
ট্রাভিস হেডকে অনেকে মজা করে ‘ট্রাভিস হেডেক’ বলেন। কারণটা নিশ্চয়ই সবার জানা। ভারতকে পেলে তাঁর ব্যাট ছোটে তরবারির মতো। অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটারকে নিয়েই চিন্তা স্বাগতিকদের।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্ট শুরু হচ্ছে পরশু। বক্সিং ডে টেস্টের একাদশে হেডের থাকা নিয়েই তৈরি রয়েছে অনিশ্চয়তা।
কারণ, শতভাগ ফিট না থাকা হেডের একটা ফিটনেস টেস্ট দেওয়ার কথা। সেই ফিটনেস টেস্টে পাস করার ওপর নির্ভর করছে যত কিছু। একাদশে স্যাম কনস্টাসের জায়গা নিশ্চিতের কথা জানালেও পুরো একাদশ নিশ্চিত করেনি অস্ট্রেলিয়া। নেটে আজ অনুশীলনে আউটফিল্ডে অল্প সময় দৌড়েছেন ও ব্যাটিং করেছেন। যদিও সোমবার ঐচ্ছিক অনুশীলনে কিছু তিনি করেননি।
অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অবশ্য আশাবাদী হেডকে নিয়ে। সংবাদ সম্মেলনে আজ মাকডোনাল্ড বলেন, ‘সে কি কাজ করার মতো কিছু পেয়েছে? হ্যাঁ পেয়েছে। আপনি তো তাই দেখছেন। এই মুহূর্তে কোনো দুশ্চিন্তা নেই। সে সবগুলোতে টিক চিহ্ন দিতে পেরেছে? আমি নিশ্চিত নই। আমি তাঁকে অনুশীলন সেশনে দেখিনি। তবে আমি অনেক আশাবাদী যে সে খেলবে।’
ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টে হেড মাংসপেশির চোট পেয়েছেন বলে নিশ্চিত করেছেন ম্যাকডোনাল্ড। বৃষ্টিবিঘ্নিত সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত যে ১৩ বল ব্যাটিং করেছিল, সেখানে হেড ফিল্ডিং করতে আসেননি। অস্ট্রেলিয়া-ভারত সিরিজের তৃতীয় টেস্ট হয়েছিল ড্র। সেই টেস্টে ১৭৯ বলে ১৬৯ রান করেন হেড। যেখানে প্রথম ইনিংসে ১৬০ বলে ১৫২ রান করেন তিনি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ৪০৯ রান করে এখনো পর্যন্ত সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক হেড। ৩ টেস্টে ৫ ইনিংসে ব্যাটিং করেছেন। সিরিজে তাঁর ২ সেঞ্চুরি ও ১ ফিফটি রয়েছে। গড় ৮১.৮০। ৯৪.২৩ স্ট্রাইকরেট প্রমাণ করে টেস্টে কতটা বিধ্বংসী ব্যাটিং তিনি করতে পারেন।
বক্সিং ডে টেস্টের দিন কনস্টাসের বয়স হবে ১৯ বছর ৮৫ দিন। তাতে অস্ট্রেলিয়ার চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের রাজকীয় সংস্করণে তাঁর অভিষেক হচ্ছে। কনস্টাস খেলবেন প্যাট কামিন্সের নেতৃত্বে। যেখানে ২০১১ সালে জোহানেসবার্গে ১৮ বছর ১৯৩ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল কামিন্সের। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সবচেয়ে কম বয়সে অভিষিক্ত ক্রিকেটারের তালিকায় সবার ওপরে ইয়ান ক্রেইগ। ১৭ বছর ২৩৯ দিন বয়সে ১৯৫৩ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল তাঁর।

আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
১৪ মিনিট আগে
রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
১ ঘণ্টা আগে
আড়াই মাসের ব্যবধানে বদলে গেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রায়। জুনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে দেওয়া হয়েছিল ডিমেরিট পয়েন্ট। গতকাল পাকিস্তানের এই স্টেডিয়ামের ওপর থেকে তুলে নেওয়া হলো এই ডিমেরিট পয়েন্ট। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের পক্ষে রায় দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
সচরাচর যেমনটা দেখা যায়, পরিস্থিতি এখন ঠিক তাঁর উল্টো। ডারউইনে হেরে টেস্ট সিরিজ বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া। আর পরশু সকাল ৬টায় ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশের।
২ ঘণ্টা আগে