
রিয়াল মাদ্রিদের জন্য রাতটা ছিল হতাশার। দারুণ খেলেও লা লিগায় রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমে প্রথমবার পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়তে হলো তাদের। ম্যাচে নিজেদের আধিপত্য ও একাধিক সুযোগ তৈরির কথা তুলে ধরে জোসে মরিনহোর দাবি, জয় প্রাপ্য ছিল রিয়ালেরই। তাই বেতিসের এই জয়কে অনেকটা লটারি জেতার সঙ্গে তুলনা করেছেন রিয়াল কোচ।
বেতিসকে অভিনন্দন জানিয়ে মরিনিয়ো বলেন, ‘আমাদের জেতা উচিত ছিল। কিন্তু জেতার যোগ্য হওয়া থেকে পয়েন্ট পাওয়া যায় না। বেতিসকে অভিনন্দন, তারা ড্র করতে খেলেছিল, শেষ পর্যন্ত লটারি জিতে গেল।’
দারুণ খেলার পরও হেরে যাওয়ায় কারণ ব্যাখ্যা করতে পারছেন না মরিনিয়ো, ‘আজকের ম্যাচ সম্পর্কে আমার যে ধারণা, তাতে আমরা কেন হেরেছি, সেটা আমি জানি না। ব্যাখ্যা করতে পারছি না। কারণ দল হিসেবে আমরা খুব, খুব ভালো খেলেছি—প্রতিটি দিক থেকেই। ব্যক্তিগতভাবেও কোনো খেলোয়াড়ের মানসিকতা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ছেলেরা নিজেদের সবটুকু দিয়েছে। আমাদের জেতা উচিত ছিল। কিন্তু জেতার যোগ্য হওয়া থেকে পয়েন্ট পাওয়া যায় না।’
নিজেদের আধিপত্যের কথা তুলে ধরতে গিয়ে মরিনিয়ো বলেন, ‘আমরা আধিপত্য বিস্তার করে খেলেছি। আমাদের সেন্টার-ব্যাকরা দুর্দান্ত ফর্মে ছিল, তারা পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করেছে। আমরা প্রচুর আক্রমণ করেছি, প্রচুর গোলের সুযোগ তৈরি করেছি। আমরা তিন-চারটি পরিষ্কার সুযোগ নষ্ট করেছি। গোলরক্ষকও তিন-চারটি অসাধারণ সেভ করেছে।’
রিয়ালের হয়ে পেনাল্টি মিস করেন কিলিয়ান এমবাপ্পে। পাশাপাশি এসপির একটি গোলও বাতিল হয়। তবে এ দুটি ঘটনায় হারকে ব্যাখ্যা করতে চাননি মরিনিয়ো। এসপির পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি। মরিনিয়ো বলেন, ‘সে (এসপি) ১০-১৫ মিনিটের জন্য মাঠে নেমে অসাধারণ একটি গোল করল, যেটা পরে... জানি না, হয়তো অফসাইড ছিল, হয়তো ছিল না। তবে সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার কাজের ফল হিসেবে আমরা কোনো পয়েন্ট পাইনি, কিন্তু সে নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করেছে। সে ভালো করেছে। তার বয়স কম, সম্ভাবনাও অনেক। সে আরও ভালো করবে, কারণ সে বিনয়ী, পরিশ্রমী এবং শেখার জন্য মুখিয়ে থাকে। তাকে নিয়ে আমি এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না।’
রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মরিনিয়ো। বিশেষ করে প্রথমার্ধে হলুদ কার্ড দেখানোর ধরন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তবে হারের দায় রেফারির ওপর চাপাতে নারাজ রিয়াল কোচ, ‘প্রথমার্ধে যেভাবে হলুদ কার্ডগুলো দেওয়া হয়েছে, বেতিস বিরতিতে কোনো কার্ড না দেখিয়ে গেল এবং বেচারা আরদা—যে শুধু ফুটবল খেলতেই জানে—হলুদ কার্ড পেল, এটা আমার ভালো লাগেনি। কিন্তু ম্যাচ হেরে গিয়ে বলব যে হলুদ কার্ডের কারণেই আমরা হেরেছি, না, আমি সেটা করব না।’

বাজে পারফরম্যান্সের পর বড় রদবদল—সব মিলিয়ে বেশ অস্থিরতা ছিল পাকিস্তান দলে। এবার বাবর আজমের দলে সেই অস্থিরতা আরও বেড়ে গেল। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে ক্রিকেটারদের মোবাইল ফোন জিম্মায় নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ৩৬৫ নিউজ।
২০ মিনিট আগে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আগামী বছর জানুয়ারিতে এগিয়ে আনার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সময় পরিবর্তন হলে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। একই সময়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) ও দক্ষিণ আফ্রিকার এসএ২০ অনুষ্ঠিত হওয়ায় বিদেশি খেলোয়াড়দের দলে পেতে প্রতিদ
৪৩ মিনিট আগে
বুন্দেসলিগায় দীর্ঘদিনের গোল-উৎসব থামল বায়ার্ন মিউনিখের। নতুন করে জার্মান শীর্ষ লিগে ওঠা শালকের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভিনসেন্ট কোম্পানির দল। এর ফলে ১৮ মাসেরও বেশি সময় পর প্রথমবার বুন্দেসলিগার কোনো ম্যাচে গোল করতে পারল না জার্মানির পরাশক্তিরা।
২ ঘণ্টা আগে
মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এমএলএসে অভিষেক হয়েছে এমবোলোর। অভিষেক ম্যাচেই জালের দেখা পেয়েছেন এই ফুটবলার। তাঁর গোলে ভর করেই হারতে বসা ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র করেছে আটালান্টা। ম্যাচের শেষদিকে গোল করে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের জয়বঞ্চিত করেন এমবোলো।
৩ ঘণ্টা আগে