
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন। তাঁর এই বক্তব্যের পর দুঃখপ্রকাশ করেছে বিসিবি। এমনকি সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।
নাজমুলের বক্তব্য ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। তাঁর বক্তব্যের কয়েক ঘণ্টা পর বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বিসিবির এক পরিচালকের সাম্প্রতিক মন্তব্য অনেককে বিচলিত করে তুলেছে। বিসিবি সেটার দ্রুত সমাধান করতে চায়। এমন মন্তব্যের জন্য বোর্ড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তার এমন বক্তব্য অনুপযুক্ত, আপত্তিকর মনে করছে বোর্ড। এই ব্যক্তির বিপক্ষে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি।’
বাংলাদেশ ক্রিকেটের সম্মান নষ্ট করে, এমন কিছু বরদাশত করবে না বিসিবি। এমনকি কোনো পরিচালক বা বোর্ডের সদস্যের অযাচিত মন্তব্যের দায়ও নেবে না বলে জানিয়েছে বিসিবি। ক্রিকেটারদের কল্যাণে তাদের পাশে থাকার অঙ্গীকার করেছে বিসিবি ও তাদের পারফরম্যান্সকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।
নাজমুলের আজ বিকেলে বক্তব্যের পর ক্রিকেটরদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের একটি সভা হওয়ার কথা ছিল রাত ৯টায়। সেই সভা ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় ৯টা ৩০ মিনিটের সেই সভায় কী সিদ্ধান্ত হয়। কদিন আগে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়েছিলেন। তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, মুমিনুল হকরা তখন নাজমুলের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা জোরালো হয়েছে। এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই। ভারত থেকে সরিয়ে বিশ্বকাপের আরেক আয়োজক শ্রীলঙ্কায় লিটনদের ম্যাচ আয়োজনের ব্যাপারে আলাপ-আলোচনা চললেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আজ বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কিছু নেই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ-ক্ষতির কোনো বিষয় নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৪ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৫ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৩৯ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে