪ রান। মিরাজ তো ব্যাট-বল দুই বিভাগেই দুর্দান্ত ছিলেন।
অথচ প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপর ইনিংস এবং ৩৮ রানে হেরে যায় সফরকারীরা। সেই হারের পরও দলের সামর্থ্যের ওপর বিশ্বাস হারায়নি টিম ম্যানেজমেন্ট। মিরাজের কথায় উঠে এসেছে সেই সময়ের মানসিক দৃঢ়তার কথাও, ‘আমি যখন নিজেই সংগ্রাম করছিলাম, তখন আমাদের টিম ম্যানেজার, নাফিস ইকবাল, আমাকে এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, সে বিষয়ে অনেক উৎসাহ দিয়েছেন। মানসিকভাবে আমি খুব ভালো অনুভব করছিলাম এবং তাঁর সঙ্গে অনেক কথা বলেছি। একপর্যায়ে তিনি নেটে আমাকে বোলিংও করেছেন, আর আমি তাঁর বল খেলেছি।’
স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে নিয়েও কথা বলেছেন মিরাজ। প্রথম ম্যাচের পর খেলোয়াড়দের বিশ্বাস ধরে রাখতে তাঁর ভূমিকার কথা জানিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘মুশতাক আহমেদের কথাও বলতে চাই। আমরা প্রথম ম্যাচে (প্রস্তুতি ম্যাচ) হেরে যাওয়ার পর তিনি প্রত্যেক খেলোয়াড়ের কাছে গিয়ে বলেছেন, ‘বিশ্বাস রাখো। তুমি যদি বিশ্বাস করো, তাহলে জয় সম্ভব, আর বিশ্বাস তোমাকে অনেক দূর এগিয়ে নিতে পারে।’ সেই ছোট ছোট বিষয় থেকেই আমরা বিশ্বাস করতে শুরু করি। আর আজ আপনারা সবাই সেটার ফল দেখতে পাচ্ছেন।’

বাংলাদেশের হয়ে দুটি উইমেন’স সাফ জেতা গোলকিপার রুপনা চাকমাও এদিন ইস্ট বেঙ্গলের আক্রমণের সামনে খুব বেশি কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত চার গোলের হারেই শেষ হয় রাজশাহী স্টার্সের অভিষেক ম্যাচ। ‘এ’ গ্রুপের আয়োজক মালয়েশিয়ার সাবাহ এফসির বিপক্ষে আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ খেলবে রাজশাহী।
২৩ মিনিট আগে
অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার টেস্ট খেলতে নেমেই সব আলো যেন নিজেদের দিকে কেড়ে নিলেন তানজিদ হাসান তামিম ও হাসান মাহমুদ। তামিম আলো ছড়িয়েছেন ব্যাটিংয়ে। আর হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ লণ্ডভণ্ড করে দিয়েছেন। ডারউইনে এই দুই ক্রিকেটারের পারফরম্যান্সে দেখে রীতিমতো মুগ্ধ পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আ
৪০ মিনিট আগে
এই ডারউইনেই ২০০৩ সালে তিন দিনে ইনিংসে হেরেছিল বাংলাদেশ। সময়ের পরিক্রমায় ২৩ বছর পর পাল্টে গেছে অনেক কিছুই। বদলেছে বাংলাদেশও। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ এবার ডারউইনের ম্যারারা ওভালে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে। তাও দেড় দিন হাতে রেখে।
১ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়েই বাংলাদেশ করল বাজিমাত। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ডারউইনে সাড়ে তিন দিনে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। অসাধারণ এই জয়ের পর ক্রিকেট বিশ্বে চলছে বাংলাদেশ বন্দনা। আকাশ চোপড়ার মতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ কঠিন জবাব দিয়েছে।
২ ঘণ্টা আগে