
অভিষেক ম্যাচ নিয়ে হামজা চৌধুরী দেখেছিলেন জয়ের স্বপ্ন। কিন্তু গোল মিসের মহড়া সাজানো বাংলাদেশ পারেনি হামজাকে জয় উপহার দিতে, পারেনি ভারতের বিপক্ষে কোনো গোল করতে। তাই কিছুটা আক্ষেপ তো হামজা করতেই পারেন। কিন্তু তা নিয়ে খুব একটা মন খারাপ নেই তাঁর। ফুটবলে এমনটা যে হয়েই থাকে।
মঙ্গলবার শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গোলশূন্য ড্র হওয়া এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি নিয়ে কতই না উন্মাদনা ছিল। যার অনেকটাই হামজাকে ঘিরে। বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়ে খেলতে নেমে শুরুটা মন্দ হয়নি তাঁর। যদিও তাঁকে তার চিরচেনা পজিশনের (ডিফেন্সিভ মিডফিল্ডার) বাইরেই খেলান কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু হামজা ছিলেন মাঠের সর্বত্র। কখনো ওপরে, কখনো নিচে; দলের প্রয়োজনে সবটুকু উজাড় করেই খেলেছেন তিনি। বাংলাদেশের খেলার ধরনটা ছিল তাঁকে কেন্দ্র করেই। দেখে মনে হচ্ছিল তিনিই দলের নেতা। কেন তিনি ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ে খেলে থাকেন এর ছাপ ছিল স্পষ্ট। কিন্তু দিনশেষে জয় না পাওয়াটাই অপূর্ণতা হয়ে দাঁড়াল।
দেশের হয়ে খেলতে পের গর্বিত হামজা ম্যাচ শেষে মিক্সড জোনে বলেন, ‘আমরা আজ জিততে পারতাম, কিন্তু ফুটবলে এরকম মিস হয়েই থাকে। ইংলিশ প্রিমিয়ার লিগেও হয় এরকম। আমাদের এটা বাজে দিন ছিল। আমি আমার অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি। (বাংলাদেশের হয়ে খেলতে পেরে) আমি খুবই গর্বিত। গত পাঁচদিন এই দলের সঙ্গে খুবই ভালো সময় কেটেছে। প্রথমার্ধে খুব ভালো খেলেছিলাম আমরা। আমরা সবাই ভালো টিম স্পিরিট নিয়ে খেলেছি।’
পুরো ম্যাচে গোলের অন্তত পাঁচটি পরিষ্কার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ফিনিশিং দুর্বলতা মাথাচাড়া দিয়ে ওঠে আরেকবার। তাই দলের পারফরম্যান্সে খুশি হয়েও হতাশা আড়াল করতে পারলেন না কাবরেরা।
বাংলাদেশ কোচ বলেন, ‘ভালো ফল, গ্রুপে র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা দলের বিপক্ষে পয়েন্ট নিয়ে ফিরছি। তবে প্রথমার্ধে আমাদের সুযোগ ছিল স্কোরলাইন ১-০ কিংবা ২-০ করার। তাই সব মিলিয়ে কিছুটা হতাশ। দল খুবই ভালো করেছে, আরও ভালো করতে পারতাম। তবে এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক নিতে পারব আমরা।’

টাইব্রেকারে পঞ্চম শটটি নিতে যাচ্ছেন রোনান সুলিভান। গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন তখন দুই হাত প্রসারিত করে ক্ষণ গুনছিলেন। তাঁর কাজ শেষ, রোনানেই নির্ভর করছিল সবকিছু। যুক্তরাষ্ট্র থেকে আসা এই প্রবাসী প্রথম ম্যাচেই মন জয় করে নেন জোড়া গোল করে।
২ ঘণ্টা আগে
প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও বদলাল না ফল। ৯০ মিনিটের খেলা শেষে তাই অবিচ্ছিন্ন থাকে দুই দল। শিরোপার ভাগ্য নির্ধারণে তাই টাইব্রেকারে গড়ায় ম্যাচ। যেখানে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
৬ ঘণ্টা আগে
প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও বদলাল না ফল। ৯০ মিনিটের খেলা শেষে তাই অবিচ্ছিন্ন থাকে দুই দল। শিরোপার ভাগ্য নির্ধারণে তাই টাইব্রেকারে গড়াল ম্যাচ। সাফের বাইলজ অনুযায়ী, নকআউট ম্যাচে নির্ধারিত সময়ে খেলা ড্র হলেও অতিরিক্তি সময় দেওয়া হবে।
৬ ঘণ্টা আগে
ফখর জামানের নিষেধাজ্ঞায় ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। সেই সুযোগটাকে দারুণভাবেই কাজে লাগালেন এই বাঁ হাতি ব্যাটার। ওপেনিংয়ে নেমেই ঝোড়ো ব্যাটিং করলেন এই বাংলাদেশি ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে