
ফেব্রুয়ারি-মার্চ থেকে যখন ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়েছে, তখন থেকেই অনিশ্চয়তা শুরু হয়েছিল ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরান ফুটবল দল বিশ্বকাপ খেলবে যুক্তরাষ্ট্রের মাঠেই। তবে শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে এশিয়া মহাদেশের এই দল।
বিশ্বকাপ শুরু হতে বাকি যখন ২৪ ঘণ্টারও বেশ কিছু সময় বাকি, সেই মুহূর্তে ইরান ফিফাকে দিয়েছে সতর্কবার্তা। যদি কোনো কারণে গ্যালারিতে ইরানকে লক্ষ্য করে বিতর্কিত স্লোগান দেওয়া হয়, তাহলে ম্যাচ বয়কট করবে বলে জানিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি। ইরানের সংবাদমাধ্যমকে গত রাতে দেওয়া এক বিবৃতিতে দোনিয়ামালি বলেন, ‘আমরা ফিফাকে জানিয়েছি যে বিশ্বকাপে ইরানের ম্যাচগুলোতে যদি স্টেডিয়ামে কোনো অননুমোদিত পতাকা আনা হয় বা জাতীয় দলের বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া হয়, তাহলে টিম ম্যানেজার অবশ্যই ম্যাচ বন্ধ করতে পারবেন।’
সিয়াটলে ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের প্রতিপক্ষ মিসর। ইরান-মিসর ম্যাচ ঘিরে কোনো রকম আশঙ্কা নেই বলে উল্লেখ করেছেন দোনিয়ামালি। ইরানের ক্রীড়ামন্ত্রী বলেন, ‘আমাদের আশ্বস্ত করা হয়েছে যে মিসরের বিপক্ষে ম্যাচে স্টেডিয়ামে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না।’
লস অ্যাঞ্জেলেসে ১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। ২১ জুন একই মাঠে এশিয়ার দলটির প্রতিপক্ষ বেলজিয়াম। এই লস অ্যাঞ্জেলেসেই প্রবাসী ইরানিদের সংখ্যা বেশি। যেহেতু তিন মাস ধরে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ চলছে, ইরান তাই বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার কথা বলেছিল। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেক সময় একেক কথা বলেছিলেন।
শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাঠে খেললেও ইরান ফুটবল দলের বেসক্যাম্প মেক্সিকোতে। গ্রুপ পর্বের তিন ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলে দিনে গিয়ে দিনে ফিরতে হবে ইরান দলকে। ইরানের ফুটবল ফেডারেশন গতকাল জানিয়েছে যে সমর্থকদের জন্য বরাদ্দকৃত টিকিট যুক্তরাষ্ট্র বাতিল করেছে। এখানেই মূলত দাবি করা হয়েছে, ইরান ফুটবল দলের কয়েক জন সাপোর্ট স্টাফ মার্কিন ভিসা পাননি। অ্যান্ড্রু জিলিয়ানি বিস্তারিত কিছু বলতে না পারলেও তাঁর মতে ভিসা বাতিলের যথেষ্ট কারণ রয়েছে। হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রধান বলেন, ‘ইরানের সব কোচিং স্টাফই আসছেন। তবে কিছু ইরানি কর্মকর্তা আসছেন না—আবারও বলছি, এর যথেষ্ট কারণ রয়েছে। আমি বিস্তারিত বলতে পারছি না। তবে এমন কয়েকজন ব্যক্তি আছেন যাঁরা নিজেদের কোচ বলে দাবি করেন। কিন্তু বাস্তবে হয়তো তাঁরা কোচ নন।’
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে।

২০২৫-২৬ মৌসুম রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকদের জন্য ছিল ভীষণ হতাশার। লস ব্লাঙ্কোসরা এই মৌসুমে জিততে পারেনি কোনো মেজর টুর্নামেন্টের শিরোপা। তবু সদ্য সমাপ্ত মৌসুম থেকে রেকর্ড পরিমাণ অর্থ উপার্জন করল ‘রয়্যাল মাদ্রিদ’ নামে পরিচিত এই ক্লাবটি।
২০ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আলোচনা যেন শেষ হওয়ার নয়। যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ফিফার কাছ থেকে সুবিধা পাওয়া। রেফারির সিদ্ধান্তগুলো বারবার তাদের পক্ষে যাওয়ায় সমালোচনা করেছিলেন মিসরের কোচ হোসাম হাসান, ফরোয়ার্ড মোস্তফা জিকোসহ আরও অনেকেই। এবার জানা গেল সুইজারল্যান্ডের ফরোয়ার্ড বিল এমবল
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণার আগেই নাহিদ রানার ছিটকে যাওয়ার দুঃসংবাদ পায় বাংলাদেশ। গতির ঝড়ে হই চই ফেলে দেওয়া রানাকে অস্ট্রেলিয়ার মাঠে দেখার যে আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের, তা শুরুতেই শেষ হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান
১ ঘণ্টা আগে
এসইসি হল ৫-এ অনুষ্ঠিত বাউট নম্বর ১০০-এর এই লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন অস্ট্রেলিয়ান বক্সার ডিকসন। প্রথম রাউন্ডে বিচারকদের সবাই (১০-৯ পয়েন্টে) ডিকসনকেই এগিয়ে রাখেন। দ্বিতীয় রাউন্ডেও একই ধারায় আক্রমণ বজায় রাখেন তিনি। ডিকসনের একের পর এক শক্ত পাঞ্চের মুখে ব্যাকফুটে চলে যান ব্লু কর্নারে থাকা
৩ ঘণ্টা আগে