
সিলেট টেস্টের আলোচ্য বিষয়বস্তু এখন একটাই; অপেক্ষা। তৃতীয় দিন শেষে স্কোরবোর্ড দেখেই এই ম্যাচের ভবিষ্যত বুঝে যাওয়ার যায়। তবে ক্রিকেটে তো চির অনিশ্চয়তার খেলা। বাইশ-গজে যেকোনো দিন হতে পারে যেকোনো কিছুই। তবে বাস্তবতা বলছে, এই টেস্টে পাকিস্তানের অপেক্ষাটা হতে যাচ্ছে খবুই করুণ।
এই অপেক্ষার প্রায় পুরোটা জুড়েই আশার গল্প লুকিয়ে আছে বাংলাদেশের জন্য। যতটুকু নিভু নিভু আলো কেবল পাকিস্তানের। সফরকারীদের ৪৩৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রান তাড়া করে জয় তুলে নিয়েছিল ক্যারিবীয়রা। এরপর কেটে গেছে ২৩ বছর। কোনো দল সেই রেকর্ড ভাঙতে পারেনি। প্রথম টেস্ট হেরে আত্মবিশ্বাস তলানীতে যাওয়া শান মাসুদের দল সেটা পারবে, তা বিশ্বাস করার মতো মানুষ খুব কমই পাওয়া যাবে। খোদ পাকিস্তানের ভক্তরাও হয়তো বিশ্বাস করছে না, তারা ম্যাচটা জিতবে। সফরকারী দলের জন্য যে ম্যাচ শেষে বিষাদে ভরা মুহূর্ত অপেক্ষা করছে সেটা বলা বাহুল্য।
তৃতীয় দিন শেষে কোনো রান না করা পাকিস্তান আজ প্রথম সেশনে করল ১০১ রান। এই রান করা পথে দুই ওপেনার আব্দুল্লাহ ফজলের পর আজান আওয়াইসের উইকেট হারিয়েছে সফরকারীরা। সিলেট টেস্টে জিততে আরও ৩৩৬ রান। ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও পরিস্থিতি এবং কমে যাওয়া আত্মবিশ্বাস বলছে, এই রান করা একরকম অসম্ভব পাকিস্তানের জন্য। হারের অপেক্ষায় খেলে যাচ্ছে পাকিস্তান, সেটা বললেও বেশি বলা হবে না।
উদ্বোধনী জুটিতে ২৭ রান তুলেছিলেন ফজল এবং আজান। উইকেটের সন্ধানে থাকা বাংলাদেশ প্রথম সাফল্য পায় ১১তম ওভারে। নাহিদ রানার বলে ৬ রান করা ফজল গালিতে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়লে অপেক্ষা ফুরায় বাংলাদেশের। দ্বিতীয় উইকেটের জন্য অপেক্ষাটা দীর্ঘ হয়নি। আজানকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মিরাজ। ২১ রান করে ফেরেন এই সিরিজেই অভিষেক হওয়া পাকিস্তানি ওপেনার।
ঢাকা টেস্টে অভিষিক্ত ইনিংসেই সেঞ্চুরি করে সাড়া ফেলে দিয়েছিলেন আজান। পরের টানা তিন ইনিংসেই হতাশ করলেন। এ যেন মুদ্রার উল্টোপিঠ। এবার ২১ রানে ফিরিয়ে তাঁকে ফের বড় ইনিংস খেলার অপেক্ষা বাড়ালেন মিরাজ। দুই ওপেনারকে হারিয়ে পাকিস্তান এখন তাকিয়ে পরের সারির ব্যাটারদের দিকে। মাসুদ, বাবর আজম, সালমান আলী আগা, মোহাম্মদ রিজওয়ানরা অতি মানবীয় কিছু করতে পারলে বাংলাদেশের বিপক্ষে টানা ৩ টেস্টে হারের পর জয়ের অপেক্ষা ফুরাবে পাকিস্তানের।
আবারও বলে রাখা ভালো; এ জন্য পাকিস্তানকে পাড়ি দিতে হবে ৪৩৭ রানের বিশাল পাহাড়। ভাঙতে হবে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড। প্রায় দুই যুগে সম্ভাবনা জাগিয়েও যেটা করে দেখাতে পারেনি অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলগুলো। অন্যদিকে বাংলাদেশের দরকার ৮ উইকেট। এমন সমীকরণে শেষ হাসি হাসবে কারা? বাংলাদেশের দারুণ বোলিং লাইনের বিপক্ষে দাঁড়িয়ে কি কঠিন চ্যালেঞ্জ উতরে যেতে পারবে পাকিস্তান? নাকি সিলেটে বাংলাদেশের অপেক্ষা ফুরাবে টানা দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবল ধোলাই করে?

শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেভাগেই। দুবাইয়ে ভারতীয় ক্রিকেটার, ভক্ত-সমর্থকদের সবাই তখন অপেক্ষা করছিলেন, ম্যাচটা কখন শেষ হবে। দীপ্তি শর্মা ইনিংসের শেষ বলে লঙ্কান ব্যাটার কৌশিনি নুথিয়াঙ্গাকে বোল্ড করে সারলেন আনুষ্ঠানিকতা। ভারত অষ্টমবারের মতো জিতল নারী এশিয়া কাপ।
৩ ঘণ্টা আগে
ইমাম-উল-হকের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। মিথ্যা চোটের নাটক, ড্রেসিংরুমের তথ্য ফাঁস, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এমন ঘটনায় পাকিস্তানি বাঁহাতি ব্যাটার কঠিন শাস্তি পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে
রাকিবুল হাসান চার মারতেই উদযাপন শুরু বাংলাদেশের। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে রাকিবুলের বাঁধভাঙা উদযাপনে যোগ দেন শরীফুল ইসলাম, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিমরা। সুদূর পচেফস্ট্রুম থেকে সেই রেশ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। ছয় বছর আগের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের কথা বলা হচ্ছে, সেটা অনেকেই বুঝতে পেরেছে
৬ ঘণ্টা আগে
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর সেটার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। এখন নিচের সারিতে অবস্থান করছে এশিয়ার এই দল।
৭ ঘণ্টা আগে