
১০ দলের আইপিএলে এখন লড়াই চলছে আট দলের। মুম্বাই ইন্ডিয়ান্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এরই মধ্যে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে গুজরাট টাইটান্স। দুই ও তিনে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ দুই দলেরই পয়েন্ট ১৪। ১৩ পয়েন্ট নিয়ে চারে পাঞ্জাব কিংস।
আজ রায়পুরে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে কলকাতা নাইট রাইডার্স-বেঙ্গালুরু ম্যাচ। প্লে-অফে উঠতে হলে কলকাতার হাতে থাকা চার ম্যাচ তো জিততে হবেই। এমনকি তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের দিকেও। ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে কলকাতা অবস্থান করছে আট নম্বরে। এক নজরে দেখে নিন আজ টিভিতে কী কী খেলা রয়েছে।
| ম্যাচ | মুখোমুখি কারা | শুরুর সময় | সরাসরি সম্প্রচার |
|---|---|---|---|
| আইপিএল | বেঙ্গালুরু-কলকাতা | রাত ৮টা | স্টার স্পোর্টস ৩ |
| মেয়েদের ২য় ওয়ানডে | ইংল্যান্ড-নিউজিল্যান্ড | সন্ধ্যা ৬টা | সনি টেন ১ |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | ম্যানসিটি-ক্রিস্টাল প্যালেস | রাত ১টা | স্টার স্পোর্টস সিলেক্ট ১ |

ইংল্যান্ড-ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে অংশগ্রহণকারী দলগুলো। মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গা গরমের ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে ইংল্যান্ড দলে জায়গা করে নেওয়া ক্রিকেটারের সংখ্যাটা একেবারেই কম নয়। এই তালিকায় আছে ডেভিড মালান, জফরা আর্চার, উইল জ্যাকস, জেসন রয়, মঈন আলীর মতো সব বড় নাম। এই তালিকার সবশেষ সংযোজন এমিলিও গে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হবেন এ নিয়ে জল্পনাকল্পনা এখনো শেষ হয়নি। বাফুফে আগামীকালের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে বলে জানিয়েছিল। তবে এখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি। আগেই জানা গিয়েছিল নতুন কোচ পেতে বাফুফের সবচেয়ে বড় বাধা টাকা। এখনো এ বিষয়ের ভালো কোনো সমাধান পায়নি বলে বাফুফে প
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের নেতৃত্বে ফিরতে বলা হলে কী সিদ্ধান্ত নেবেন—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ মৌসুমের ফাইনালের পর এমন প্রশ্ন করা হয়েছিল বাবর আজমকে। সরাসরি না হলেও ফের দেশের আর্মব্র্যান্ড পরার ইচ্ছা যে আছে সেটা ইঙ্গিতে বুঝিয়েছিলেন এই ব্যাটার। এবার তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
১০ ঘণ্টা আগে