
সাফ চ্যাম্পিয়নশিপের বাকি নেই আর এক মাসও। তবে শুরুতেই ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। ৪ নভেম্বর থেকে সাফ শুরু হলেও প্রথম ম্যাচে বেশিরভাগ প্রবাসী ফুটবলারকে পাওয়া যাবে না। কারণ ফিফা উইন্ডো শুরু হবে ৯ নভেম্বর থেকে।
ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরীর ম্যাচ আছে ৭ নভেম্বর পর্যন্ত। এর মাঝেই ৫ নভেম্বর সাফে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। শুধু হামজা একাই নন, বাকিদেরও আছে সূচি জটিলতা। তাই প্রথম ম্যাচে ভিন্ন কম্বিনেশনের দল নিয়ে মাঠে নামতে হবে বাংলাদেশকে।
আজ রাজধানীর ফর্টিস ডাউনটাউনে বৈঠকে বসে জাতীয় দল কমিটি। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘সাফে উদ্বোধনী ম্যাচের জন্য আমরা পূর্ণ স্কোয়াড পাব না। ৯০ শতাংশ প্রবাসী খেলোয়াড়কে ৯ নভেম্বরের পরে পাব। প্রথম ম্যাচের পর হয়তো ভিন্ন দল থাকবে। ক্যাম্প শুরু হবে ২৫ অক্টোবর।’
টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচের আয়োজন করতে চায় বাফুফে। তাবিথ বলেন, ‘আমরা চেষ্টা করে দেখব যে বিদেশ থেকে কোনো টিম আনঅফিশিয়াল উইন্ডোর বাইরে খেলতে আসবে কি না। একটা প্রীতি ম্যাচ করতে হবে। আমরা কিছু কিছু ক্লাবের সঙ্গেও কথা বলব।’
সাফের আগে ঘরোয়া লিগের মাঠের নাজুক মান এবং ফুটবলারদের ইনজুরি ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রসঙ্গে বাফুফে সভাপতি জানান, বিষয়টি ফেডারেশন গুরুত্বের সঙ্গে নিয়েছে।
সর্বশেষ আসিয়ান কাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। ইন্দোনেশিয়ার কাছে হজম করতে হয়েছে ৯ গোল। তাই কোচ টমাস ডুলিও আছেন তোপের মুখে। তবে বাফুফে সভাপতি বলেন, ‘ফুটবল বিশ্বে খেলোয়াড় ও কোচিং স্টাফদের পরিবর্তন আসা একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে এর মানে এই নয় যে আমরা এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, বরং দলের প্রয়োজনে যেকোনো সময় যেকোনো সিদ্ধান্তের পথ খোলা রয়েছে। আসিয়ান কাপ নিয়ে প্রতিটি বিভাগকে জবাবদিহিতার আওতায় এনেছি। আমি নিজেও একাউন্টেবল টু দ্য কমিটি। আমরা খেলোয়াড়দের ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছি কিভাবে তাদের আরো জবাবদিহি করা যায়।’
বাংলাদেশ দলে প্রবাসী ফূটবলারদের আনাগোনা বাড়াতে ইংল্যান্ডে বাফুফে বছরে দুই বার টুর্নামেন্ট ও ক্যাম্প করতে চায় বাফুফে। তাবিথ বলেন, ‘ আমরা ইংল্যান্ডে ১৪-১৭ বছর বয়সের জন্য দুটি ক্যাম্প ও টুর্নামেন্ট করতে চাই। এ ইংল্যান্ডের পাশাপাশি ইউরোপের অন্য দেশেও আমরা খেলোয়াড় সন্ধানে এই কাজ করব।’

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনে রানবন্যার মাঝেও আলো কেড়ে নিল ঢাকা বিভাগের এক বিরল নজির। সিলেটে বোলারদের নিষ্ফলা দিনে একাদশের ১১ জনকেই বল হাতে নামায় ঢাকা। ড্রয়ের পথে থাকা ম্যাচে ঢাকার ৬ উইকেটে ৫৪৭ রানের জবাবে দিন শেষে সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ৪৩১ রান। ফিফটি পেয়েছেন সিলেটের চার ব্যাটার—আসাদুল্লাহ আল গা
৫ ঘণ্টা আগে
আবুধাবি টেস্টে জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট। আর আফগানিস্তানের চাই ৩৪৭ রান।
৫ ঘণ্টা আগে
পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় শেষ মুহূর্তে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মহাদেশীয় মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের প্রস্তুতি জোরদারে আবারও পুরোনো কোচ পিটার গেরহার্ডের ওপরই আস্থা রাখল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। একই সঙ্গে সোমবার টুর্নামেন্টকে সামনে রেখে ২৬ সদস্যে
৬ ঘণ্টা আগে
আর্থিক কেলেঙ্কারির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পরই চাপে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের সঙ্গে জড়িয়ে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামও। ভেতরের তথ্য প্রকাশ করতে চলেছেন তিনি।
৭ ঘণ্টা আগে