
৩৭ বছর পেরিয়ে গেছেন বিরাট কোহলি। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে দুটি সংস্করণ থেকে অবসর নিয়েছেন। কিন্তু ক্যারিয়ারের সায়াহ্নে এলেও তাঁর ক্ষুধা এখনো কমেনি। মাঠে যতক্ষণ থাকেন, ততক্ষণ তাঁর ভেতরে দেখা যায় এক ক্ষুধার্ত সিংহকে।
আইপিএল হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, মাঠে কোহলির উপস্থিতি দলকে সব সময় চাঙা রাখে। পুরো দল আবর্তিত হয় তাঁকে ঘিরেই। রায়পুরে গত রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে কোহলিকে দেখা গেছে মুষ্টিবদ্ধ উদ্যাপন করতে। সেটা তিনি করেছেন ইনিংসের শুরুতেই। ফিফটি-সেঞ্চুরি তো দূরের কথা, তখন দুই অঙ্কও পেরোতে পারেননি। এমন মুহূর্তে কোহলির মুষ্টিবদ্ধ উদ্যাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর প্রথম রানের খুলতেই তাঁর এমন উদযাপন বলে মনে করছেন অনেকে।
রায়পুরে গত রাতে কোহলি শুধু হ্যাটট্রিক ডাকের হাত থেকে বাঁচেননি। তুলে নিয়েছেন আইপিএল ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। ৬০ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুষ্টিবদ্ধ উদ্যাপন নিয়ে খোলাসা করেননি। তবে রান করতে না পারার একটা ক্ষুধা কাজ করছিল বলে উল্লেখ করেন তিনি, ‘উদ্ যাপনের উপলক্ষ খুব বড় ছিল না। কারণ, আমরা পয়েন্টের গুরুত্ব জানি। দলের জন্য আরও বেশি অবদান রাখতে চেয়েছি। আমি রান করতে পারিনি—এটা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। কারণ, আমি ভালো খেলছিলাম।’
কোহলির ডিকশনারিতে যেন চাপ বলে কোনো শব্দ নেই। ক্যারিয়ারে কঠিন সময়ে তিনি ঘুরে দাঁড়িয়েছেন বারবার। গত রাতের কলকাতা-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটার দিকেই খেয়াল করুন। আইপিএল ক্যারিয়ারে নবম সেঞ্চুরি করে কোহলি শুধু ব্যাটটা উঁচিয়ে ধরেছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘একটা কারণেই মানুষ বলে, চাপ একটা সৌভাগ্য। এটা আপনাকে বিনয়ী করে তোলে। ইতিবাচক চাপ সব সময়ই খেলাকে আরও উন্নত করতে সহায়তা করে। দু-একটা ম্যাচ আপনার মতো না গেলে একটু নার্ভাস লাগতেই পারে। সেটাই আপনার সেরাটা বের করে নিয়ে আসে। সেঞ্চুরি হোক বা না হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ম্যাচ শেষ করে আসা।’
আইপিএল ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেওয়ার রাতে অসংখ্য কীর্তি গড়েছেন কোহলি। ২৭৯ ম্যাচ খেলে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন ভারতীয় এই তারকা ব্যাটারের। ২৭৮ ম্যাচ খেলে এই তালিকায় যৌথভাবে দুইয়ে মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা। আজ অবশ্য কোহলির রেকর্ডে ভাগ বসানোর সুযোগ থাকছে রোহিতের। ধর্মশালায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে পাঞ্জাব কিংস-মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত খেলছেন মুম্বাইয়ের হয়ে।
আইপিএলে ভারতীয়দের মধ্যে ম্যাচসেরা হওয়ার রেকর্ডে যৌথভাবে শীর্ষে এখন রোহিত-কোহলি। দুজনেই ২১ বার করে ম্যাচসেরা হয়েছেন। আর সব মিলিয়ে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ডে যৌথভাবে তৃতীয় কোহলি-ডেভিড ওয়ার্নার। দুজনেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১০ বার করে তিন অঙ্ক ছুঁয়েছেন। কোহলির ১০ সেঞ্চুরির ৯টিই আইপিএলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০২২ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। ২২ সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান ক্রিস গেইল।
| ব্যাটার | সেঞ্চুরি |
|---|---|
| ক্রিস গেইল | ২২ |
| বাবর আজম | ১৩ |
| বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার | ১০ |
| সাহিবজাদা ফারহান, রাইলি রুশো, কুইন্টন ডি কক, অভিষেক শর্মা | ৯ |

বড় বড় শক্তির আড়ালে থেকেও ফুটবলে যারা নীরবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে যায়, তাদের মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। ২০২৬ বিশ্বকাপে ইউরোপের এই প্রতিনিধিরা হাজির হবে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার রেকর্ড নিয়ে। বিশ্বমঞ্চে এমন ধারাবাহিকতা ইউরোপের জার্মানি, স্পেন বা ফ্রান্সের মতো গুটিকয়েক জায়ান্টের মধ্যে
১৩ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এক মাসও বাকি নেই। ‘দ্য গ্রেটেস্ট শো আর্থের’ মধ্যে টিকিটের উচ্চমূল্য নিয়ে চলছে সমালোচনা। এ ছাড়া যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে দর্শকদের ভ্রমণ, থাকা-খাওয়া মিলিয়ে খরচ হবে কয়েক লাখ টাকা। তবে এবার ফুটবলপ্রেমীদের সুখবর দিল যুক্তরাষ্ট্র।
৪৩ মিনিট আগে
পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক ‘হিলাল-ই-ইমতিয়াজ’ পেয়েছেন শহীদ আফ্রিদি। দেশের ক্রিকেটে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অলরাউন্ডারকে। তবে তিনি মনে করেন, এই পুরস্কারের অংশীদার পুরো পাকিস্তান।
১ ঘণ্টা আগে
পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এক সময় পাঞ্জাব কিংসেরই ছিল। প্রথম ৭ ম্যাচের মধ্যে জিতেছিল ৬টিতেই। হেরেছিল কেবল একটিতেই। কিন্তু প্রথম ৭ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া পাঞ্জাব জিততেই ভুলে গেছে। টানা চার ম্যাচ হেরেছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। আজ তারা মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। যে মুম্বাই আইপিএলের প্লে-অফের
২ ঘণ্টা আগে