
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাঁচ ম্যাচের পাঁচটিই খেলেছে দুবাইয়ে। বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করতে হয়েছে। কিন্তু রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিন্দুমাত্র ভ্রমণ করতে হয়নি।
নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর করতে না চাওয়ায় ভারতীয় ক্রিকেট দলের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) হাইব্রিড মডেলের সমাধান দিয়েছে। দুবাইয়ে ভারত সব ম্যাচ খেলায় টুর্নামেন্ট চলার সময় মাইকেল আথারটন, নাসের হুসাইনের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা তুমুল সমালোচনা করেছিলেন। রাসি ফন ডার ডাসেনও ভারতের বাড়তি সুবিধা নিয়ে কথা বলেছিলেন। ৯ মার্চ টুর্নামেন্ট শেষ হওয়ার পরও ভারতের বাড়তি সুবিধা ইস্যুতে কথা বলেছেন মিচেল স্টার্ক। এক ইউটিউব চ্যানেলে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার বলেন,‘আমি ঠিক নিশ্চিত না এটাকে বাড়তি সুবিধা বলে কি না। কারণ, বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ আমরা পাচ্ছি। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা শুধুই আইপিএল খেলে। কাজেই এই ধারণা (ভারতের বাড়তি সুবিধা) নিয়ে চিন্তা করে লাভ নেই। কারণ, অন্য ক্রিকেটাররা বছরে পাঁচ-ছয়টি ভিন্ন লিগে ভিন্ন কন্ডিশনে খেলে। সাদা বলের ক্রিকেটে তো তারা বিভিন্ন জায়গায় নিজেদের প্রকাশের সুযোগ পাচ্ছে।’
১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া ১৯ দিনের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়েছে ৯ মার্চ। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত। সাড়ে ৮ মাসের ব্যবধানে রোহিতের নেতৃত্বে এই নিয়ে দুটি আইসিসি ইভেন্টে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। স্টার্কের মতে ভারত যোগ্য দল হিসেবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার বলেন, ‘ভারতের জয়ে মোটেও অবাক হইনি। যদিও সত্যি বলতে ফাইনালের একটি বলও দেখিনি আমি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমনিতেও খুব একটা খেলা দেখিনি। অস্ট্রেলিয়ার খেলা টুকটাক দেখেছি শুধু।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আগে বরুণ চক্রবর্তীর কেবল এক ওয়ানডে খেলার অভিজ্ঞতা। সেই বরুণ চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পেয়ে প্রতিপক্ষ ব্যাটারদের নাকানি চুবানি খাইয়েছেন তিনি। টুর্নামেন্টে ৩ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিয়েছেন ৫ উইকেট। ভারতের এই রহস্যময়ী স্পিনার প্রসঙ্গে স্টার্ক বলেন, ‘বরুণ চক্রবর্তীর সঙ্গে গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সে খেলেছি। দারুণ এক প্রতিভাবান বোলার। তবে সাদা বলের ক্রিকেটে ভারত কি সর্বকালের সেরা দল? ভারতীয় সমর্থকেরা হ্যাঁ বলবেন। কিন্তু অস্ট্রেলিয়ার সমর্থকেরা বলবেন না।’

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই এখন আম্পায়ারিং করতে দেখা যায় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। চ্যালেঞ্জ জানিয়ে তাঁর সিদ্ধান্তকে খুব কম সময়েই বদলাতে পারেন ক্রিকেটাররা। আজ রিশাদ হোসেনও হার মেনে গেলেন সৈকতের কাছে।
৩ ঘণ্টা আগে
বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে সম্প্রতি এক পোস্ট দেওয়ার পর ইমাম-উল-হক বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছেন। অনেকেই পাকিস্তানি তারকা ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এবার তিনি মুখ খুলেছেন। পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের দাবি, অনেকেই না জেনে বুঝে কথাবার্তা বলেছেন।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভেন্যু স্থানান্তরের দাবি থেকে সরে না আসায় ইরান এই ফুটবল মহাযজ্ঞে অংশ নেবে কি নেবে না, তা সূতোয় ঝুলছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ালি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের অংশগ্রহণের সম্ভাবনা ক্রমশ কমছে।
৫ ঘণ্টা আগে
ফুটবলের মাঠ রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। দক্ষিণ আমেরিকার ফুটবলে সংঘর্ষ এত তীব্র আকার ধারণ করে যে লাল কার্ড তো দেখানো হয়ই। এমনকি বাধ্য হয়ে ম্যাচ বাতিল করা হয়। ফ্রান্সের ঘরোয়া ফুটবলেও দেখা গেছে তেমন তুলকালাম ঘটনা।
৬ ঘণ্টা আগে