
টমাস টুখেল, কার্লো আনচেলত্তি, জোসে মরিনিওরা ডাগআউটে যতটা উত্তেজিত থাকেন, তাঁদের তুলনায় অনেকটাই ব্যতিক্রম লিওনেল স্কালোনি। ম্যাচে যেমন পরিস্থিতিই আসুক না কেন, স্কালোনি বেশির ভাগ সময় মাথা ঠাণ্ডা রাখেন। এমনকি দল হারলেও চোখের পানি ধরে রাখতে পারেন তিনি। কিন্তু দৃঢ় মানসিকতার স্কালোনি এবার নিজের আবেগ সামলাতে পারেননি।
ইতালি-ব্রাজিলের পর আর্জেন্টিনারও টানা দুইবার বিশ্বকাপ জয়ের সুযোগ ছিল। কিন্তু ১৯ জুলাই স্পেনের কাছে নিউজার্সিতে ১-০ গোলে হেরে পর সংবাদ সম্মেলনেই কান্নায় ভেঙে পড়েন স্কালোনি। দেশে ফিরে যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, তখন একটা পর্যায়ে খেপে যান তিনি। এরপর জন্মভূমিতে পুহাতোতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন আর্জেন্টিনার কোচ।
পুহাতোতে যখন গতকাল স্কালোনি পৌঁছান, তখন তাঁকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। লিও যাচ্ছেন না—জন্মভূমিতে পৌঁছে এই স্লোগান শুনে আর্জেন্টাইন কোচ আবেগপ্রবণ হয়ে পড়েন। টানা দুইবার বিশ্বকাপ জিততে না পারার ক্ষত পুনরায় জেগে ওঠে। আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমরা জিততে পারিনি। আমরা সেটা জানি। ভক্ত-সমর্থকদের আনন্দের জন্য খেলি। সে কারণেই মূলত কষ্ট হয়। আমরা লড়াই চালিয়ে যাব।’
মেসি, রদ্রিগো দি পল, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেসরাই ছিলেন ২০২২ ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলে। এবার মেসি ৮ ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। শুধু তাই নয়, অধিনায়কসহ ৮ আর্জেন্টাইন ফুটবলার মিলে দলের ১৯ গোল করেছেন। গোল করেছেন লিসান্দ্রো মার্তিনেস-ক্রিস্তিয়ান রোমেরোর মতো ডিফেন্ডাররাও। তবে ফাইনালে মেসিকে একরকম বোতলবন্দী করে রেখেছে স্পেন। একেবারে শেষ মুহূর্তে (১০৬ মিনিটে) ফেরান তোরেসের গোলে নিশ্চিত হয় স্প্যানিশদের দ্বিতীয় বিশ্বকাপ।
টানা দুইবার বিশ্বকাপ জিততে না পারার হতাশা তো স্বাভাবিকভাবেই স্কালোনিকে পোড়াচ্ছে। তবে যা হয়ে গেছে, সেটা তো আর বদলানোর সুযোগ নেই। জন্মভূমিতে গিয়ে উদাহরণ হিসেবে স্কালোনি উল্লেখ করেছেন তাঁর ছেলের কথা। আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমরা কাপ জিতিনি। কিন্তু সবার মধ্যে ঐক্য গড়ে তুলেছি। সব সময় আমার ১০ বছর বয়সী ছেলের উদাহরণ দিই। যে একটি খেলায় হেরে গিয়ে রেগে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই শান্ত হয়ে যায়।’
‘লিও যাচ্ছেন না’ বলে হয়তো ভক্ত-সমর্থকেরা লিওনেল মেসিকে বোঝাতে চেয়েছেন। ৩৯ বছর বয়সী মেসির বিশ্বকাপের শেষটা শিরোপায় রাঙাতে না পারার হতাশা তো ফুটবলপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। আবার লিও বলতে হয়তো স্কালোনিকেও পুহাতোর স্থানীয়রা বোঝাতে চেয়েছেন। সে যা-ই হোক, স্কালোনি গাড়ি থেকে নেমে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। কঠিন সময়েও যে সমর্থন পেয়েছেন, তাতে আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন আর্জেন্টিনার কোচ, ‘এগুলো বেদনাদায়ক এবং কঠিন দিন। আমরা আমাদের সর্বস্ব দিয়েছি। কখনো কখনো আপনি জিতবেন, কখনো পারবেন না। আমাদের স্বীকার করতে হবে যে স্পেন আরও ভালো খেলেছে। এটাই আমাদের আরও ভালো করে তুলেছে।’
২০২২ ফুটবল বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর জয়রথ ছুটছিল আর্জেন্টিনার। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ টানা ১৩ ম্যাচ জিতে আলবিসেলেস্তেরা পা রাখে ফাইনালে। টানা দুইবার শিরোপা জয় লিওনেল মেসি-এনসো ফের্নান্দেসদের কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু স্পেনের কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে স্কালোনির শিষ্যদের। হারের ব্যবধানের চেয়েও আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস স্পেনের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত ছিলেন ঠিকই। কিন্তু স্পেনের ওপর কোনো চাপই সৃষ্টি করতে পারেনি আলবিসেলেস্তেরা। এবারের বিশ্বকাপে প্রথম ৭ ম্যাচে ১৯ গোল করা আর্জেন্টিনা শিরোপা নির্ধারণী ম্যাচে কোনো গোলই করতে পারেনি।
