
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দিনই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুই দিন আগেই ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকেও বিদায়ের ঘোষণা দেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর পথ ধরে এবার ক্রিকেটের অভিজাত সংস্করণ থেকে অবসরের পথে হাঁটছেন কোহলি।
ক্রিকইনফোর প্রতিবেদন, টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার বিষয়ে বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন কোহলি। তিনি অবসর নিতে চান এটা জানিয়েছেন ক্রিকেট বোর্ডকে। এমনকি মাস খানেক আগে থেকেই শুরু হয়েছে এই আলোচনা। তবে ভারতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকেরা চান কোহলি টেস্ট ক্রিকেট খেলে যাক। বিশেষ করে ইংল্যান্ড সফরের আগে তাঁকে অবসরের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাওয়ার কথা ভারতের।
কোহলি বিদায় নিলে মোটামুটি অভিজ্ঞ ক্রিকেটার কমে যাবে ভারতীয় দলে। এরই মধ্যে রোহিত অবসর বলে দিয়েছেন, রবিচন্দ্রন অশ্বিন সব ধরনের ক্রিকেট থেকে সরে গেছেন। চেতশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানেও নেই দলে। এখানো টেস্ট খেলার মতো ফিটনেসে আসেননি মোহাম্মদ শামি।
কোহলি অবসর নিলে নতুন অধিনায়ক জন্য বড় চাপ যাবে ইংল্যান্ড সিরিজ। তবে বিসিসিআইয়ের আশা করছে, ইংল্যান্ড সিরিজে খেলবেন তিনি। যদি কোহলি সিদ্ধান্ত না বদলান, তবে ১৪ বছরের এক গৌরবময় টেস্ট ক্যারিয়ারের অবসান ঘটবে। যেখানে তিনি ১২৩টি টেস্ট খেলেছেন, এর মধ্যে ৬৮ টেস্টে ছিলেন অধিনায়ক। টেস্টে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার করেছেন ৯২৩০ রান, গড় ৪৬.৮৫। সেঞ্চুরি ৩০টি।

আজকের পত্রিকা ধারাবিবরণীতে আপনাকে স্বাগত। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। মূলপর্বে দৌড় থেকে আগেই ছিটকে গেলেও শেষটা সুন্দর করতে চায় হাভিয়ের কাবরেরার দল। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা।
১৩ মিনিট আগে
এক দল ছেড়ে আরেক দলে যোগ দেওয়া বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ঘটনা নয়। কিন্তু রাজনীতিবিদ না হলেও এক ক্রিকেটার বিএনপির হয়ে নির্বাচন করতে চেয়ে পরে অন্য রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করেছেন। আবার সেটিও তিনি করেছেন খেলোয়াড়ি জীবনের ইতি না টেনেই। সেই ক্রিকেটারটি কে? তাঁর নাম মুখে নেননি প্রধানমন্ত্রী তারেক
৩৬ মিনিট আগে
গত বছরের জুনে প্রথম লেগে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ২–১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে গোল করা রাকিব হোসেন এই ম্যাচে নেই কার্ডখরার কারণে।
৩৮ মিনিট আগে
হামজা চৌধুরী আসার পরই যেন বাংলাদেশের ফুটবল ফিরে পেতে শুরু করল তার হারানো ঐতিহ্য। পুরো মাঠজুড়ে তাঁর বিচরণ। গোল তো তিনি করছেনই। প্রতিপক্ষ ফুটবলারদের বোতলবন্দী করে রাখতেও হামজার জুড়ি মেলা ভার। জাহিদ হাসান এমিলির মতে হামজা আসায় বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে।
১ ঘণ্টা আগে