
ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পর্তুগালে টালমাটাল। নরওয়ের বিপক্ষে ২৭ সেপ্টেম্বর কোচ জর্জ জেসুস পুরো ৯০ মিনিট বসিয়ে রাখার পর রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছেড়েও চলে যান। জেসুসও পড়েছেন বিপাকে। এমন টালমাটাল পরিস্থিতিতে তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করেছে আল নাসর।
নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আল নাসরের রোনালদোকে দিয়ে নেওয়া একটা পোস্ট অনেকের নজর কেড়েছে। ছবিতে দেখা গেছে, গুচ্চি ব্র্যান্ডের এক শার্ট পরে আছেন তিনি। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড হাসছেন। রোনালদোর হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ক্যাপশনে আল নাসর লিখেছে, ‘সর্বকালের সেরা। নাজদের হৃদয়ে আছেন তিনি। এখন তিনি আল-নাসরে।’ ক্যাপশনে ছাগল ও ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছে আল নাসর।

শুধু একটা ছবিই নয়, রোনালদোর অনুশীলনেরও বেশ কিছু ছবি পোস্ট করেছে আল নাসর। সৌদি ক্লাবটির অফিশিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করা একটা শর্ট ভিডিওতে দেখা গেছে, রোনালদো মাঠে দৌড়াচ্ছেন। এমনকি ডাগআউট থেকে উদযাপন করতেও দেখা গেছে। ক্যাপশনে আল নাসর লিখেছে, ‘অধিনায়ক মাঠে উপস্থিত। ম্যাচের আগে এক অনুশীলন সেশনে।’
Captain present 🐐✅ Another session closer to matchday 💛 https://t.co/MUtnbIitBE
— AlNassr FC (@AlNassrFC_EN) October 5, 2026
এমনকি সতীর্থদের সঙ্গে অনুশীলনে রোনালদোর হাসিমাখা মুখ, জিমে অনুশীলনের ছবিও দেখা গেছে আল নাসরের পোস্টে। এক ছবিতে মাথায় পানি ঢালতে দেখা গেছে। আরেক ছবিতে দেখা গেছে, হাতের ওপর বল নিয়ে অনুশীলন করছেন তিনি। রোনালদোকে নিয়ে আল নাসরের এত পোস্ট দেখে অনুমান করা যাচ্ছে, তিনি এখন সৌদি আরবেই আছেন।
সবশেষ ২০০৮ সালের ১৫ জুন ইউরোর গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে বসেছিলেন রোনালদো। সেই ম্যাচে পর্তুগাল ২-০ গোলে হেরেছিল। এরপর আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ১৮ বছর পর পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে থাকার ঘটনা ঘটেছে তাঁর সঙ্গে। ২৭ সেপ্টেম্বর নেশনস লিগের ম্যাচে নরওয়েকে ২-১ গোলে হারায় পর্তুগাল।
পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে থাকার ঘটনায় জাতীয় দলের ক্যাম্প ছাড়েন রোনালদো। তাতে ৭০ হাজার টাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা হতে পারে তাঁর। এবারের ফিফা উইন্ডোতে চার ম্যাচে চারটিতেই জিতে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠে পর্তুগাল। রোনালদো এই চার ম্যাচের মধ্যে কেবল একটিতে খেলেছেন।
২০২৬-২৭ মৌসুমে আল নাসরের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৭ ম্যাচে ৩ গোল করেছেন রোনালদো। এই তিনটি গোলই করেছেন সৌদি প্রো লিগে। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের পয়েন্ট তালিকার তিনে রোনালদোর দল। শুক্রবার রাতে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে সৌদি প্রো লিগের আল নাসর-দিরিয়া ম্যাচ। ২০২৩ সাল থেকে আল নাসরের হয়ে এখন পর্যন্ত দুই শিরোপা জিতেছেন।

আর মাত্র একটা সকাল। বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি। তারকা ফুটবলারের ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকেরা নিশ্চয়ই ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন। ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখবেন মেসি, এই প্রত্যাশা সকলের। তবে তাঁর বিদায়টা যেন রঙিন না হয়, সেই চেষ্টা করবেন বেনিন গোলরক্ষক
৮ মিনিট আগে
মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন। আর্জেন্টিনা তো বটেই, বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীরা এখন তাঁর বিদায়ী ম্যাচ দেখার অপেক্ষায়। মেসির জন্মশহর রোজারিও সেজেছে ভিন্ন সাজে।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসিকে নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা তুঙ্গে। ক্যারিয়ারের শেষ ম্যাচ বলে কথা। এমনকি তাঁর বিদায়ী ম্যাচের টিকিটের সময় দর্শকদের এতটাই ভিড় ছিল যে সার্ভার ক্র্যাশের মতো ঘটনা ঘটেছে। মেসির বিদায়ী ম্যাচ নিয়ে কী পরিমাণ উত্তেজনা কাজ করছে, সেটা তো কেবল এক ঝলক। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের বিপক্ষে খেলতে
২ ঘণ্টা আগে
বাংলাদেশ সময় আগামীকাল ভোর পাঁচটায় শুরু হবে আর্জেন্টিনা-বেনিন ম্যাচ। এই ম্যাচ দিয়েই আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের বিদায়ী ম্যাচ সরাসরি সম্প্রচার করবে ইউনাইট এইট স্পোর্টস টু। এ ছাড়া নেশনস লিগ, ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টিসহ আরও অনেক ম্
৩ ঘণ্টা আগে