
জার্মানিকে হারিয়ে অঘটন ঘটানোর পর পুরো প্যারাগুয়ে মেতেছে উদযাপনে। ভক্ত-সমর্থকদের উন্মাদনা দেখে লাতিন আমেরিকার দেশটিতে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
বোস্টনে গত রাতে শেষ বত্রিশে জার্মানির বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ের পর বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন প্যারাগুয়ের ফুটবলাররা। সেই উচ্ছ্বাসের রেশ ছড়িয়ে পড়েছে প্যারাগুয়েতেও। জার্মানদের হারানোর আনন্দে তাই শামিল হয়েছেন প্যারাগুয়ের রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা। দেশটিতে জাতীয় ছুটির ঘোষণা দিয়ে পেনা নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আজ উদযাপন করছে পুরো একটি দেশ। উদযাপন করছে এমন একটি জাতীয় দলের জয়, যারা আমাদের পরিচয়ের সবচেয়ে গভীর মূল্যবোধের প্রতীক।’
মূল ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও জার্মানি-প্যারাগুয়ে ম্যাচের ফল বের করা যায়নি। হিউস্টনে ১২০ মিনিটের লড়াই শেষে টাইব্রেকারেও লড়াই হয়েছে সমানে সমানে। হোসে কানালে প্যারাগুয়ের হয়ে শটটি জালে জড়ানোর পর শুরু হয় উদযাপন। আনন্দে সতীর্থরা যেন গোলরক্ষক অরলান্দো হিলের কোলে উঠতে চাইলেন।
ফুটবলারদের শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার মানসিকতাই প্যারাগুয়েকে মনে রাখার মতো উপলক্ষ এনে দিয়েছে বলে মনে করেন পেনা। প্যারাগুয়ে রাষ্ট্রপতি বলেন, ‘অদম্য লড়াইয়ের মানসিকতা, অটুট বিশ্বাস রয়েছে এই জাতির। তারা কখনো হারার আগে হারে না। ধন্যবাদ আলবিরোহা আমাদের এই আনন্দ উপহার দেওয়ার জন্য। এই জয়ে লাখো প্যারাগুয়ানদের একত্রিত করা সম্ভব হয়েছে। এগিয়ে চলো প্যারাগুয়ে।’ ক্যাপশন শেষে লাল, গোলাপি ও নীল রঙের তিনটি ইমোজি দিয়েছেন পেনা।
জার্মানির বিপক্ষে প্যারাগুয়ের জয়ের পর ব্রাজিলেও দেখা গেছে উদযাপন। ব্রাজিলের রিও ডি জেনিরোর এক বারে প্যারাগুয়ের ভক্ত-সমর্থকদের উদযাপনের ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল। আজ রাতে ঠিক হবে শেষ ষোলোতে প্যারাগুয়ের প্রতিপক্ষ। নিউইয়র্কে ফ্রান্স-সুইডেন শেষ বত্রিশ ম্যাচের জয়ী দল শেষ ষোলোতে প্যারাগুয়ের মুখোমুখি হবে।

জাপানের বিপক্ষে ৫৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ব্রাজিল দলে জেগেছিল হারের শঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত বাজে কোনো অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয়ে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে। ব্রাজিল নকআউটের প্রথম ধাপ পার করলেও একই দিনে বিশ্বকাপ থে
১৬ মিনিট আগে
বিশ্বকাপে নেদারল্যান্ডসের দুঃখের অপর নাম টাইব্রেকার—কেউ এমনটা বললে সেটা মোটেও ভুল নয়। মূল ম্যাচে ডাচরা খেলে দাপট দেখিয়ে। এবারের বিশ্বকাপে তারা বইয়ে দিয়েছে গোলের বন্যা। কিন্তু পেনাল্টি শুটআউটের সময় কী যেন হয়ে যায় তাদের। স্নায়ুচাপের কাছেই হার মেনে যায় ইউরোপের এই দল।
১ ঘণ্টা আগে
যতই দিন যাচ্ছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ ততই জমে উঠছে। গ্রুপ পর্ব পেরিয়ে শুরু হয়ে গেছে নকআউট পর্ব। গোলের বিশ্বকাপে একের পর এক রেকর্ড যেমন হচ্ছে, তেমনি ঘটছে অনেক চমক জাগানিয়া ঘটনাও। যেখানে গত রাত থেকে শুরু করে ৮-৯ ঘণ্টার ব্যবধানে বাদ পড়ে গেছে ফুটবল ইতিহাসের দুই পরাশক্তি। যারা এবারের বিশ্বকাপে গোলের বন্যা
২ ঘণ্টা আগে
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ নিয়ে বিশ্বকাপের সময় বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা দেখা যায়, সেটা কারও অজানা নয়। প্রিয় দলের সমর্থনে গলা ফাটানো, গোলের সময় হইচই করা, জয়ের পর উদযাপন—সব মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ফুটবলাররাও জানেন
৩ ঘণ্টা আগে