Ajker Patrika

শ্রীলঙ্কাকে হারিয়ে এবারও সোনা জিতল ভারত

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১৪
শ্রীলঙ্কাকে হারিয়ে এবারও সোনা জিতল ভারত
শ্রীলঙ্কাকে উড়িয়ে স্বর্ণপদক নিজেদের কাছেই রেখে দিল ভারতীয় নারী ক্রিকেট দল। ছবি: ক্রিকইনফো

সোনা জেতা ভারতের মেয়েদের কাছে ছিল কেবলই সময়ের ব্যাপার। সেই আনুষ্ঠানিকতা সারলেন শ্রেয়াঙ্কা পাতিল। কৌশানি নুথিয়াঙ্গাকে বোল্ড করে শ্রেয়াঙ্কা সতীর্থদের সঙ্গে উদযাপন শুরু করলেন। পুরো ভারত তখন উৎসবে ব্যস্ত। এশিয়ান গেমসে টানা দুইবার স্বর্ণপদক জিতল ভারতীয় ক্রিকেট দল।

হাংঝুতে সবশেষ ২০২৩ নারী এশিয়ান গেমস ক্রিকেটে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল ভারত। সেবার ভারতের অধিনায়ক ছিলেন হারমানপ্রীত কৌর। এবারও সেই হারমানপ্রীতের নেতৃত্বেই ভারত স্বর্ণপদক জিতল শ্রীলঙ্কাকে হারিয়ে। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে আজ নারী এশিয়ান গেমস ফাইনালে ভারত পেল ১৪৭ রানের আয়েশি জয়।

২১৭ রানের পাহাড় সমান লক্ষ্যে নেমে ধীরেসুস্থে খেলতে থাকে শ্রীলঙ্কা। ১৭ বলে ১৮ রানের উদ্বোধনী জুটি গড়েন অধিনায়ক চামারি আতাপাত্তু ও আইমেশা দুলানি। তৃতীয় ওভারের পঞ্চম বলে শেফালি ভার্মাকে তুলে মারতে গিয়ে দুলানি (৩) উইকেট থেকে অনেকখানি বেরিয়ে যান। সেই সুযোগে স্টাম্পিং করে দেন ভারতীয় উইকেটরক্ষক রিচা ঘোষ।

উদ্বোধনী জুটিই ফাইনালে শ্রীলঙ্কার সর্বোচ্চ রানের জুটি। লঙ্কানদের এরপর উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। বেশির ভাগ ব্যাটারই রানরেটের চাপ সামলাতে না পেরে উইকেট বিলিয়ে আসতে বাধ্য হয়েছেন। ১৫.৪ ওভারে ৬৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ১৬তম ওভারের চতুর্থ বলে নুথিয়াঙ্গাকে বোল্ড করে ভারতের সোনা জয় নিশ্চিত করেন শ্রেয়াঙ্কা।

শ্রীলঙ্কার অধিনায়ক আতাপাত্তুর রানই ইনিংস সর্বোচ্চ। ২১ বলে ৫ চারে করেন ২৯ রান। ভারতের দীপ্তি শর্মা ৪ ওভারে ৬ রানে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন। শেফালি, শ্রেয়াঙ্কা , শ্রী চরণি দুটি করে উইকেট পেয়েছেন।

এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ভারতের উদ্বোধনী জুটিতেই আসে ৯৯ রান। দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি মিলে খেলেন ৬০ বল। ২০ ওভারে ৪ উইকেটে ২১৬ রান করে ভারত। ৪৫ বলে ৫ চার ও ৭ ছক্কায় ৭৯ রান করেন স্মৃতি। তবে স্কোর বড় করতে অবদান রেখেছেন রিচা ঘোষ। চার নম্বরে নেমে ২২ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৪৯ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার সুগন্দিকা কুমারি, চামুদি প্রবোদা, কাভিশা দিলহারি একটি করে উইকেট পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত