Ajker Patrika

পিএসএলে ওপেনিংয়ে নেমেই ইমনের ঝোড়ো ব্যাটিং

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ২২: ৪০
পিএসএলে ওপেনিংয়ে নেমেই ইমনের ঝোড়ো ব্যাটিং
১৯ বলে ৪৫ রান করে আউট হন ইমন। ছবি: সংগৃহীত

ফখর জামানের নিষেধাজ্ঞায় ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। সেই সুযোগটাকে দারুণভাবেই কাজে লাগালেন এই বাঁ হাতি ব্যাটার। ওপেনিংয়ে নেমেই ঝোড়ো ব্যাটিং করলেন লাহোর কালান্দার্সের এই বাংলাদেশি ক্রিকেটার।

আগের দুই ম্যাচে চারে ব্যাট করতে নামেন ইমন। প্রথম ম্যাচে ১৪ রানের পর দ্বিতীয় ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ১২ রান। তবে মুলতান সুলতান্সের বিপক্ষে দেখা পেল চেনা ইমনকে। এদিন মোহাম্মদ ইসমাইলের করা ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে মোহাম্মদ নাওয়াজের হাতে ধরা পড়ার আগে ৪৫ রান করেন এই ওপেনার। ১৯ বলের ইনিংসে ২ চারের বিপরীতে পাঁচটি ছক্কা মারেন তিনি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির কারণে এদিন যথা সময়ে খেলা শুরু হয়নি। বৃষ্টি শেষে খেলা শুরু হলে ম্যাচের আয়ু ১৩ ওভারে নামিয়ে আনা হয়। কার্টেল ওভারের ম্যাচে মোহাম্মদ নাইম এবং ইমনের কল্যাণে উড়ন্ত সূচনা পায় লাহোর কালান্দার্স। নাইম প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করলেও ইমন হাত খুলেছেন একটু পর; প্রথম ৫ বলে করেন মাত্র ২ রান। মোকাবেলা করা ষষ্ঠ বলে বাউন্ডারি হাঁকান ইমন। উইকেটে থাকা বাকিটা সময় মুলতানের বোলারদের কচুকাটা করেন।

নাওয়াজের করা চতুর্থ ওভারে দুটি ছয় এবং একটি ছক্কা মারেন ইমন। ফয়সাল আকরামের করা পরের ওভারের প্রথম তিন বলে টানা ছক্কা হাঁকান। তখন মনে হচ্ছিল ফিফটি পেয়েই যাবেন। কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ফিফটির সুযোগ হাতছাড়া করেন ইমন। ফিফটির দেখা না পেলেও লাহোরকে বড় পুঁজির ভীত গড়ে দিয়ে যান এই ব্যাটার। ৬ ওভার শেষেই স্কোরবোর্ডে ৯৭ রান তোলে ফ্র্যাঞ্চাইজিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত