Ajker Patrika

প্রতিশোধ নিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০০: ৪৭
প্রতিশোধ নিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে অষ্টম এশিয়া কাপ জিতেছে ভারত। ছবি: এসিসি

শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেভাগেই। দুবাইয়ে ভারতীয় ক্রিকেটার, ভক্ত-সমর্থকদের সবাই তখন অপেক্ষা করছিলেন, ম্যাচটা কখন শেষ হবে। দীপ্তি শর্মা ইনিংসের শেষ বলে লঙ্কান ব্যাটার কৌশিনি নুথিয়াঙ্গাকে বোল্ড করে সারলেন আনুষ্ঠানিকতা। ভারত অষ্টমবারের মতো জিতল নারী এশিয়া কাপ।

ডাম্বুলায় সবশেষ ২০২৪ নারী এশিয়া কাপে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। দুবাইয়ে আজ লঙ্কানদের ৭২ রানে হারিয়ে ভারত নিয়েছে প্রতিশোধ। হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতের এই জয়ে নারী এশিয়া কাপে তাদের একচ্ছত্র আধিপত্যরই প্রমাণ দেখা গেল মরুর বুকে।

শিরোপা জিততে ১৯৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৪ রানেই ভেঙে যায় শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি। ইনিংসের চতুর্থ বলে ওপেনার আইমেশা দুলানিকে (৪) বোল্ড করেন ভারতীয় পেসার ক্রান্তি গৌড়। চাপে পড়া শ্রীলঙ্কার হাল ধরেন অধিনায়ক চামারি আতাপাত্তু ও ভিস্মি গুনারত্নে। তবে আতাপাত্তু-গুনারত্নে জুটি গড়তে গিয়ে তাঁরা অনেক বেশি বল খেলেন। ৫৩ বলে গড়েন ৫৮ রানের জুটি। দশম ওভারের তৃতীয় বলে আতাপাত্তুকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে জুটি ভাঙেন দীপ্তি। আতাপাত্তু ৩২ বলে ৪ চার এবং ২ ছক্কায় করেন ৩৬ রান।

শ্রীলঙ্কার ইনিংসে আতাপাত্তু-গুনারত্নের ৫৮ রানের জুটিটাই সর্বোচ্চ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কা ২০ ওভার খেলে ১১১ রানে অলআউট হয়ে যায়। শেষের দিকে ভারত ক্যাচ মিস, মিস ফিল্ডিং করলেও সেটা তেমন পার্থক্য গড়ে দিতে পারেনি। যেখানে ১১ রানে লঙ্কানরা হারিয়েছে শেষ ৬ উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রানের জুটি হয়েছে শ্রীলঙ্কার ইনিংসে। চতুর্থ উইকেটে ২৩ বলে ২৩ রানের জুটি গড়েন নিলাক্ষ্মী ডি সিলভা এবং হারশিতা সামারাবিক্রমা।

অধিনায়ক আতাপাত্তুর ৩৬ রানই শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন নিলাক্ষ্মী ডি সিলভা। ভারতের বাঁহাতি স্পিনার শ্রী চরণী নিয়েছেন ৪ ওভারে ২৪ রানে নিয়েছেন ৪ উইকেট। দীপ্তি পেয়েছেন ৩ উইকেট।

এর আগে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ভারত ২০ ওভারে ৫ উইকেটে করে ১৮২ রান। উদ্বোধনী জুটিতেই শেফালি ভার্মা-স্মৃতি মান্ধানা ৭৭ বলে ১২৯ রান যোগ করেন। ৩৯ বলে ৯ চার ও ২ ছক্কায় শেফালির ৬৮ রানই ভারতের ইনিংসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করেছেন স্মৃতি। শ্রীলঙ্কার আতাপাত্তু, চামুদি প্রবোদা, মিতালি অযোধ্যা নিয়েছেন একটি করে উইকেট।রান তাড়া করতে নেমে ভারতের উদ্বোধনী জুটির রানই তুলতে পারেনি শ্রীলঙ্কা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত