Ajker Patrika

ব্রাজিলে মারামারির ঘটনায় এক ম্যাচে ২৩ লাল কার্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ২৩: ০৫
ব্রাজিলে মারামারির ঘটনায় এক ম্যাচে ২৩ লাল কার্ড
২৩ জনকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি। ছবি: সংগৃহীত

ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রুজেইরো। কিন্তু তাদের এই জয় ঢাকা পড়েছে মাঠের ভয়াবহ মারামারিতে। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা সংঘর্ষে জড়ালে রেফারি মোট ২৩ জনকে লাল কার্ড দেখান।

রোববার দিবাগত রাতে মিনেইরোর মাঠে অনুষ্ঠিত ম্যাচটির অতিরিক্ত সময়ের শেষ দিকে এই ঘটনা ঘটে। ম্যাচ শেষ হওয়ার প্রায় ৩০ সেকেন্ড আগে আতলেতিকোর গোলরক্ষক এভারসন ক্রুজেইরোর ম্যাথিউস পেরেইরার একটি শট দারুণভাবে ঠেকিয়ে দেন। রিবাউন্ডের সময় ক্রুজেইরোর মিডফিল্ডার ক্রিশ্চিয়ান তাঁকে ট্যাকল করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ট্যাকলের পর ক্ষুব্ধ এভারসন উঠে গিয়ে ক্রিশ্চিয়ানকে ধাওয়া করেন এবং তাকে হাঁটু দিয়ে চেপে ধরেন। এরপরই দুই দলের খেলোয়াড়রা ছুটে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাকর্মীদের মাঠে নামতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ব্রাজিলের সাবেক আন্তর্জাতিক তারকা ও বর্তমানে আতলেতিকোর হয়ে খেলা ৩৯ বছর বয়সী হাল্ক একজন প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারার চেষ্টা করছেন।

মারামারির কারণে ম্যাচ প্রায় আট মিনিট বন্ধ থাকে। পরিস্থিতি শান্ত হওয়ার পর রেফারি ম্যাথিউস ডেলগাডো শেষ বাঁশি বাজালে ক্রুজেইরোর খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অন্যান্য সদস্যরা চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে ওঠে। দ্বিতীয়ার্ধে করা কাইও জর্জের গোলেই শিরোপা নিশ্চিত হয় দলটির— যা তাদের ২০১৯ সালের পর প্রথম প্রাদেশিক শিরোপা। মারামারির ঘটনার ভিডিও বিশ্লেষণ করে ক্রুজেইরোর ১২ জন এবং আতলেতিকো এমজির ১১ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়।

ম্যাচ শেষে কাইও জর্জে বলেন, ‘আমরা কেউই চাইনি ম্যাচটি এভাবে শেষ হোক। ম্যাচটি দারুণ ছিল। কিন্তু আমি আমার সতীর্থদের বিপদে ফেলে দাঁড়িয়ে থাকতে পারিনি, তাই তাদের রক্ষা করতেই এগিয়ে গিয়েছিলাম।’

ফাইনালের পর অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন হাল্ক। তিনি বলেন, ‘এটা সত্যিই দুঃখজনক। আমরা এ ধরনের উদাহরণ তৈরি করতে পারি না, কারণ এর প্রভাব সারা বিশ্বেই পড়ে। আমাদের নিজেদের ভাবমূর্তি এবং ক্লাবের সুনাম রক্ষা করার দায়িত্ব আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নৌ-পুলিশপ্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ইরানি তেলের ডিপোতে হামলার পর ইসরায়েলকে ‘হোয়াট দ্য ফা**’ বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র

জঙ্গল সলিমপুরে অভিযান: ড্রোন-হেলিকপ্টার থেকে নজরদারি, আটক ও অস্ত্র উদ্ধার

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে জেলগেটে বরণ করলেন বিএনপির এমপি

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় চান প্রতিমন্ত্রী, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত