
একটি ম্যাচ মাঠে গড়ানোর আগে এমন নাটকীয়তা সবশেষ কবে দেখেছে ক্রিকেটপ্রেমীরা, সেটা হুট করেই মনে করার সুযোগ নেই। তবে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান যে নাটকীয়তার জন্ম দিলো সেটা বোধহয় সহজে ভুলবে না ভক্তরা।
ম্যাচের আগে পাকিস্তানের নাটকীয়তার কেন্দ্রবিন্দুতে ছিলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। শেষ পর্যন্ত সবকিছু সমাধানের পর সেই পাইক্রফটের সামনেই টস করল পাকিস্তান। টস ভাগ্য কথা বলেনি পাকিস্তানের হয়ে। তাদের বিপক্ষে মুদ্রা নিক্ষেপে জয়ী হয়েছেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। সালমান আলী আগার দলকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
ম্যাচটি দুই দলের জন্যই মহাগুরুত্বৃপূর্ণ। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম দুটি ম্যাচ শেষে পাকিস্তান ও আরব আমিরাতের সংগ্রহ সমান ২ পয়েন্ট। তাই এই ম্যাচটি যারা জিতবে ৪ পয়েন্ট নিয়ে তারাই এই গ্রুপ থেকে শেষ চারে ভারতের সঙ্গী হবে।
দুই দলের একাদশ:
পাকিস্তান: সায়েম আইয়ুব, শাহেবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালামান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ, আবরার আহমেদ, হারিস রউফ।
আরব আমিরাত: আলিশান শারাফু, মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আসিফ খান, জোহাইব খান, হার্শিত কৌশিক, রাহুল চোপড়া, ধ্রুব পারাসার, হায়দার আলী, সিমরানজিৎ সিং, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ রোহিদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রবাসী ফুটবলারের ভিডিও বা পরিচয় সামনে এলেই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা। কেউ খেলেছেন ইউরোপের কোনো একাডেমিতে, কেউ কোনো বিদেশি ক্লাবের বয়সভিত্তিক দলে; এসব তথ্য ছড়িয়ে পড়তেই বাংলাদেশ জাতীয় দলে তাঁকে দেখার দাবি ওঠে। প্রবাসী ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের এই হাইপ এখন বেশ
১৭ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপের ছন্দটা কিলিয়ান এমবাপ্পে ধরে রেখেছেন ক্লাব ফুটবলেও। নতুন মৌসুমে এরই মধ্যে গড়ে একটি করে গোল করেছেন তিনি। যার সবশেষটা গতকাল করেছেন চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে। তাতে করে ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে আরও একধাপ এগিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। আজ হংকংকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা। গুনে গুনে ৬ গোল দিয়েছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
পোর্তো-ম্যান সিটি নাকি পোর্তো-হালান্ড—চ্যাম্পিয়নস লিগের গত রাতের ম্যাচটিকে চাইলে যেকোনো একভাবে ব্যাখ্যা করা যেতেই পারে। মাঠেও যেমন রাজত্ব করেছেন, ম্যাচ শেষেও আলোচনায় এসেছেন আর্লিং হালান্ড। প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে লেগে গেল নরওয়েজীয় এই স্ট্রাইকারের।
২ ঘণ্টা আগে