
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই এখন আম্পায়ারিং করতে দেখা যায় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। চ্যালেঞ্জ জানিয়ে তাঁর সিদ্ধান্তকে খুব কম সময়েই বদলাতে পারেন ক্রিকেটাররা। আজ রিশাদ হোসেনও হার মেনে গেলেন সৈকতের কাছে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ পিএসএলে মুখোমুখি হয়েছে মুলতান সুলতানস-রাওয়ালপিন্ডি পিন্ডিজ। বাংলাদেশের তারকা লেগস্পিনার রিশাদ হোসেন খেলছেন পিন্ডিজের হয়ে। ইনিংসের ১৬তম ওভারের দ্বিতীয় বলে মুলতান সুলতানসের বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাসকে সুইপ করতে যান রিশাদ। মিনহাস আপিল করতেই সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন সৈকত। রিশাদ দ্রুত রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ৩ বলে ১ রান করেন বাংলাদেশের এই ক্রিকেটার।
মুলতান-রাওয়ালপিন্ডি ম্যাচে সৈকতের সঙ্গে মাঠের আম্পায়ারের দায়িত্বে আছেন পাকিস্তানের আবদুল মুকিত। টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার আসিফ ইয়াকুব ও তারিক রশিদ। তাঁরা দুজনও পাকিস্তানি। ম্যাচ রেফারির দায়িত্বে আছেন শ্রীলঙ্কার রোশন মাহানামা।
টস হেরে আগে ব্যাটিং পেয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাওয়ালপিন্ডি। এক পর্যায়ে তাদের স্কোর হয়ে যায় ১৭.৩ ওভারে ৮ উইকেটে ১৫১ রান। একপ্রান্ত আগলে খেলতে থাকা স্যাম বিলিংসের দুর্দান্ত ফিফটিতে ২০ ওভারে ৮ উইকেটে রাওয়ালপিন্ডি করে ১৮২ রান। ছয় নম্বরে নামা বিলিংস ৩৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন। মুলতানের ফয়সাল আকরাম ৪ ওভারে ৩১ রানে নিয়েছেন ৪ উইকেট।
অ্যাশেজে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে গত বছরের ডিসেম্বরে অভিষেক হয়েছে সৈকতের। গোলাপি বলের সেই টেস্ট হয়েছিল ব্রিসবেনের গ্যাবায়। এ ছাড়া ভারতের বিভিন্ন সিরিজেও আম্পায়ারিং করেছেন সৈকত। ২০২৪-২৫ মৌসুমে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে যশস্বী জয়সওয়ালের আউটের ক্ষেত্রে সৈকতের সিদ্ধান্ত নিয়ে হইচই পড়ে গিয়েছিল। অনেকেই বাংলাদেশি আম্পায়ারের প্রশংসা করেছিলেন। কেউবা আবার তাঁকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করেছিলেন। গত বছরের জুন-জুলাইয়ে ভারত-ইংল্যান্ড সিরিজেও আম্পায়ারিং করেছিলেন সৈকত।

বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে সম্প্রতি এক পোস্ট দেওয়ার পর ইমাম-উল-হক বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছেন। অনেকেই পাকিস্তানি তারকা ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এবার তিনি মুখ খুলেছেন। পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের দাবি, অনেকেই না জেনে বুঝে কথাবার্তা বলেছেন।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভেন্যু স্থানান্তরের দাবি থেকে সরে না আসায় ইরান এই ফুটবল মহাযজ্ঞে অংশ নেবে কি নেবে না, তা সূতোয় ঝুলছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ালি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের অংশগ্রহণের সম্ভাবনা ক্রমশ কমছে।
৩ ঘণ্টা আগে
ফুটবলের মাঠ রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। দক্ষিণ আমেরিকার ফুটবলে সংঘর্ষ এত তীব্র আকার ধারণ করে যে লাল কার্ড তো দেখানো হয়ই। এমনকি বাধ্য হয়ে ম্যাচ বাতিল করা হয়। ফ্রান্সের ঘরোয়া ফুটবলেও দেখা গেছে তেমন তুলকালাম ঘটনা।
৪ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার কনর এস্টারহুইজেনের অভিষেকটা হয়েছে মনে রাখার মতো। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে জিতেছেন সিরিজসেরার পুরস্কার। ২৪ বছর বয়সী এই প্রোটিয়া ক্রিকেটার জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মাসসেরার তালিকায়। সেখানে আছেন ভারতের দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটার।
৬ ঘণ্টা আগে