ফাইনালের আগে নকআউট পর্বে একের পর এক রোমাঞ্চকর ম্যাচ জিতলেও ফাইনালে গিয়ে মুখ থুবড়ে পড়ায় স্কালোনির ভেতর কাজ করছে তীব্র হতাশা। একই সঙ্গে দলটা যে একটা সুখী পরিবার হিসেবে গত ৮ বছরে গড়ে উঠেছে, তাঁর কথাতে তেমন কিছুই বোঝা গেছে। পুহাতোতে গিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘অনুভূতিটা সব সময় একই থাকে। যখন পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে না, তখনো আমরা শেষ পর্যন্ত লড়াই করি। আর্জেন্টাইন হিসেবে আমাদের জানতে হবে যে প্রতিপক্ষ ভালো খেলে এবং তারা হয়তো আরও শক্তিশালী। কিন্তু তা সত্ত্বেও আমরা তাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছিলাম।’
বাংলাদেশ সময় গতকাল মধ্যরাতে বুয়েনস এইরেসের এজেইজা বিমানবন্দরে পা রাখে আর্জেন্টিনার প্রথম বহর। লিওনেল স্কালোনি ও তাঁর শিষ্যরা ছাদখোলা বাসে যখন ঘুরছিলেন, তখন জাতীয় পতাকা হাতে অসংখ্য ভক্ত-সমর্থক তাঁদের স্বাগত জানিয়েছেন। দেশে এমন পরিবেশ দেখে আর্জেন্টিনার কোচের মনেই হয়নি যে তাঁর দল রানার্সআপ হয়েছে বিশ্বকাপে। রাজকীয় বরণ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘অভ্যর্থনা ছিল অসাধারণ। আমরা জিততে পারিনি, এটা অবশ্যই মেনে নেওয়া কঠিন। তবে আমাদের যে জয়ের মানসিকতা আছে, এটা জানা দরকার। এটাও জানা উচিত যে আমরা পরাজয়ও সুন্দরভাবে মেনে নিতে পারি। পরাজয় থেকেও ইতিবাচক কিছু শেখা যায়।’
সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। টিওয়াইসি স্পোর্টসের গতকালের এক প্রতিবেদন থেকে জানা গেছে, সে সময় নিজের ভবিষ্যৎ নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠক করবেন স্কালোনি। সে বৈঠকের পর সিদ্ধান্ত হবে, বিশ্বকাপজয়ী কোচ আর্জেন্টিনার ডাগআউটে থেকে যাবেন নাকি বিদায় বলবেন। তাঁর সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে এএফএর।

জুনে ভারত সফরে যাচ্ছে তাই পারফরম্যান্স করেছে আফগানিস্তান। একমাত্র টেস্টে ইনিংস ও ৩০০ রানে হেরেছে আফগানরা। সেই ধারাবাহিকতায় ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। দলের ভরাডুবিতে এবার নেতৃত্ব ছাড়লেন আফগানিস্তানের বাঁহাতি ব্যাটার হাশমাতউল্লাহ শাহীদি।
২ ঘণ্টা আগে
২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের তুলনায় দল বাড়ছে আগামী ওয়ানডে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হতে যাওয়া বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে হয়েছে ১৪। তবে দল সংখ্যা বাড়লেও খেলার ফরম্যাট একেবারে আলাদা। মূলত টুর্নামেন্ট আকর্ষণীয় করতেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সংস্করণ বদলেছে বলে জানা গেছ
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল না বললেই চলে। পুরো ৩৯ দিন ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ হয়ে ছিলেন দেশের ক্রীড়াপ্রেমীরা। আরও স্পষ্ট করে বললে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়েই মেতেছিলেন অধিকাংশ ফুটবলপ্রেমী। তবে যে হতাশার সিরিজ উপহার দিয়েছেন তানজিদ হাসান তামিম-নাজমুল
৩ ঘণ্টা আগে
টানা দুইবার শিরোপা ধরে রাখতে না পারার ঘটনায় বিমর্ষ পুরো আর্জেন্টিনা। ইতালি-ব্রাজিলের পর যে কীর্তি গড়ার সুবর্ণ সুযোগ ছিল লিওনেল মেসি-লেয়ান্দ্রো পারেদেস-হুলিয়ান আলভারেসদের সামনে, সেটা আর কাজে লাগাতে পারলেন না তাঁরা। এবার নীরবতা ভাঙলেন পারেদেসও।
৬ ঘণ্টা আগে