
গোড়ালির পুরোনো চোট নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল মার্শ। শুধু তা-ই নয়, আগামী জুনে নির্ধারিত বাংলাদেশ সফরেও তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
আইপিএলের প্লে-অফ নিয়ে ব্যস্ততার কারণে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও ট্রাভিস হেড আগে থেকেই এই সফর থেকে সরে দাঁড়িয়েছিলেন। তাঁদের অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্ব পড়েছিল মার্শের কাঁধে। কিন্তু চোটের কারণে সেই সুযোগও হাতছাড়া হলো তাঁর। ফলে প্রায় অনভিজ্ঞ এক অস্ট্রেলিয়া দলকে এখন নেতৃত্ব দেবেন জশ ইংলিস।
আইপিএলের শেষভাগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে দারুণ ফর্মে ছিলেন মার্শ। শেষ চার ইনিংসে তাঁর রান ছিল ১১১, ১০, ৯০ ও ৯৬। ১৬৩.১৮ স্ট্রাইক রেটে টুর্নামেন্টের সপ্তম সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে আসর শেষ করেন তিনি, সঙ্গে ছিল তৃতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। গত শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ ম্যাচে অবশ্য মাঠে নামতে পারেননি তিনি। এর আগে ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষেই দেশে ফেরার বিমান ধরেছিলেন মার্শ। ৩০ মে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
কামিন্স, হেড ও মার্শ— পর পর তিনজন ছিটকে যাওয়ায় চতুর্থ পছন্দ হিসেবে দলের হাল ধরছেন ইংলি। ২০২৪ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁর আছে। কোনো কারণে ইংলিশ মাঠে নামতে না পারলে বিকল্প হিসেবে আছেন উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি, যিনি ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে হেড ও মার্শকেই প্রথম পছন্দের ওপেনার ভাবছে অস্ট্রেলিয়া। হেডের অনুপস্থিতিতে পাকিস্তান সফরে মার্শের সঙ্গে ওপেন করার কথা ছিল ম্যাট শর্টের। মার্শও না থাকায় নতুন ওপেনিং জুটি খুঁজতে হচ্ছে নির্বাচকদের। ২০১৯ সালের পর আর ওপেন না করা অ্যালেক্স ক্যারিকে ওপরে প্রমোট করার কথা ভাবা হচ্ছে, যাতে ১৯ বছর বয়সী তরুণ অলি পিকের মিডল-অর্ডারে অভিষেক সহজ হয়।
কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, গ্লেন ম্যাক্সওয়েলের স্থায়ী বিকল্প খুঁজে নেওয়ার লক্ষ্যে পাকিস্তান ও বাংলাদেশ সফরে ব্যাটিং অর্ডারের কিছুটা নিচে খেলিয়ে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে যাচাই করতে চান তিনি।
৯ জুন থেকে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে এবং ১৭ জুন থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

শিরোপা ধরে রাখতে পারলে এই আর্জেন্টিনা দল ইতিহাসে অমর হয়ে যাবে, এমনটাই মনে করেন আলভারেস। তিনি বললেন, ‘যদি আমরা বিশ্বকাপ ধরে রাখি, এটি ইতিহাসে লেখা থাকবে। কারণ আমরা পরপর দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হব, পাশাপাশি দুবার কোপা আমেরিকাও জিতব। গত কয়েক বছর আমাদের দেশের জন্য একটি সোনালি যুগ ছিল, তাই আমরা আশা করি
২ ঘণ্টা আগে
শিরোপা ধরে রাখার মিশনে এবার আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে, যেখানে তাদের বাকি তিন প্রতিপক্ষ হলো আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৬ জুন কানসাস সিটির মাঠে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির দল।
৫ ঘণ্টা আগে
ফিফার গাইডলাইন ও আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার অনুযায়ী, জুন-জুলাইয়ের মূল টুর্নামেন্ট শুরুর অন্তত ১০ থেকে ১২ দিন আগে দলগুলো তাদের অফিশিয়াল বেস ক্যাম্পে পৌঁছাতে শুরু করবে। মে মাসের শেষ সপ্তাহ থেকেই উত্তর আমেরিকার এই তিন দেশের ক্যাম্পগুলোতে দলগুলোর আগমনী ব্যস্ততা পুরোপুরি শুরু হয়ে যাবে। ফিফার নিয়ম...
৫ ঘণ্টা আগে
অনেক ভালো লাগা কাজ করছে। সব থেকে বড় উৎসাহের জায়গাটা হচ্ছে আমার পরিবার। পরিবার খুব সাপোর্ট করে। প্রথম দিকে না করলেও এখন খুব সাপোর্ট করে। তারা আমাকে নিয়ে গর্বও করে। আমার ভালো লাগার জায়গাটা হলো, লম্বা সময় ধরে, মানে ১৩ বছরের বেশি সময় দেশের হয়ে খেলছি। এখন সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষা।
৯ ঘণ্টা আগে