
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম সংস্করণ শুরু হয়েছিল গত ৭ ফেব্রুয়ারি। টানা এক মাসের লড়াইয়ের পর শেষের অপেক্ষায় এবারের বিশ্বকাপ। ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতেছেন কিউইদের অধিনায়ক মিচেল সান্টনার। ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি। আগে ফিল্ডিং করবে তাঁর দল।
প্রথম দল হিসেবে ফাইনালে পা রাখে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় ব্ল্যাক ক্যাপরা। ভারতের জন্য কাজটা অবশ্য সহজ ছিল না। শেষ চারের দ্বিতীয় ম্যাচে নাটকীয়তার পর ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে পৌঁছায় ভারত।
অপরিবর্তিত একাদশ নিয়ে ফাইনাল খেলতে নেমেছে ভারত। এ নিয়ে টানা চার ম্যাচ একাদশে কোনো পরিবর্তন আনল না ভারত। টানা তিন ম্যাচ জেতা একাদশের নিয়েই ফাইনালের লড়াইয়ে নেমেছে আয়োজকেরা। ছন্দহীন থাকার পরও টিকে গেছেন অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী। তবে একাদশে একটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। স্পিনার কোল ম্যাকনকির পরিবর্তে নেওয়া হয়েছে জ্যাকব ডাফিকে।
দুই দলের একাদশ:
ভারত: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিষান, সুর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ড: ফিন অ্যালেন, টিম সাইফার্ট, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও লকি ফার্গুসন।

ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রুজেইরো। কিন্তু তাদের এই জয় ঢাকা পড়েছে মাঠের ভয়াবহ মারামারিতে। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা সংঘর্ষে জড়ালে রেফারি মোট ২৩ জনকে লাল কার্ড দেখান।
৪২ মিনিট আগে
চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা আফগানিস্তান ও শ্রীলঙ্কার। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পথে।
১ ঘণ্টা আগে
ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে নিজেদের ইতিহাসের তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার স্বাদ পায় সূর্যকুমার যাদবের দল।
৩ ঘণ্টা আগে
গ্যারি কারস্টেনকে নিজেদের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী ১৫ এপ্রিল থেকে দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কাদের দায়িত্ব বুঝে নেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। আজ এক বিবৃতিতে এসএলসি বিষয়টি নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগে