
বৃষ্টির আশঙ্কা ছিল আগে থেকেই। তবু মিরপুর শেরে বাংলায় নির্ধারিত সময় দেড়টার দিকে টস হয়েছে। তবে খেলা শুরুর ৩০ মিনিট না পেরোতেই বাগড়া দিল বেরসিক বৃষ্টি। আপাতত বন্ধ বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি।
নিউজিল্যান্ড আজ নেমেছে সমতায় সিরিজ শেষ করতে। মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে তারা স্বাগতিকদের দারুণভাবে চেপে ধরেছে। কিন্তু বৃষ্টির বাগড়ায় ৪০ বল পরই খেলা থেমে যায়। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৬.৪ ওভারে ৩ উইকেটে ৫০ রান করেছে বাংলাদেশ। লিটন দাস ও তাওহীদ হৃদয় ২৫ ও ২ রানে ব্যাটিং করছেন।
বাংলাদেশের বিপক্ষে আজ তৃতীয় টি-টোয়েন্টিতেও খেলতে পারছেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম। শেষ ম্যাচেও তাই অধিনায়কত্ব করছেন নিক কেলি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুরুতে ধীরে সুস্থে এগোতে থাকেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তবে মাত্র ১৯ বল স্থায়ী হয়েছে উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের প্রথম বলে জেডন লেনক্সকে তুলে মারতে যান সাইফ। টাইমিংয়ে গড়বড় হওয়া বল মিড অফে তালুবন্দী করেন টিম রবিনসন। ১১ বলে ২ চারে ১৬ রান করে আউট হয়েছেন সাইফ।
সাইফ আউট হওয়ার ঠিক পরের ওভারে জোড়া ধাক্কা দেন নাথান স্মিথ। পঞ্চম ওভারের তৃতীয় বলে তানজিদ তামিমকে (৬) বোল্ড করেন স্মিথ। একই ওভারের চতুর্থ বলে রানের খাতা খোলার আগেই পারভেজ হোসেন ইমনকে ফেরান স্মিথ। মুহূর্তেই ৩ ওভারে বিনা উইকেটে ২১ রান থেকে ৪.৪ ওভারে ৩ উইকেটে ৩৫ রানে পরিণত হয় বাংলাদেশ। এরপর স্মিথের পঞ্চম ওভারের পঞ্চম বলটা অফস্টাম্পের বাইরে থাকায় তাওহীদ হৃদয় ছেড়ে দিয়েছেন। হ্যাটট্রিক আর করতে পারেননি স্মিথ।
দ্রুত ৩ উইকেট হারানোর পর লিটন চড়াও হয়েছেন নিউজিল্যান্ডের বোলারদের ওপর। তবে বৃষ্টির বাগড়ায় বেশিক্ষণ ব্যাটিং করতে পারেননি। সপ্তম ওভারের চতুর্থ বল ইশ সোধি করার পরই মুষলধারে নামে বৃষ্টি। ক্রিকেটার-আম্পায়াররা দ্রুত মাঠ ছাড়েন। লিটন ১৩ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ২৫ রান। হৃদয় ৫ বলে ২ রানে ব্যাটিং করছেন।
চট্টগ্রামে ২৭ এপ্রিল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। কিন্তু একই মাঠে ২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ায় এখন নিউজিল্যান্ডের সামনে সিরিজে সমতায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। সিরিজ জিততে হলে বাংলাদেশকে আজ শেষ টি-টোয়েন্টি জিততেই হবে। এমনকি ম্যাচ পরিত্যক্ত হলেও সিরিজ স্বাগতিকদের।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
অপেক্ষাটা ছিল দীর্ঘ। ১৯৮৬ সালের পর এশিয়ান গেমসে বাংলাদেশের কোনো ব্যক্তিগত ইভেন্টে আর পদক আসেনি। চার দশকের সেই অপেক্ষা এবার ঘুচল উশুতে। ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তারের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
৩ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে চোখ পড়লে এখনো দেখা যায় ফিলিস্তিনিদের হাহাকারের ছবি। ইসরায়েলি বর্বরতার হাত থেকে রক্ষা পাননি শিশু থেকে শুরু করে বৃদ্ধাও। পেপ গার্দিওলাসহ অনেক ক্রীড়া ব্যক্তিত্বও প্রতিবাদ জানান এমন বর্বরোচিত হত্যাকাণ্ডে। আয়ারল্যান্ড ফুটবল দলের কোচ প্রতিবাদ জানিয়ে উল্টো ইসরায়েলের তোপের মুখে পড়েছেন।
৪ ঘণ্টা আগে
সোনা জেতা ভারতের মেয়েদের কাছে ছিল কেবলই সময়ের ব্যাপার। সেই আনুষ্ঠানিকতা সারলেন শ্রেয়াঙ্কা পাতিল। কৌশানি নুথিয়াঙ্গাকে বোল্ড করে শ্রেয়াঙ্কা সতীর্থদের সঙ্গে উদযাপন শুরু করলেন। পুরো ভারত তখন উৎসবে ব্যস্ত। এশিয়ান গেমসে টানা দুইবার স্বর্ণপদক জিতল ভারতীয় ক্রিকেট দল।
৫ ঘণ্টা আগে