
নিয়ম করেই মিরপুর শেরেবাংলায় আজ হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। বৃষ্টির বাগড়ায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ৪টা ৩০ মিনিটে শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। দীর্ঘক্ষণ বন্ধ থাকায় কমানো হয়েছে ওভার।
২০ ওভারের পরিবর্তে এখন বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ হবে ১৫ ওভারের। বাংলাদেশ এরই মধ্যে ৬.৪ ওভার খেলে ফেলেছে। তবে স্বাগতিকেরা যে রান করবে, সেটাই নিউজিল্যান্ডের লক্ষ্য হবে না। কিউইদের লক্ষ্য দেওয়া হবে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মেথডে।
নতুন নিয়ম অনুযায়ী একজন বোলার সর্বোচ্চ তিন ওভার করতে পারবেন। পাওয়ার প্লে ৬ ওভারের পরিবর্তে হবে ৪.৩ ওভার। যেহেতু ম্যাচের দৈর্ঘ্য ২০ ওভার থেকে নেমে এসেছে ১৫ ওভারে। ১০ মিনিটের ইনিংস বিরতি দেওয়া হবে।
বৃষ্টির আশঙ্কা ছিল আগে থেকেই। তবু মিরপুর শেরে বাংলায় নির্ধারিত সময় দেড়টার দিকে বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টির টস হয়েছে। নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেলি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচ শুরু হয়েছে বেলা ২টায়। কিন্তু ২টা ৩৫ মিনিটে মুষলধারে নেমেছে বৃষ্টি। ৪০ বল খেলা হওয়ার পর থেমে যায় ম্যাচ।
বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগে ৬.৪ ওভারে ৩ উইকেটে ৫০ রান করে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস ১৩ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ২৫ রান। তাওহীদ হৃদয় ৫ বলে ২ রানে ব্যাটিং করছেন। এর আগে সাইফ হাসান (১৬), তানজিদ হাসান তামিম (৬) ও পারভেজ হোসেন ইমন (০) আউট হয়েছেন।
চট্টগ্রামে ২৭ এপ্রিল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। কিন্তু একই মাঠে ২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ায় এখন নিউজিল্যান্ডের সামনে সিরিজে সমতায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। সিরিজ জিততে হলে বাংলাদেশকে আজ শেষ টি-টোয়েন্টি জিততেই হবে। এমনকি ম্যাচ পরিত্যক্ত হলেও সিরিজ স্বাগতিকদের।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
অপেক্ষাটা ছিল দীর্ঘ। ১৯৮৬ সালের পর এশিয়ান গেমসে বাংলাদেশের কোনো ব্যক্তিগত ইভেন্টে আর পদক আসেনি। চার দশকের সেই অপেক্ষা এবার ঘুচল উশুতে। ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তারের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
৩ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে চোখ পড়লে এখনো দেখা যায় ফিলিস্তিনিদের হাহাকারের ছবি। ইসরায়েলি বর্বরতার হাত থেকে রক্ষা পাননি শিশু থেকে শুরু করে বৃদ্ধাও। পেপ গার্দিওলাসহ অনেক ক্রীড়া ব্যক্তিত্বও প্রতিবাদ জানান এমন বর্বরোচিত হত্যাকাণ্ডে। আয়ারল্যান্ড ফুটবল দলের কোচ প্রতিবাদ জানিয়ে উল্টো ইসরায়েলের তোপের মুখে পড়েছেন।
৪ ঘণ্টা আগে
সোনা জেতা ভারতের মেয়েদের কাছে ছিল কেবলই সময়ের ব্যাপার। সেই আনুষ্ঠানিকতা সারলেন শ্রেয়াঙ্কা পাতিল। কৌশানি নুথিয়াঙ্গাকে বোল্ড করে শ্রেয়াঙ্কা সতীর্থদের সঙ্গে উদযাপন শুরু করলেন। পুরো ভারত তখন উৎসবে ব্যস্ত। এশিয়ান গেমসে টানা দুইবার স্বর্ণপদক জিতল ভারতীয় ক্রিকেট দল।
৫ ঘণ্টা আগে