
পেসারদের স্লেজিংয়ে পাল্টা জবাব, উত্তপ্ত পরিস্থিতি সামলাতে আম্পায়ারের এগিয়ে আসা—অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো ভেন্যুতে টেস্টে এসব ঘটনা দেখা যায় হরহামেশাই। ডারউইনে চলমান বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টও এর ব্যতিক্রম নয়। আজ দ্বিতীয় দিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গে তর্ক লেগে যায় মিচেল স্টার্কের।
বাংলাদেশের প্রথম ইনিংসের ১০৩তম ওভারের সময় আজ মিরাজ-স্টার্কের কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে। সেই ওভারের শেষ বল করার পর মিরাজের দিকে তেড়ে যান স্টার্ক। মিরাজকে ধমক দিয়ে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার বলেন, ‘এটা আমার রাস্তা, তোমার নয়। তোমার উইকেট আমি নেব।’ পরিস্থিতি সামলাতে এগিয়ে যান কুমার ধর্মসেনা।
সাধারণত, এক উইকেট থেকে অপর উইকেটের মাঝে যে আয়তাকার অংশ থাকে, সেটাকে বলা হয় ‘সেন্টার স্ট্রিপ’। বোলারদের যেমন সেই দাগের ওপর দিয়ে হাঁটা নিষেধ, একই নিয়ম অনুসরণ করতে হয় ব্যাটারদেরও। ১০৩তম ওভারের শেষ বলে স্টার্কের বল পয়েন্টে ঠেলে মিরাজ সিঙ্গেল নেন। বলের দিকে তাকিয়ে সিঙ্গেল নিতে নিতে মিরাজ নন-স্ট্রাইক প্রান্তে পৌঁছানোর আগেই স্টার্ক সেটা আম্পায়ার ধর্মসেনাকে বুঝিয়েছেন। ধর্মসেনাও তখন কী যেন ইঙ্গিত করেন।
ক্রিকেট ডটকম ডট এইউ মিরাজ-স্টার্কের ঘটনা নিয়ে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটা ভিডিও ছেড়েছে। ভিডিওতে ধারাভাষ্যকক্ষ থেকে বলতে শোনা যায়, ‘লাইনটা তো স্টার্কেরই পথের অংশ।’ এমনকি মিরাজ সিঙ্গেল নেওয়ার সময় স্টার্কের সঙ্গে প্রায় ধাক্কা খাওয়ার মতো অবস্থা হয়েছে।
টস জিতে ডারউইনে প্রথম টেস্টে আগে ব্যাটিং নিয়ে ১৯৮ রানে অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের ৭১ রান ছাড়া বলার মতো কিছু নেই অজিদের ইনিংসে। বাংলাদেশের হাসান মাহমুদ ৫৫ রানে ৬ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন। মিরাজের সঙ্গে সপ্তম উইকেটে এরই মধ্যে ৪৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে ফেলেছেন হাসান।
প্রথম ইনিংসে ১১০ ওভারে ৬ উইকেটে ৩৫১ রানে বাংলাদেশ শেষ করেছে দ্বিতীয় দিনের খেলা। তানজিদ হাসান তামিম করেছেন ১৯৭ বলে ১০১ রান। ৮ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। মিরাজ ও হাসান ৩২ ও ১৩ রানে ব্যাটিং করছেন।

শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে গেলেন হাসান নাওয়াজ। কিন্তু বাকিরা তাঁকে সঙ্গ দিতে না পারায় চিন্তা করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতে নিল শ্রেয়াশ আইয়ারের দল।
১০ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষটা এখন কেবল সময়ের অপেক্ষা। ৭ অক্টোবর ভোরে মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন এলএমটেন। তার আগে মেসিকে নিয়ে নিজের আবেগ ও আক্ষেপের কথা জানালেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
২৪ মিনিট আগে
কোচ হিসেবে ঘরের মাঠে জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়হীন থাকল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা। ফল নিজেদের পক্ষে না এলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জিদান। তাঁর মতে, ফ্রান্সের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ইতালি।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মার ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল ভারত। শুরুর সেই ভীতের ওপর দাঁড়িয়ে শেষটায় দারুণভাবে তুলির আঁচড় দিলেন তিলক ভর্মা ও শিবম দুবে। চিরপ্রতিদন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রান পাহাড়ে চড়ল ভারত।
২ ঘণ্টা আগে