
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে আফগানিস্তানের বিদায়ঘণ্টা বেজে গেছে। প্রধান কোচ হিসেবে পথচলা শেষ হয়েছে জোনাথন ট্রটেরও। তাঁর উত্তরসূরি খুঁজে পেল আফগানিস্তান। মোহাম্মদ নবি-রশিদ খানদের প্রধান কোচের দায়িত্ব পেলেন রিচার্ড পাইবাস।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান কোচ হিসেবে পাইবাসের নিয়োগ নিশ্চিত করেছে। কত দিনের জন্য থাকছেন, তা অবশ্য বলা হয়নি। তবে মার্চে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শুরু হচ্ছে পাইবাসের আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে পথচলা। এর আগে ২০১২ সালে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রিচার্ড পাইবাস। তবে বিসিবির সঙ্গে চুক্তির শর্ত নিয়ে বনিবনা না হওয়ায় মাত্র পাঁচ মাস পরেই তিনি পদত্যাগ করেন।
সাকিব আল হাসান, তামিম ইকবালদের কোচ হিসেবে কাজ করা ৬১ বছর বয়সী পাইবাস আবারও বাংলাদেশের কোচ হতে চেয়েছিলেন। ঢাকায় এসে সাক্ষাৎকারও দিয়েছিলেন তিনি। তবে তাকে বেছে নেয়নি বিসিবি। এসবের বাইরে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ, ডিরেক্টর অব ক্রিকেট এবং হাই পারফরম্যান্স ইউনিটের দায়িত্বে ছিলেন তিনি। কদিন আগে কাজ করেছেন বাংলাদেশের বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে।
বাংলাদেশের সাবেক কোচকে প্রধান কোচ বানানো আফগানিস্তানের ক্রিকেটে নতুন কিছু নয়। এর আগে ২০২২ সালে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্বে ছিলেন স্টুয়ার্ট ল। এই ল এরপর ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন। তাঁর অধীনে ২০২৩ যুব বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ জাতীয় দলের কোচ হয়েছিলেন আরও আগে। ২০১১ থেকে ২০১২ পর্যন্ত ছিলেন এই দায়িত্বে। সাকিব-তামিমদের তারকা হয়ে ওঠার নেপথ্যের নায়কও বলা যায় লকে।
২০২২ সালের জুলাইয়ে কোচ হওয়ার পর আফগানিস্তানের ক্রিকেট আমূল বদলে গিয়েছিল। তাঁর অধীনেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা—ওয়ানডে বিশ্বকাপের তিন সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়েছিল আফগানিস্তান। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানরা সেমিফাইনালও খেলেছিল। আইসিসি ইভেন্টে এখন পর্যন্ত এটা তাদের সেরা সাফল্য। কানাডার বিপক্ষে জয় দিয়ে ট্রটের আফগানিস্তান অধ্যায় শেষ হয়েছে।
ইংল্যান্ডে জন্ম নেওয়া পাইবাসকে বিশ্ব ক্রিকেটের অন্যতম ‘হাইপ্রোফাইল’ কোচ বিবেচনা করা হয়। চোটে পড়ায় খেলোয়াড়ি জীবন দীর্ঘ না হলেও কোচিংয়ে তাঁর ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি মার্ক বাউচার, মাখায়া এনটিনি ও ডেল স্টেইনদের উঠে আসার পেছনে বড় ভূমিকা ছিল পাইবাসের। এছাড়া পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সঙ্গেও বিভিন্ন মেয়াদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ৬১ বছর বয়সী এই কোচের। মার্চে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেবে আফগানিস্তান। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে ইরানের ফুটবল ফেডারেশন চেষ্টা করছে, তুরস্কের যেখানে অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরানের ফুটবলাররা, সেই আন্টারিয়াতে যাতে খেলোয়াড়দের আঙুলের ছাপ নেওয়া হয়। আঙ্কারা যাও
২২ মিনিট আগে
আজ ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে বাংলাদেশের কোচ ইস্যু নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আশা করি যে দুই-এক দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। আমি একজন ফুটবলার হিসেবে এবং দর্শকদের যে
৪০ মিনিট আগে
বুকের চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে শনিবার শুরু হতে যাওয়া সিলেট টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার জাকির হাসান। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট...
২ ঘণ্টা আগে
বল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন নাহিদ রানা। ব্যাটারদের কাছে রীতিমতো যমে পরিণত হয়েছেন রানা। ইয়ান বিশপ, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরামদের মতো ক্রিকেট বিশেষজ্ঞরাও রানার প্রশংসায় পঞ্চমুখ। আশিকুর রহমান মজুমদারের চোখে রানা বাংলাদেশের নতুন সেনসেশন।
৩ ঘণ্টা আগে