নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মুশফিকুর রহিম আউট হয়েছেন ভিন্ন ভিন্ন বোলারের কাছে। কিন্তু এই ৩ জনের বিদায়েই জড়িয়ে আছে স্টিভ স্মিথের নাম। এরা সবাই ফিরেছেন তারকা ক্রিকেটারের হাতে ক্যাচ দিয়ে।
টানা ৩ ক্যাচ নিয়ে টেস্টে ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচের তালিকায় জো রুটের পাশে বসেছেন স্মিথ। সমান ২১৮টি করে ক্যাচ নিয়ে যৌথভাবে শীর্ষে আছে এই দুজন। একটা জায়গায় স্মিথ অবশ্য এগিয়ে আছেন। ১২৪তম ম্যাচে এসে ২১৮ ক্যাচ নিলেন এই তারকা ক্রিকেটার। সমান ক্যাচ নিতে ১৬৬ ম্যাচ খেলতে হয়েছে রুটকে।
জশ হ্যাজলউডের করা ৮২তম ওভারের চতুর্থ বলে আউট হন শান্ত। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি অধিনায়কের ব্যাটে লেগে স্লিপে স্মিথের হাতে ধরা পড়ে। শান্ত ৮৪ রান করে আউট হলে ভাঙে চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে তাঁর ৬৬ রানের জুটি।
নতুন ব্যাটার লিটন দাস হতাশ করেছেন সবচেয়ে বেশি। স্টার্কের বলে স্লিপে স্মিথের কাছে ক্যাচ দেন তিনি। ১২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি লিটন।
টানা ২ উইকেট হারানোর ধাক্কা সামাল দিতে পারেননি মুশফিক। এই অভিজ্ঞ ব্যাটারও আউট হয়েছেন স্লিপে স্মিথকে ক্যাচ দিয়ে। কামিন্সের বলে সিদ্ধান্তহীনতায় থাকা মুশফিকের ব্যাটে খোঁচা লেগে বল চলে যায় স্মিথের হাতে। মুশফিকের বিদায়ে ৩০৮ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। টানা ৩ উইকেট তুলে নিয়ে চাপ দূর করেছে অস্ট্রেলিয়া।

ডারউইনে আজ হঠাৎ করেই আলোচনায় মেহেদী হাসান মিরাজ-মিচেল স্টার্ক। বিশেষ কোনো রেকর্ডের জন্য নয়। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দুজনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। যা সামলাতে এগিয়ে আসতে হয়েছে মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনাকেও। তবে সতর্ক ছিলেন বলেই তানজিদ হাসান তামিমের সঙ্গে এমন ঘটনা ঘটেনি।
১ ঘণ্টা আগে
ডারউইনে প্রথম টেস্টের দুই দিনের অবস্থা দেখে বাংলাদেশকে চালকের আসনে বলে দেওয়াই যায়। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের ১৫৩ রানের লিড তো পেয়েছেই। হাতে এখনো তাদের ৪ উইকেট বাকি। এমন অবস্থায় স্বাগতিকদের বিপক্ষে স্কোরটা যত বড় করা যায়, সেই পরিকল্পনাই করছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
সুযোগটা হঠাৎই এসেছে বাংলাদেশের সামনে। ফিফার অর্থায়নে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আসিয়ান কাপের অংশ হওয়ার পথে বাংলাদেশ। মূলত ভারতের সরে দাঁড়ানোতেই খুলেছে এই দরজা। শেষ মুহূর্তে পাওয়া আমন্ত্রণ গ্রহণের ব্যাপারে আজ ইতিবাচক সিদ্ধান্তের দিকেই এগিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৩ ঘণ্টা আগে
পেসারদের স্লেজিংয়ে পাল্টা জবাব, উত্তপ্ত পরিস্থিতি সামলাতে আম্পায়ারের এগিয়ে আসা—অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো ভেন্যুতে টেস্টে এসব ঘটনা দেখা যায় হরহামেশাই। ডারউইনে চলমান বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টও এর ব্যতিক্রম নয়। আজ দ্বিতীয় দিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গে তর্ক লেগে যায় মিচেল স্টার্কের।
৪ ঘণ্টা আগে