
বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন ডানা মেলছে আরও দুই প্রবাসী ফুটবলারের। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের অনূর্ধ্ব-২১ দলে খেলা উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ ও তাঁর ছোট ভাই ওকিং এফসির অ্যাটাকিং মিডফিল্ডার রায়ান আলী ওয়াহিদ বাংলাদেশের হয়ে খেলার সম্মতি দিয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বিবৃতিতে এই দুই প্রবাসী ফুটবলারকে জাতীয় দলে যুক্ত করার প্রক্রিয়ার কথা নিশ্চিত করেছেন।
বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন কমিটির অন্যতম বড় এজেন্ডা প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে যুক্ত করা। সুলিভান সহদোরের পর এবার ওয়াহিদ সহোদরকে জাতীয় দলে ভেড়ানোর এই প্রক্রিয়ার শুরুটা হয়েছিল গত এপ্রিলের শেষ সপ্তাহে।
কানাডায় ফিফা ও এএফসি কংগ্রেস চলাকালীনই ফারহানের এজেন্ট অ্যাডামের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিক আলোচনা সারেন ফাহাদ করিম। পরবর্তীতে দেশে ফিরে খেলোয়াড়দের বাবা আব্দুল ওয়াহিদ ও পরিবারের সঙ্গে প্রায় ৪৫ মিনিটের একটি বিস্তারিত জুম মিটিং করে বাফুফে। সেই বৈঠকেই অভিভাবকের পক্ষ থেকে দুই সন্তানকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে খেলার সবুজ সংকেত দেওয়া হয়।
দুই ভাইয়ের মধ্যে বড় ভাই ১৮ বছর বয়সী ফারহান আলী ওয়াহিদকে নিয়ে দেশের ফুটবল মহলে বেশ আগ্রহ তৈরি হয়েছে। চেলসি যুব একাডেমি থেকে মাত্র ১২ বছর বয়সে ফুলহামে যোগ দেওয়া ফারহান বর্তমানে খেলছেন ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে প্রিমিয়ার লিগ টুয়ে। গত নভেম্বরে তিনি এই লিগের মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন এবং মৌসুমের সেরা খেলোয়াড়ের মনোনয়নের দৌড়েও আছেন। গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২০ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। অসাধারণ গতি, প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়ার দক্ষতা এবং গোল করা ও করানোর দারুণ ক্ষমতা রয়েছে এই উইঙ্গারের। তাঁকে প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ খেলোয়াড় হিসেবেও বিবেচনা করা হচ্ছে। গত বছর পেশাদার চুক্তি করেন ফুলহামের সঙ্গে।
ফারহানের প্রতিভা নিয়ে বাফুফে সহসভাপতি বলেন, ‘ফারহানকে ইনশা আল্লাহ খুব শিগগিরই আমরা ইংলিশ প্রিমিয়ার লিগেও দেখতে পারি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সংযোজন বাংলাদেশ ফুটবলে একটা ল্যান্ডমার্ক (মাইলফলক) হবে এবং ছোট ভাই রায়ানও সেই ধারা ধরে রাখবে।’
বাফুফের পরিকল্পনা অনুযায়ী, সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর উইন্ডোর ম্যাচ এবং আসন্ন নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডেই ফারহানকে লাল-সবুজ জার্সিতে খেলানোর মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাফের পরিকল্পনা নিয়ে ফাহাদ করিম জানান, ‘সেপ্টেম্বর উইন্ডোতে আমরা বাংলাদেশে যে টুর্নামেন্ট করার চিন্তা করছি বা বাইরে খেলতে যাব, সেখানে অবশ্যই আমরা ফারহানকে স্বাগতম জানানোর জন্য মুখিয়ে আছি। তবে সবচেয়ে বড় কথা, নভেম্বরের যে সাফ হবে, সেখানে অবশ্যই আমরা তাকে স্কোয়াডে পেতে চাই।’
ছোট ভাই রায়ান আলী ওয়াহিদ বর্তমানে খেলছেন ওকিং এফসিতে। এর আগে ইংল্যান্ডের গ্রাসরুট লিগে অ্যাশফোর্ড এফসিকে চ্যাম্পিয়ন করার পেছনে অবদান রেখেছিলেন এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার। প্রতিভাবান রায়ানকে দেশের বয়সভিত্তিক দলের জন্য বড় সম্পদ মনে করছেন ফাহাদ করিম, ‘রায়ান এখন ওকিং এফসিতে খেলছে। ও খুবই ইয়াং, রাইট ফুটেড এবং মূলত অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার হিসেবে খেলে। সে আমাদের অনূর্ধ্ব-১৭ কিংবা অনূর্ধ্ব-২০ যুব দলের জন্য দারুণ সংযোজন হতে পারে।
ঈদের ছুটির পরপরই পাসপোর্ট তৈরির মূল কাজ পূর্ণগতিতে শুরু হবে। বাফুফে সহসভাপতি আশা প্রকাশ করে বলেন, ‘জুলাইয়ের মধ্যে তাদের উভয়ের পাসপোর্ট সংক্রান্ত সব কাগজ তৈরি হয়ে যাবে।’
প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার পর দেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের নতুন জোয়ার এসেছে। যা ধারাবাহিকভাবে চালিয়ে রাখছে বাফূফে।

বিশ্বকাপে সৌদি আরব ‘এইচ’ গ্রুপে স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দের মুখোমুখি হবে। বিশ্বকাপের আগে এমন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়লেও আবদুলহামিদ যথাসময়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলেই আশা করছে ফেডারেশন।
১০ ঘণ্টা আগে
৯ জুন থেকে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে এবং ১৭ জুন থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
১২ ঘণ্টা আগে
শিরোপা ধরে রাখতে পারলে এই আর্জেন্টিনা দল ইতিহাসে অমর হয়ে যাবে, এমনটাই মনে করেন আলভারেস। তিনি বললেন, ‘যদি আমরা বিশ্বকাপ ধরে রাখি, এটি ইতিহাসে লেখা থাকবে। কারণ আমরা পরপর দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হব, পাশাপাশি দুবার কোপা আমেরিকাও জিতব। গত কয়েক বছর আমাদের দেশের জন্য একটি সোনালি যুগ ছিল, তাই আমরা আশা করি
১৩ ঘণ্টা আগে
শিরোপা ধরে রাখার মিশনে এবার আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে, যেখানে তাদের বাকি তিন প্রতিপক্ষ হলো আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৬ জুন কানসাস সিটির মাঠে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির দল।
১৬ ঘণ্টা আগে