
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর পাকিস্তান দলটা প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজের জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের ক্রিকেটের নতুন অধিনায়ক গতকাল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ যখন আসি আসি করছে, সেই মুহূর্তে পাকিস্তান দলকে ঝামেলায় ফেলে দিলেন গ্যারি কারস্টেন।
পাকিস্তানের সাদা বলের প্রধান কোচের পদ থেকে আজ পদত্যাগ করলেন কারস্টেন। প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি এই ব্যাপারে। তবে ধারণা করা হচ্ছে বোর্ডের কিছু কাজে তিনি অসন্তুষ্ট ছিলেন। ক্রিকইনফো জানতে পেরেছে, দল ঘোষণা (অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সিরিজের) ও সীমিত ওভারের ক্রিকেটের নতুন অধিনায়ক ঘোষণার সময় বোর্ডের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়।
বোর্ডের এই কাজের সময় থাকতে চেয়েছিলেন কারস্টেন। তবে সে সময় তিনি পাকিস্তানে ছিলেন না। এমন পরিস্থিতিতে গতকাল এক সংবাদ সম্মেলনে পিসিবি প্রধান মহসিন নাকভি সীমিত ওভারের ক্রিকেটের নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করে। সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় আগা সালমানের নাম।

বিশ্বকাপে আলো ছড়ানো কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া যোগ দিয়েছেন চিলির ক্লাব কোলো কোলোয়। বিশ্বকাপে ব্যক্তিগত ঔজ্জ্বল্যের সুবাদে আরও পাঁচ তারকা পেতে পারেন নতুন ঠিকানা
৬ মিনিট আগে
রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুস জুনিয়রের কাছে ‘দ্বিতীয় পরিবার’ বললেও ভুল হবে না। ২০১৮ থেকে স্প্যানিশ ক্লাবটিকে একের পর এক শিরোপা জিতিয়েছেন জাদুকরী ফুটবলে। আট বছরে অনেক স্মৃতিই জমা হয়েছে সেখানে। তবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষে যখন শুরু হতে যাচ্ছে ২০২৬-২৭ ফুটবল মৌসুম, তখন দলবদল নিয়ে আলোচনা তুঙ্গে। শোনা যাচ্ছে মো
৩৭ মিনিট আগে
এই তো গত রোববারের ঘটনা। নিউজার্সিতে ১৯ জুলাই ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর লিওনেল মেসির চোখ দিয়ে অঝোরে ঝরতে থাকে পানি। ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে দিয়েছেন এক আবেগঘন বার্তাও। দীর্ঘ এক সপ্তাহ পর এবার জনসমক্ষে এলেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ডাগআউটে কেবল একটি ম্যাচ দেখা গেছে। তাতে ইউরোপীয় প্রতিপক্ষ সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুটি গোলই আসে তপু বর্মনের কাছ থেকে। হামজা চৌধুরী, শমিত সোম ও ফাহামিদুল ইসলামের মতো প্রবাসী ফুটবলাররা দলে থাকায় প্রত্যাশার পারদ তুঙ্গে। চেনা গ্যালারিতে দর্শকদের সমর্থন পাওয়ার বিষয়টিকে ইতিবাচক
১৫ ঘণ্টা আগে