
লিওনেল মেসি, পাওলো দিবালা, গঞ্জালো মন্তিয়েল ও জিওভান্নি লো সেলসোরা চূড়ান্ত দল ঘোষণার আগেই চোটে ছিটকে গেছেন। এবার ম্যাচের আগ মুহূর্তে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় পরশু সকালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা, আজ ছিটকে গেছেন লাউতারো মার্তিনেজ। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে গুরুত্বপূর্ণ দুই ম্যাচ—ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে খেলা হচ্ছে না এই তারকা ফরোয়ার্ডের।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন মার্তিনেজ। ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারের জায়গায় কাকে নেওয়া হবে, এখনো ঘোষণা করেনি তারা। বলার অপেক্ষা রাখে না, মেসি-দিবালার সঙ্গে মার্তিনেজ ছিটকে যাওয়ায় আর্জেন্টিনার আক্রমণভাগ কিছুটা দুর্বলও হয়ে গেছে।
নিকোলাস গঞ্জালেজ, আনহেল কোররেয়া, হুলিয়ান আলভারেজ ও সান্তিয়াগো কাস্ত্রোর ওপর আস্থা রাখতে হচ্ছে কোচ স্কালোনিকে। এমএলএসে আটলান্টার বিপক্ষে ম্যাচের একপর্যায়ে গতিময় শটের চেষ্টায় কুঁচকিতে চোট পান মেসি। তাঁর তিনি খেলা চালিয়ে গেলেও আর ফ্রি কিক নেননি। শুধু মেসি নয়, ছিটকে গেছেন আরেক ফরোয়ার্ড পাওলো দিবালা। মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে বাঁ-প্রান্তে আস্থা হতে পারতেন রোমার এই ফুটবলার। কিন্তু কাইয়ারির বিপক্ষে খেলার সময় পেশিতে চোট পান বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ লম্বা সময়ের জন্যই ছিটকে গেছেন। প্রাথমিক দলেও ছিলেন না তিনি। ছিলেন গঞ্জালো মন্টিয়েল। তিনিও ছিটকে গেছেন মূল দল থেকে। চোটের কারণে নেই মিডফিল্ডার লো সেলসো।
২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে, ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১ নম্বরে আলবিসেলেস্তেরা। সমান ম্যাচ ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উরুগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা) ওয়াল্তার বেনিতেজ (পিএসভি আইন্দহোভেন), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই)
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), হুয়ান ফয়েথ (ভিয়ারেয়াল), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), হেরমান পেজ্জেয়া (রিভার প্লেট), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (লঁস), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (রোমা), এনজো ফের্নান্দেস (চেলসি), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), এজেকুয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), আলেক্সিস ম্যাক আলিস্টার (লিভারপুল), মাক্সিমো পেরোন (কোমো), জুলিয়ানো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ), বেনঞ্জামিন দমিনগেস (বোলোনিয়া), থিয়াগো আলমাদা (লিঁও), নিকোলাস পাজ (কোমো)
ফরোয়ার্ড: নিকোলাস গনজালেজ (জুভেন্টাস), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), সান্তিয়াগো কাস্ত্রো (বোলোনিয়া)।

সবশেষ ২০২৪ অনূর্ধ্ব-২০ সাফে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ঠিক তার পরের বছর (২০২৫ অনূর্ধ্ব-২০ সাফ) ভারতের কাছে হেরে শিরোপা হারানোর বেদনায় পুড়তে হয়েছে বাংলাদেশকে। আজ বাংলাদেশ নামবে প্রতিশোধের লড়াইয়ে। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে অনূর্ধ্ব-২০ সাফের বাংলাদেশ-ভা
১৬ মিনিট আগে
অর্ধেক কাজ বার্সেলোনা সেরে রেখেছিল ২৫ মার্চ। নারী চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে স্বাগতিক রিয়াল মাদ্রিদকে ৬-২ গোলে হারিয়েছিল বার্সা। গত রাতে দ্বিতীয় লেগেও গুনে গুনে ৬ গোল দিয়েছে বার্সেলোনা।
৪০ মিনিট আগে
সিঙ্গাপুরের বিপক্ষে হার দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই। সহজেই বলা গেলেও এর ভেতর লুকিয়ে আছে হতাশা, আক্ষেপ, ভুলভ্রান্তি আর খানিকটা প্রাপ্তি। তবে বাস্তবতা হচ্ছে, বাংলাদেশ পারেনি মূল পর্বে টিকিট কাটতে। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে মিশন শেষ করেছেন হামজা-শমিতরা।
১ ঘণ্টা আগে
সিঙ্গাপুর নয়, গত ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচটিতে জয়ী দল হতে পারত বাংলাদেশ। বিশেষ করে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ মুহুর্মুহু আক্রমণ করে সিঙ্গাপুরের রক্ষণভাগে। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় হামজা চৌধুরী-শমিত সোমদের।
২ ঘণ্টা আগে