
চলমান টেস্ট সিরিজের প্রথম তিন ইনিংসেই পাকিস্তানকে অলআউট করেছে বাংলাদেশ। আগের তিন ইনিংসে একবারও সফরকারীদের প্রথম উইকেট নিতে পারেননি নাহিদ রানা। অবশেষে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানলেন এই গতি তারকা।
বাংলাদেশের দেওয়া ৪৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো রান না করেই তৃতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। চতুর্থ দিনের শুরুতে জুটি জমিয়ে তোলার ইঙ্গিত দিয়েছিলেন আজান আওয়াইস এবং আব্দুল্লাহ ফজল। তাতে উইকেটের অপেক্ষা একটু একটু করে বাড়ছিল বাংলাদেশের। সে অপেক্ষা ফুরিয়েছে রানার হাত ধরে।
১১তম ওভারের দ্বিতীয় বলে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। রানার করা অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলভারি ফজলের ব্যাটে লেগে সোজা চলে যায় গালিতে থাকা মেহেদী হাসান মিরাজের হাতে। দারুণভাবে ক্যাচ লুফে নেন ওয়ানডে অধিনায়ক। ৬ রান করে ফেরেন ফজল। এই ওপেনারের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক শান মাসুদ।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের প্রথম উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। এই পেসারও ফিরিয়েছিলেন ফজলকে। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ইমাম উল হককে আউট করে অতিথিদের ব্যাটিং লাইনে প্রথম আঘাত হানেন মিরাজ। দ্বিতীয় ইনিংসেও প্রথম ব্যাটার হিসেবে প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার। সে যাত্রায় ইমামকে ফেরান তাসকিন।
রানা অবশ্য আগের তিন ইনিংসে পাকিস্তানের প্রথম উইকেট নেওয়ার সুযোগই পাননি। প্রথম টেস্টের দুই ইনিংসেই তৃতীয় বোলার হিসেবে বল করতে আসেন। সিলেট টেস্টের প্রথম ইনিংসে তো চার নম্বরে তাঁকে বোলিংয়ে এনেছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসে বল করতে এলেন তাসকিন এবং শরীফুল ইসলামের পর।
উইকেটের সূচনা না হলেও সিরিজে বল হাতে বেশ আলো ছড়াচ্ছেন রানা। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে প্রায় ড্র হতে থাকা ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দেন। চলতি টেস্টের প্রথম ইনিংসে রানার শিকার ৩ উইকেট। প্রথম উইকেট নিয়ে এবার কোথায় থামেন সেটা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে।

শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেভাগেই। দুবাইয়ে ভারতীয় ক্রিকেটার, ভক্ত-সমর্থকদের সবাই তখন অপেক্ষা করছিলেন, ম্যাচটা কখন শেষ হবে। দীপ্তি শর্মা ইনিংসের শেষ বলে লঙ্কান ব্যাটার কৌশিনি নুথিয়াঙ্গাকে বোল্ড করে সারলেন আনুষ্ঠানিকতা। ভারত অষ্টমবারের মতো জিতল নারী এশিয়া কাপ।
৪ ঘণ্টা আগে
ইমাম-উল-হকের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। মিথ্যা চোটের নাটক, ড্রেসিংরুমের তথ্য ফাঁস, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এমন ঘটনায় পাকিস্তানি বাঁহাতি ব্যাটার কঠিন শাস্তি পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
রাকিবুল হাসান চার মারতেই উদযাপন শুরু বাংলাদেশের। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে রাকিবুলের বাঁধভাঙা উদযাপনে যোগ দেন শরীফুল ইসলাম, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিমরা। সুদূর পচেফস্ট্রুম থেকে সেই রেশ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। ছয় বছর আগের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের কথা বলা হচ্ছে, সেটা অনেকেই বুঝতে পেরেছে
৭ ঘণ্টা আগে
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর সেটার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। এখন নিচের সারিতে অবস্থান করছে এশিয়ার এই দল।
৮ ঘণ্টা আগে