
বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর ভবিষ্যৎ নিয়ে অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। একসঙ্গে একাধিক ক্রিকেটার অবসরে গেলে অজিরা কতটা ক্ষতির মুখে পড়তে পারে, সেটাই মনে করিয়ে দিলেন তিনি।
নিজেদের বোলিং আক্রমণের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়নের মতো অভিজ্ঞদের ক্যারিয়ার শেষের দিকে। চার বোলারেরই বয়স ৩৩ থেকে ৩৮ বছরের মধ্যে। এমন পরিস্থিতিতে অল্প সময়ের ব্যবধানে একাধিক সিনিয়র ক্রিকেটারের অবসর অস্ট্রেলিয়ার জন্য সম্ভাব্য ঝুঁকির কারণ হবে বলে মনে করছেন লারা।
কামিন্স, স্টার্ক, হ্যাজলউড ও লায়নের প্রত্যেকেরই টেস্টে ৩০০-এর বেশি উইকেট রয়েছে। এই চারজন কাছাকাছি সময়ে অবসর নিলে তরুণ ক্রিকেটাররা তাঁদের কাছ থেকে শেখার সুযোগ হারাবে বলে জানালেন লারা।
কোড স্পোর্সকে লারা বলেন, ‘অবসরের ক্ষেত্রে ধাপে ধাপে এগোনো অনেক ভালো। একসঙ্গে এক-দুজন খেলোয়াড়ের অবসর তেমন কোনো সমস্যা নয়। তবে অনেকে একসঙ্গে অবসরে গেলে সমস্যা হবে। যদি একসঙ্গে চার-পাঁচজন মূল ক্রিকেটার বিদায় নেয়, এই রিজার্ভ দল নিয়ে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।’
এ ধরনের পরিস্থিতির উদাহরণ হিসেবে নিজেদের দলের অতীতের কথা স্মরণ করেছেন লারা। ১৯৯২ সালের দিকে গর্ডন গ্রিনিজ, ভিভ রিচার্ডস, ম্যালকম মার্শাল ও জেফ ডুজনের মতো ওয়েস্ট ইন্ডিজের একাধিক কিংবদন্তি অল্প সময়ের ব্যবধানে অবসর নেন। এরপর কয়েক বছর দলের ব্যাটিংয়ের বড় দায়িত্ব লারাকেই সামলাতে হয়েছিল। পরে শিবনারাইন চন্দরপল ও ক্রিস গেইলের মতো ক্রিকেটাররা উঠে আসেন।
লারা বলেন, ‘১৯৯২ সালের দিকে ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রেও এমনটা হয়েছিল। গর্ডন গ্রিনিজ, ভিভ রিচার্ডস, ম্যালকম মার্শাল ও জেফ ডুজনের মতো খেলোয়াড়েরা অল্প সময়ের ব্যবধানে বিদায় নিয়েছিলেন।’

চোটের কারণে বাবর আজমকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে খেলতে নেমেছে পাকিস্তান। দলের অন্যতম সেরা তারকাকে ছাড়া খেলতে নেমে ইংলিশদের পেস তোপের সামনে মুখ থুবড়ে পড়ল সফরকারী দলের ব্যাটিং লাইন।
১ ঘণ্টা আগে
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়াকে নিয়ে এলো আইএফএডি পিলো চিপস। বাংলাদেশ সফরে এসে আইএফএডি পিলো চিপস প্রেজেন্টস ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়নস লিগ (ডিআইএসসিএল) ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে অংশ নেন সাবেক এই তারকা। তাঁর উপস্থিতি ও বক্তব্যে অনুপ্রাণিত হন
১ ঘণ্টা আগে
১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল দিয়ে সিরিজ শেষ হবে।
১ ঘণ্টা আগে
আগামী ২৩ আগস্ট কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে ভারত ও শ্রীলঙ্কা। সে ম্যাচে কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমালকে পাবে না শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কার খেলাও অনিশ্চিত। চোট পাওয়ায় প্রথম পছন্দের এই তিন ব্যাটারকে ছাড়াই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামতে হতে পারে তাদের।
২ ঘণ্টা আগে