
উইকেট দরকার—নাহিদ রানাকে ডাকুন। প্রতিপক্ষের রানের গতি আটকাতে হবে—রানাকে ডাকুন। রানা যেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এক প্যাকেজ। আজও তৃতীয় ওয়ানডেতে যখন নিউজিল্যান্ডের জুটি ভাঙা যাচ্ছিল না, তিনি এসে দ্রুতই তা ভেঙে দিলেন। রানার পর আক্রমণে যোগ দিলেন মেহেদী হাসান মিরাজও।
প্রথম দুই ওয়ানডে শেষে সিরিজ ছিল ১-১ সমতায়। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ২৬৬ রানের লক্ষ্যে ব্যাটিং করছে কিউইরা। দ্রুত উইকেট হারানোর পর সফরকারীদের দ্বিতীয় উইকেটের জুটি যখন ৫০ ছুঁইছুঁই, তখনই আঘাত হানলেন রানা। বাংলাদেশের গতিতারকার পর অধিনায়ক মিরাজও নিলেন উইকেট।
সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আজ একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম। ফেরার ম্যাচেই উইকেটের দেখা পেয়েছেন মোস্তাফিজ। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মোস্তাফিজের শর্ট বলে পুল করতে যান হেনরি নিকোলস। আকাশে দীর্ঘক্ষণ ভেসে থাকা বল সহজে তালুবন্দী করেছেন উইকেটরক্ষক লিটন দাস।
২ রানে নিকোলস বিদায় নিলে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৩.২ ওভারে ১ উইকেটে ৮ রান। নিক কেলি ও উইল ইয়াং খেলতে থাকেন সাবলীলভাবে। যদিও নাহিদ রানার ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বল, বাউন্সার সামলাতে একটু হিমশিম খাচ্ছিলেন। এরই মধ্যে দ্বিতীয় উইকেটে তাঁরা (কেলি-ইয়াং) ৬১ বলে ৪৬ রানের জুটি গড়েন। ১৪তম ওভারের তৃতীয় বলে রানার অফস্টাম্পের বাইরের বল কাট করতে যান ইয়াং। এজ হওয়া বল লিটন ক্যাচ ধরেন।
ইয়াংয়ের (১৯) পর উইকেটে এসে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি টম লাথাম। ১৭তম ওভারের প্রথম বলে মিরাজকে স্লগ সুইপ করতে গিয়ে লাথাম (৫) ফাইনলেগে শরীফুল ইসলামের তালুবন্দী হয়েছেন। দ্রুত দুই উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ১৬.৫ ওভারে ৩ উইকেট ৬১ রান। তবে একপ্রান্ত থেকে কেলি তাঁর স্বভাবসুলভ খেলা চালিয়ে যাচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে ৩ উইকেটে ৮৫ রান করেছে নিউজিল্যান্ড। কেলি ও মুহাম্মদ আব্বাস ৪৯ ও ৬ রানে ব্যাটিং করছেন।

ধারাবাহিক আলো ছড়িয়েছেন নাহিদ রানা। তরুণ ফাস্ট বোলার বাংলাদেশের কন্ডিশনে এই বৈশাখী দাবদাহে ধারাবাহিক ঘণ্টায় নিয়মিত ১৪৫-১৫০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন। আজ তো তাঁর একটা বলের গতি ঘণ্টায় প্রায় ১৫১ কিলোমিটার হয়ে গেছে। সিরিজসেরা রানাকে যেন ধারাবাহিকভাবেই এই ছন্দে পাওয়া যায়, সে প্রত্যাশা তৈরি হয়েছে
১০ ঘণ্টা আগে
বিসিবি মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ খেলার। মোস্তাফিজের চোটাঘাতের পরীক্ষা-নিরীক্ষা করতে বিসিবি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ফের পিএসএল খেলতে যাওয়া হচ্ছে না মোস্তাফিজের।
১০ ঘণ্টা আগে
আগের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ফিরেছিল। আর আজ শেষ ওয়ানডেতেও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মোস্তাফিজুর রহমানের ‘ফাইফারে’র সুবাদে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে ৩ ওয়ানডের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ অবশ্য হার মানেনি। ৪০ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান কমান কনা আক্তার। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নারে সমতা ফেরানোর পাশাপাশি হ্যাটট্রিকও পূরণ করেন অর্পিতা। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে। কাল দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগে