রোববারের ফাইনাল মানেই ভারতের ‘বিপদ’। বিশ্বের বেশির ভাগ দেশে রোববার সাপ্তাহিক ছুটি। ভারতেও ঠিক তাই। কিন্তু রোববার আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট হলে ভারতীয়দের জন্য দিনটি আর ‘সানডে’ থাকে না, হাসি-আনন্দের ছুটির দিনটি রূপ নেয় বিষাদে। পরিসংখ্যান তা-ই বলে।
এই দিনে এখন পর্যন্ত ছয়টি ফাইনাল খেলেছে ভারত, যার পাঁচটিতে হেরেছে তারা। ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফি, ২০০৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হয়েছিল রোববার। এই পাঁচ টুর্নামেন্টের ফাইনাল খেলে একটিতেও জিততে পারেনি ভারত। শুধু একবার তারা ২০১৩ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল জিতেছিল রোববারে।
কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন, ২০০২ চ্যাম্পিয়নস ট্রফিতে তো ভারত যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল এবং ফাইনাল ছিল রোববার। আসলে ২৯ সেপ্টেম্বর রোববার ফাইনাল হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এক দিন পিছিয়ে গিয়েছিল ম্যাচ। বৃষ্টি পিছু না ছাড়ায় ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় দুই দলকেই ঘোষণা করা হয়েছিল যুগ্ম চ্যাম্পিয়ন।
আজকের খেলা
ক্রিকেট
চ্যাম্পিয়নস ট্রফি: ফাইনাল
ভারত-নিউজিল্যান্ড
বেলা ৩ টা, সরাসরি
নাগরিক টিভি, টি স্পোর্টস
ডিপিএল
প্রাইম ব্যাংক-ব্রাদার্স
সকাল ৯ টা, সরাসরি
টি স্পোর্টস
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
চেলসি-লেস্টার
রাত ৮ টা, সরাসরি
ইউনাইটেড-আর্সেনাল
রাত ১০টা ৩০ মি. , সরাসরি
স্টার স্পোর্টস সিলেক্ট ১
বুন্দেসলিগা
এইনট্রাখট-ই. বার্লিন
রাত ৮টা ৩০ মি. , সরাসরি
হফেনহেইম-হেইডেনহেইম
রাত ১০টা ৩০ মি. , সরাসরি
সনি টেন ২

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে তেমন কোনো চমক নেই। বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। এ ছাড়া বাদ পড়েছেন অমিত হাসান। এই দুই পরিবর্তনের চেয়ে বেশি আলোচনায় এসেছে ট্রাভেলিং রিজার্ভের তালিকা।
৩ ঘণ্টা আগে
ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেশি গতির বোলিংয়ের পাশাপাশি বাউন্সার-ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারদের নাজেহাল করার কৌশলটা নাহিদ রানার ভালোই জানা। দুর্দান্ত বোলিংয়ে ওয়াকার ইউনিস-ইয়ান বিশপদের মতো ক্রিকেট বিশেষজ্ঞদেরও প্রশংসা কুড়িয়েছেন রানা। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের মতো আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও বাংলাদেশের গতি
৩ ঘণ্টা আগে
এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। উভয় দলই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন পরিচিত ক্রিকেটাররাই। তাঁদের সঙ্গে যাচ্ছেন আরও তিন ক্রিকেটার।
৪ ঘণ্টা আগে