২০২৬ বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে লিওনেল মেসিকে নিয়ে বড় স্বস্তির খবর মিলেছে। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে, তাঁর শারীরিক অস্বস্তি কোনো গুরুতর চোটের কারণে নয়। ১ জুন যুক্তরাষ্ট্রে দলের অনুশীলনে তিনি যোগ দেবেন বলে আশা করছে আর্জেন্টিনারর কোচিং স্টাফ।
মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে পরীক্ষা-নিরীক্ষার ফল প্রকাশ করে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ জানায়, কেবল বাড়তি সতর্কমূলক ব্যবস্থা হিসেবেই আর্জেন্টাইন অধিনায়ককে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল।
এক বিবৃতিতে মার্কিন ক্লাবটি ব্যাখ্যা করেছে, ‘গত সোমবার উন্নত স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, বাঁ পায়ের পেছনের পেশিতে অতিরিক্ত চাপের কারণে ক্লান্তি তৈরি হয়েছে।’ একই বিবৃতিতে তারা আরও জানায়, ‘মেসি কবে নাগাদ আবার পুরোদমে ফিরবেন, তা সম্পূর্ণ নির্ভর করবে তাঁর শারীরিক উন্নতি ও কার্যক্ষমতার ওপর।’
গত রোববার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ৬-৪ ব্যবধানের রোমাঞ্চকর জয়ের ম্যাচটিতে মেসি অস্বস্তি বোধ করলে দানা বাঁধে শঙ্কা। দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটে বাঁ পায়ের পেশিতে ব্যথা অনুভব করায় মেসি নিজেই মাঠে ছাড়ার ইঙ্গিত দেন।
সোমবার এই রোসারিও তারকার স্বাস্থ্য পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে যে এই সমস্যা কোনো বড় আঘাত নয়। বিশ্বকাপ শুরুর মাত্র ১৭ দিন আগে এই খবর পুরো আর্জেন্টিনা শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছে।
চলতি সপ্তাহে জাতীয় দলের একটি অংশ নিজেদের দেশের বুয়েনস আইরেসের অনুশীলন শুরু করবে। এরপর আগামী ৩১ মে (রোববার) তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে। কোনো রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটলে, নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা মেসি ১ জুন দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।
বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনা দুটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচে ৬ জুন টেক্সাসের মাঠে হন্ডুরাসের মুখোমুখি হবে তারা। এরপর ৯ জুন আলাবামার মাঠে দ্বিতীয় ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে লড়বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
১১ জুন মেক্সিকোর ঐতিহ্যবাহী আসতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। শিরোপা ধরে রাখার মিশনে এবার আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে, যেখানে তাদের বাকি তিন প্রতিপক্ষ হলো আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। ১৬ জুন কানসাস সিটির মাঠে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির দল।

ফিফার গাইডলাইন ও আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার অনুযায়ী, জুন-জুলাইয়ের মূল টুর্নামেন্ট শুরুর অন্তত ১০ থেকে ১২ দিন আগে দলগুলো তাদের অফিশিয়াল বেস ক্যাম্পে পৌঁছাতে শুরু করবে। মে মাসের শেষ সপ্তাহ থেকেই উত্তর আমেরিকার এই তিন দেশের ক্যাম্পগুলোতে দলগুলোর আগমনী ব্যস্ততা পুরোপুরি শুরু হয়ে যাবে। ফিফার নিয়ম...
১ ঘণ্টা আগে
অনেক ভালো লাগা কাজ করছে। সব থেকে বড় উৎসাহের জায়গাটা হচ্ছে আমার পরিবার। পরিবার খুব সাপোর্ট করে। প্রথম দিকে না করলেও এখন খুব সাপোর্ট করে। তারা আমাকে নিয়ে গর্বও করে। আমার ভালো লাগার জায়গাটা হলো, লম্বা সময় ধরে, মানে ১৩ বছরের বেশি সময় দেশের হয়ে খেলছি। এখন সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষা।
৬ ঘণ্টা আগে
স্বাগতিক বলে কথা। তার ওপর দর্শকদের উচ্ছ্বাস-উন্মাদনা। গোয়ায় ২০২৬ নারী সাফের আয়োজক ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। মালদ্বীপকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে স্বাগতিকেরা।
১৬ ঘণ্টা আগে
দুই বছর পর মাঠে ফিরছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্ট সামনে রেখে দল গোছাতে শুরু করেছে। বিদেশি ক্রিকেটাররা নিবন্ধন করছেন শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
১৬ ঘণ্টা আগে