
২০২৬ ফুটবল বিশ্বকাপ আগামীকাল শুরু হলেও ব্রাজিল হেক্সা অভিযানে নামবে একটু পর। রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউইয়র্কের নিউজার্সিতে শুরু হবে ব্রাজিল-মরক্কো ম্যাচ। বিশ্বকাপে ব্রাজিলের উদ্বোধনী প্রধান রেফারির দায়িত্বে থাকছেন স্লাভকো ভিনচিচ। যিনি এক সময় মাদক-কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন।
ফিফা আজ আনুষ্ঠানিকভাবে ব্রাজিল-মরক্কো ম্যাচের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে। তোমাজ ক্ল্যাঞ্চনিক ও আন্দ্রাজ কোভাচিচ—এই দুজন থাকছেন ভিনচিচের সহকারী রেফারি হিসেবে। ৪৬ বছর বয়সী স্লোভেনিয়ান রেফারি ভিনচিচের চ্যাম্পিয়নস লিগের ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতাও রয়েছে। তবে মাঠের বাইরের এক ঘটনায় বিশেষভাবে আলোচনায় এসেছিলেন। এই ঘটনায় তাঁকে গ্রেপ্তারও করা হয়েছিল।
ভিনচিচের মাদক-কাণ্ডের ঘটনা মূলত ২০২০ সালে। তখন তিনি বসনিয়ার বিজেলিনা শহরের একটি কেবিনে উপস্থিত ছিলেন। সেখানে অনুষ্ঠিত একটি পার্টিতে পুলিশ অভিযান চালিয়ে ১০টি অস্ত্র, ১৪ প্যাকেট কোকেন এবং অন্যান্য মাদকদ্রব্য জব্দ করেছিল। সেই অনুষ্ঠানে জড়িত থাকার অভিযোগে ভিনচিচসহ মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। যাঁর মধ্যে ছিলেন ২৫ পুরুষ এবং ৯ নারী।
পাঁচ বছর আগের ঘটনায় জব্দকৃত জিনিসপত্রের দাম ছিল ১০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় তা ১৪ লাখ ১৮ হাজার টাকা। সেই ঘটনায় ভিনচিচ নিজেকে অনুষ্ঠানের আয়োজকদের থেকে আলাদা বলে দাবি করেছিলেন। শেষ পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণ করেছিলেন। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ না পেয়ে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু এমন ঘটনায় গ্রেপ্তার হওয়ায় স্লোভেনিয়ান রেফারির জীবনে সেটা নেতিবাচক প্রভাব ফেলে।
বিশ্বকাপ ফুটবল ইতিহাসে একমাত্র দল হিসেবে ২৩ বিশ্বকাপের প্রত্যেকটিতেই অংশগ্রহণ করে ব্রাজিল। সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে তারাই। ২০০২ সালে সবশেষ ব্রাজিল বিশ্বকাপ জিতেছে। মরক্কোর পর ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি। ২০ জুন ফিলাডেলফিয়ায় হবে ব্রাজিল-হাইতি ম্যাচ। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি হবে মায়ামিতে।

নায়ক হওয়ার জন্য পেদ্রো পোরোর নাম কেউ আগে থেকে লিখে রাখেনি। এমন মঞ্চে আলোটা সাধারণত ফরোয়ার্ডদের জন্যই তোলা থাকে। গোল করলে তাঁদের নিয়ে কথা হয়, ম্যাচ জিতলে তাঁদের মুখই ছাপা হয় পরদিনের পত্রিকায়। রাইটব্যাকের কাজ বরং উল্টো; তাঁদের পারফরম্যান্সে পূর্ণতা মেলে তখনই, যখন আলাদা করে কাউকে কথা বলতে হয় না।
১৪ মিনিট আগে
বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ধারাবিবরণীতে আপনাকে স্বাগত। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ। বিশ্বকাপে এর আগে ৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। প্রতিবারই রোমাঞ্চ ছড়িয়েছে তা। তবে নকআউটে আর্জেন্টিনাকে কখনো হারাতে পারেনি ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশের উচ্ছ্বাস, ভালোবাসা এখন আর বোধ হয় কোনো ফুটবলপ্রেমী আর্জেন্টাইনের কাছেই অজানা নয়। এবারের বিশ্বকাপের কথাই বলি, এখন আর ভেঙেচুরে পরিচয়ও দিতে হয় না। কোথাও বাংলা কথা শুনলেই আর্জেন্টাইনরা দ্রুত বুঝে ফেলে ‘বাংলাদেশের মানুষ’।
২ ঘণ্টা আগে
আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ সময় রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে চমক এনেছেন কোচ লিওনেল স্কালোনি। রদ্রিগো দে পলের জায়গায় দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনেকে সুযোগ দিয়েছেন তিনি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তনই আনা
২ ঘণ্টা আগে